‘আমাদের পাড়া… ‘ কর্মসূচিতে গিয়ে স্থানীয়দের হাতে আটক তৃণমূল কাউন্সিলর, উঠল চোর স্লোগান

সম্প্রতি দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলায় ২২ নম্বর ওয়ার্ডে 'আমাদের পাড়া আমাদের সমাধান' কর্মসূচি তে গিয়ে এলাকাবাসীদের হাতে আটক হলেন স্থানীয় কাউন্সিলর বিকাশ বন্দোপাধ্যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: অগস্ট থেকে শুরু হয়েছে শাসক দলের স্বপ্নের প্রকল্প ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মসনদে বসার পর থেকেই রাজ্য বাসীর কল্যাণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেক ছোট-বড় প্রকল্প চালু করেছেন। যার মধ্যে সবথেকে জনপ্রিয় মহিলাদের জন্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, স্বাস্থ্য সাথী, কন্যাশ্রী প্রকল্প ইত্যাদি। এদিকে পাড়ার উন্নয়ন নিয়ে নানা সময়ে নানা অভিযোগ থাকে স্থানীয়দের। তা জানাতে মিউনিসিপ্যালিটি বা পঞ্চায়েতের দ্বারস্থ হতে হয়। কিন্তু সহজেই সমস্যার সমাধান মেলে না। তার জন্যে অনেক ঝক্কি পোহাতে হয়। তাই এবার থেকে পাড়ার যাবতীয় সমস্যা শুনতে হাজির ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ প্রকল্প।

হ্যাঁ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ প্রকল্পের জন্যে ১০ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। এই টাকা দিয়েই রাজ্যের সমস্ত পাড়াগুলির ছোট ছোট সমস্যা সমাধান হবে। কিন্তু এই অনুষ্ঠানে গিয়েই স্থানীয়দের দ্বারা হেনস্থার শিকার হতে হবে তৃণমূল কাউন্সিলরদের, তা কল্পনাও করতে পারেনি রাজ্যের শাসকদল। সম্প্রতি  মহেশতলায় ২২ নম্বর ওয়ার্ডে ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি তে গিয়ে এলাকাবাসীদের হাতে আটক হলেন স্থানীয় কাউন্সিলর বিকাশ বন্দোপাধ্যায়। তাঁকে স্কুলে আটকে রেখে বিক্ষোভ শুরু করলেন স্থানীয়রা। তুললেন চোর চোর স্লোগান। বৃহস্পতিবার মহেশতলা ২২ নম্বর ওয়ার্ডের উত্তর জালখুড়া অগ্রণী প্রাথমিক বিদ্যালয় স্কুলে চলছিল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি অনুষ্ঠান। কিন্তু অনুষ্ঠান শুরুর আগেই ২২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিকাশ বন্দোপাধ্যায়কে স্কুলে আটকে রেখে বিক্ষোভ শুরু করেন স্থানীয়রা।

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতেই ঘটনাস্থলে মহেশতলা থানার পুলিশ পৌঁছন। এবং স্থানীয়দের কবল থেকে তাঁকে তড়িঘড়ি উদ্ধার করেন। কিন্তু কাউন্সিলরকে আটকে রাখার কারণ কী? এ প্রসঙ্গে একজন স্থানীয় বাসিন্দার অভিযোগ, ‘দীর্ঘদিন ধরে এই ওয়ার্ডে বেহাল নিকাশি ব্যবস্থা। অল্প বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়ে গোটা এলাকা। যার ফলে চরম দুর্ভোগে পড়তে হয় স্থানীয়দের। বেহাল রাস্তা মেরামতের জন্যে কাউন্সিলরকে একাধিকবার জানিয়েও কোনও লাভ হয়নি। বর্ষার সময় হাঁটু সমান জল থাকলেও কাউন্সিলারের দেখা মেলেনি। এই কারণেই কাউন্সিলরকে আজ স্কুলের আটকে রেখে বিক্ষোভ দেখানোর হয়েছে। বন্ধ করা হয়েছে ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি।’ এমনকী এই বুথের ১০ লক্ষ টাকা নিয়ে বিকাশ বন্দোপাধ্যায় অন্য বুথে কাজ করছেন বলেও অভিযোগ স্থানীয়দের। তবে এই অভিযোগ উড়িয়ে ২২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বলেছেন, ওয়ার্ডের যা যা সমস্যা আছে সমস্ত কাজ করা হবে। এরপরেই বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের