কাটোয়ায় ১০০দিনের টাকা আত্মসাতের অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা

Share:

নিজস্ব প্রতিনিধি, কাটোয়া: দুর্নীতির অভিযোগে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে গ্রেফতার করা হচ্ছে তৃণমূল নেতাদের। কখনও কখনও তাঁদের ঘিরে বিক্ষোভ দেখাচ্ছেন সাধারণ মানুষরা। ইট পাথর থেকে ডিম ছোড়াও হচ্ছে। উঠছে চোর স্লোগান। কাটোয়াতে ১০০ দিনের টাকা আত্মসাৎ করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে এক তৃণমূল নেতাকে। অভিযুক্ত পূর্ব বর্ধমান জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক দিগন্ত পাল।

জানা গিয়েছে, ভুয়ো অ্যাকাউন্ট খুলে ১০০ দিনের টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে পূর্ব বর্ধমান জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক দিগন্ত পালের বিরুদ্ধে। কাটোয়ার স্টেশন বাজার এলাকা থেকে তৃণমূল নেতাকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় অভিযোগপত্রে নাম রয়েছে প্রাক্তন বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় সহ আরও ১৭ জনের। দীর্ঘদিন ধরে দিগন্ত পালের বিরুদ্ধে টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে। কাটোয়ার কভূই গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দাদের অভিযোগ জানিয়েছিলেন, তাঁদের না জানিয়ে অ্যাকাউন্ট খোলা হয়েছিল। সেখান থেকে প্রচুর পরিমাণ টাকা তোলা হয়। কাটোয়া থানাতে এই নিয়ে অভিযোগ জমা পড়েছে। সেখানেই প্রাক্তন বিধায়ক সহ আরও অনেকের নামে অভিযোগ জমা পড়েছে। শনিবার গভীর রাতে দিগন্ত পালের বাড়িতে হানা দিয়েছিল পুলিশ। কিন্তু সেখানে তাঁকে পাওয়া যায়নি। পরে স্টেশন বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। প্রায় লক্ষাধিক টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দুর্নীতি নিয়ে কড়া বার্তা দিয়েছিলেন। তারপর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূল নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সামনে আসছে। সাধারণ মানুষ এতদিন ভয়ে মুখ খুলতে পারতেন না। তাঁরাও এখন মুখ খুলছেন। এই তৃণমূল নেতাদের কোথাও গ্রেফতার করা হচ্ছে, কোথাও তাঁদের ঘিরে বিক্ষোভ দেখানো হচ্ছে।

চণ্ডীতলা থানায় ডেপুটেশন জমা দিতে গিয়ে মার খেলেন কল্যাণ

রবিবারের মেনুতে মটনের জাদুতে জমিয়ে দিন ডাইনিং টেবিল

যুবকের টাকা ভর্তি ব্যাগ ছিনিয়ে গাছে উঠে নোট বৃষ্টি বানরের

তোলাবাজি থেকে হুমকির অভিযোগ, পুলিশের জালে দক্ষিণ দমদম পুরসভার কাউন্সিলর

অজিথের মাকে শেষ বিদায় জানাতে তৃষাকে নিয়ে অভিনেতার বাড়িতে বিজয়

দেশের নতুন সেনা সর্বাধিনায়ক হলেন জেনারেল সুব্রমণি, জেনে নিন তাঁর পরিচয়

অজগরের ওপর শুয়ে একরত্তি মেয়ে, পরিবারের কাণ্ড দেখে ফুঁসছে নেটপাড়া

নাগা চৈতন্যর সঙ্গে সম্পর্ক নিয়ে ট্রোলিং, অবশেষে মুখ খুললেন শোভিতা

দিল্লিতে তাসের ঘরের মতো ভেঙে পড়ল পাঁচতলা বাড়ি, ধ্বংসস্তুপ থেকে উদ্ধার চারজনকে

মিন্টো পার্কের হাসপাতালে নিয়ে যাওয়া হল আহত অভিষেককে

এশিয়ান গেমসে অংশ নেওয়া হচ্ছে না বিনেশ ফোগাটের, ট্রায়ালে হেরে গেলেন

কাটোয়ায় ১০০দিনের টাকা আত্মসাতের অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা

টেস্ট ক্রিকেট খেলবেন বৈভব? শচিনের মন্তব্যে তোলপাড় ক্রিকেট মহল

ত্রিপল ও ফুটবল চুরির অভিযোগে গ্রেফতার পূর্বস্থলী উত্তরের প্রাক্তন বিধায়ক