রবিবাসরীয় প্রচারে তৃণমূলপ্রার্থী শান্তিরাম মাহাতো, সারলেন কর্মিসভাও

Share:

নিজস্ব প্রতিনিধি, বলরামপুর : ভোটের দিন ঘোষণা ও প্রার্থী ঘোষণার পরে নিজের নিজের এলাকায় প্রচার চলছে। রবিবার সকাল থেকে প্রার্থীরা প্রচারে নেমে পড়েছেন। বলরামপুর বিধানসভার তৃণমূল প্রার্থী শান্তিরাম মাহাতো কালীমন্দিরে পুজো দিয়ে রবিবাসরীয় প্রচার করলেন। অন্যদিকে, জয়পুর বিধানসভার দেউলঘাটা সিদ্ধেশ্বর ধামে পুজো দিয়ে প্রচার করলেন বিজেপি প্রার্থী বিশ্বজিৎ মাহাতো।

কালীমন্দির পুজো দিয়ে গ্রামে গ্রামে রবিবাসরীয় প্রচারে করলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বলরামপুর বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী শান্তিরাম মাহাতো। এদিন তিনি বলরামপুর বিধানসভার চাকুলতোড় গ্রাম পঞ্চায়েতের আমচিড়া কালী মন্দিরে পুজো দেন। পুজো শেষ করে কালীমন্দির প্রাঙ্গনে দলীয় কর্মীদের সঙ্গে নির্বাচনী বৈঠক করেন। এরপরই তিনি আমচিড়া গ্রামে বাড়ি বাড়ি প্রচার করে পাশে  কাড়ামারা গ্রামে যান। এদিন দিনভর চাকলতোড় পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় প্রচার করেন।

কর্মীদের সঙ্গে বৈঠকে শান্তিরাম মাহাতো রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির কথা তুলে ধরেন। সেই প্রসঙ্গ টেনে তাঁকে ভোট দেওয়ার আবেদন জানান। ২০১১ সালের পরিবর্তনের পর তৃণমূল সরকার যেভাবে উন্নয়নের ধারা অব্যাহত রেখেছে। সেই উন্নয়নের ধারা বজায় রাখতে গ্রামবাসীরা তাঁকে ভোট দিন। এমনই আবেদন জানান তিনি। এদিন শান্তিরাম মাহাতোর সঙ্গে প্রচারে ছিলেন জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো সহ এলাকার বহু তৃণমূল কর্মী।

অন্যদিকে রবিবাসরীয় প্রচারে পিছিয়ে নেই বিরোধী বিজেপি শিবিরও। জয়পুর বিধানসভার বিজেপি প্রার্থী বিশ্বজিৎ মাহাতো এদিন দেউলঘাটা সিদ্ধেশ্বর ধামে পুজো দিয়ে এলাকায় ভোট প্রচার শুরু করেন। বিশ্বজিৎ মাহাতোর সঙ্গে প্রচারে ছিলেন পুরুলিয়ার সাংসদ তথা রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জ্যোতির্ময় সিং মাহাতো, বিজেপির জেলা সভাপতি শঙ্কর মাহাতো সহ বিজেপির অন্যান্য নেতা কর্মীরা।

 

মাঝ আকাশে এয়ার ইন্ডিয়ার বিমানে বিপত্তি, টার্বুলেন্সে পরে জখম যাত্রীরা

নারকেলডাঙায় বহুতল আবাসনের কার্নিশ থেকে উদ্ধার ব্যবসায়ীর রক্তাক্ত দেহ

ক্লাসরুমে নাক ডেকে ঘুমোচ্ছেন শিক্ষক, মোবাইল হাতে মগ্ন খুদেরা, ভাইরাল ভিডিও

বিষ্ণুপুরে কৃষ্ণ মন্দিরের বকুল-বেদীতে লাল চন্দনের পায়ের ছাপ, অলৌকিক কাণ্ড ঘিরে চাঞ্চল্য

মাত্র ১৮ বছর বয়সে প্রফেসর, ইতিহাস গড়ে গিনেস বুকে মার্কিন তরুণ, ভাঙলেন ৩০৬ বছরের রেকর্ড

চোখের চিকিৎসায় মিলবে বিদেশ যাওয়ার অনুমতি? বুধবার হাইকোর্টে অভিষেকের ভাগ্য নির্ধারণ

বিপাকে হুমায়ুন, চেক বাউন্স কাণ্ডে আইনি নোটিস পাঠাল মহমেডান ক্লাব

ওজন কমাতে পারফেক্ট  স্ন্যাক্স, ঝটপট বানিয়ে নিন তেল ছাড়া কাবলি চিকেন স্যালাড

সন্ত্রাসবাদের জন্ম দিচ্ছে মাদ্রাসা, বিস্ফোরক অভিযোগ উত্তর প্রদেশের উপমুখ্যমন্ত্রীর

জোড়া ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত ভেনেজুয়েলা, মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫

উত্তরে রেড অ্যালার্ট! সঙ্গে রাখুন ছাতা, আজও ভারী বৃষ্টিত ভিজবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ?

কাকলিদের অস্বস্তি বাড়িয়ে এনডিএ শিবিরে যোগ দিচ্ছেন না তাহের-খলিলুররা!

তৃষাকে নিয়ে কুরুচিকর মন্তব্য, গ্রেফতার উদয়নিধি স্ট্যালিন

শুভেন্দুর চিনার পার্কের বাড়ি রেকি করেছিল ধৃত জঙ্গি হামিম!