চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

হাসপাতালের ডাক্তার, নার্সকে মারধরের ঘটনায় গ্রেফতার তৃণমূলের নেতা

Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: আর জি কর কাণ্ডে(R G Kar Incident) যখন রাজ্যের আনাচেকানাচে প্রতিবাদ জেগে উঠেছে তখন উত্তরবঙ্গে(North Bengal) মালদা জেলার(Malda District) চাঁচল মহকুমার(Chnachal Sub Division) হরিশ্চন্দ্রপুর এলাকার সরকারি গ্রামীণ হাসপাতালে(Harishchandrapur Rural Hospital) নাইট ডিউটিতে থাকা চিকিৎসক ও নার্সরা আক্রান্ত হলেন এক তৃণমূল নেতার(TMC Leader) হাতে। আর সেই ঘটনাকে ঘিরে ক্ষোভ ছড়িয়েছে এলাকায়। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে। সেই ঘটনায় পুলিশ গ্রেফতার(Arrest) করেছে অভিনাশ দাস নামে স্থানীয় এক তৃণমূল নেতাকে। এলাকার বাম ও বিজেপি নেতাদের দাবি, ওই তৃণমূল নেতাকে হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী এবং হরিশ্চন্দ্রপুর গ্রামীন হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তাজমুল হোসেনের সঙ্গে আর জি কর ঘটনার প্রতিবাদ মিছিলে এক সঙ্গে হাঁটতে দেখা গিয়েছিল। যদিও তৃণমূলের হরিশ্চন্দ্রপুর অঞ্চল সভাপতি সঞ্জীব গুপ্তা জানিয়েছেন, যে ঘটনা ঘটেছে সেটা খুব নিন্দনীয় ব্যাপার। যদি অভিযুক্ত তৃণমূলের সক্রিয় কর্মী হয়ে থাকে তাহলেও তার বিরুদ্ধে যাতে আইনত ব্যবস্থা গ্রহণ করা হয় সে বিষয়ে প্রশাসনকে জানাব।

আরও পড়ুন, নগরোন্নয়নের জন্য বাংলার প্রাপ্য ২,১৬৭ কোটি টাকা আটকে রেখেছে কেন্দ্র

জানা গিয়েছে, রবিবার রাতে তৃণমূলের ওই এক রোগীর খোঁজ করতে আসে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে। কিন্তু সেই রোগীর খোঁজ না পেয়ে তিনি কর্তব্যরত নার্সদের অশ্লীল ভাষায় আক্রমণ করেন। সেখানে উপস্থিত মেডিকেল অফিসার প্রভাকর সাহা ঘটনার প্রতিবাদ করলে তাঁকে বেধড়ক মারধর করা হয়। পাশাপাশি উপস্থিত নার্সদেরকে খুনের হুমকি দেন বলে অভিযোগ ওই তৃণমূল নেতার বিরুদ্ধে। ঘটনা আরও বাড়ার আগেই সেখানে উপস্থিত চিকিৎসক এবং জিডিএ কর্মীরা ওই নেতাকে আটকে দেন। এরপরই খবর দেওয়া হয় হরিশ্চন্দ্রপুর থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত তৃণমূল নেতাকে গ্রেফতার করে। ঘটনার জেরে তৃণমূল নেতার হাতে আক্রান্ত চিকিৎসক প্রভাকর সাহা জানিয়েছেন, ‘অভিযুক্ত ব্যক্তি এক রোগীর খোঁজ করতে এসে উপস্থিত নার্সদের অশ্রাব্য ভাষায় গালিগালাজ শুরু করেন। আমি এর প্রতিবাদ করলে আমাকে মারধর করা হয়। এরপর সেখানে উপস্থিত নার্সদেরকেও তিনি মারতে উদ্যত হন। আমরা তাতে বাধা দিই। এরপরই ওই ব্যক্তি আমাদেরকে খুনের হুমকি দেন। আমরা নিরাপত্তার অভাব বোধ করছি।’

আরও পড়ুন, আর জি করকে হাতিয়ার করে জঙ্গলমহলে জমি ফিরে পেতে চাইছে মাওরা

ঘটনা হচ্ছে, আর জি কর কাণ্ড নিয়ে তোলপাড় রাজ্য সহ গোটা দেশ। নির্যাতিতার বিচার চাওয়ার পাশাপাশি নারী নিরাপত্তা ইস্যুতেও আওয়াজ তোলা হচ্ছে। রাজ্য সরকারের তরফে নারী নিরাপত্তায় আরও জোর দিয়ে একগুচ্ছ নির্দেশিকাও জারি করা হয়েছে ইতিমধ্যে। তবে এসবের মাঝেই মালদার ঘটনা নতুন করে রাজ্য সরকার এবং রাজ্যের শাসক দল উভয়কেই অস্বস্তিতে ফেলে দিয়েছে। ঘটনার জেরে স্বাভাবিকভাবেই আতঙ্কে রয়েছেন নার্স ও চিকিৎসকরা। আর জি করের মতো বড় ঘটনা ঘটে যাওয়ার পরও কোথায় নিরাপত্তা, সেই প্রশ্ন উঠেছে। ইতিমধ্যেই হাসপাতাল কর্তৃপক্ষের তরফে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনায় ক্ষুব্ধ এলাকার বাসিন্দা ও শাসক দলের বিরোধীরা দাবি তুলেছেন, অবিলম্বে ওই নেতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলন নামবেন তাঁরা। পুলিশের তরফে জানানো হয়েছে এদিনই চাঁচল মহকুমা আদালতে তোলা হবে ওই তৃণমূল নেতাকে। তাকে সোজা জেল হেফাজতেই পাঠানো হতে পারে বলে জানা গিয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

‘মাছটা খেয়ে দেখবেন নাকি?’, মোদিকে তোপ মমতার

‘বিভাজনের রাজনীতি করে মানুষকে ভুল পথে পরিচালিত করে বিজেপি’, তোপ অভিষেকের

২৮ এপ্রিল পর্যন্ত ইডি হেফাজতে ব্যবসায়ী জয় কামদারকে রাখার নির্দেশ আদালতের

অভিষেকের রানিবাঁধের সভার আগেই ভাঙন বিজেপিতে, তৃণমূলে যোগ রাজ্য কমিটির সদস্য

গলায় ঝাল মুড়ির ডালা ঝুলিয়ে লোকাল ট্রেনে ভোট প্রচারে মদন মিত্র

দু’‌দিন পর আবার বাংলায় আসছেন রাহুল গান্ধি, ভোট মরশুমে সভা করবেন কোথায়?‌

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ