বাইকে ​তেল ভরিয়ে টাকা না দিয়ে উল্টে দাদাগিরি, হাড়োয়ায় গ্রেফতার ২ তৃণমূল কর্মী

এবার পেট্রোল পাম্প থেকে তেল ভরে টাকা না দিয়ে, উল্টে তোলাবাজি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়লেন দুই তৃণমূল নেতা। দুইজনকেই গ্রেফতার করেছে পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: ক্ষমতা গেলেও, স্বভাব বদলায়নি। যায়নি তোলাবাজির অভ্যাসও। এবার পেট্রোল পাম্প থেকে তেল ভরে টাকা না দিয়ে, উল্টে তোলাবাজি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়লেন দুই তৃণমূল নেতা। দুইজনকেই গ্রেফতার করেছে পুলিশ। পালাবদলের পরেও একই ধরনের গুণ্ডাবাজি অব্যাহত রয়েছে তৃণমূল নেতাদের। যে কারণে ইতিমধ্যেই জেল খাটছেন তৃণমূলের অনেক নেতা-কর্মী। যাঁদের বিরুদ্ধে গুচ্ছের অভিযোগ। জামাকাপড়ের দোকান থেকেও তৃণমূল নেতাদের ধার নেওয়ার অভিযোগও রয়েছে। এক একটা দোকানে ৭০ হাজার, ৮০ হাজার টাকা তোলার অভিযোগ রয়েছে। এবার পেট্রোল পাম্পে তোলাবাজির অভিযোগে গ্রেফতার হলেন আরও দুই তৃণমূল নেতা।

ঘটনাটি ঘটেছে, উত্তর ২৪ পরগনার হাড়োয়া থানার অন্তর্গত শঙ্করপুরে। ধৃত দুই তৃণমূল নেতার নাম জাহা ঙ্গির আনসারি ও আনসারুল মোল্লা। হাড়োয়া থানার পুলিশ তাঁদেরকে গ্রেফতার করেছে। জানা গিয়েছে, শঙ্করপুর এলাকার একটি পেট্রোল পাম্পে তেল ভরতে গিয়েছিলেন জাহাঙ্গির আনসারি। এরপর বাইকের ফুল ট্যাঙ্ক ভরার পর তিনি টাকা দিতে অস্বীকার করেন।তাঁর কাছ থেকে টাকা চাইলে উল্টে তিনি পাম্পের কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করতে শুরু করেন। শুধু তাই নয়, মারধরও করেন বলে অভিযোগ।

পেট্রোল পাম্পের ম্যানেজারের কথায়, জাহাঙ্গির এবং আনসারুল দুজনেই প্রায় ১০৪৬ টাকা ২২ পয়সার তেল ভরান তাঁদের বাইকে। টাকা চাইলে তাঁরা পঞ্চায়েত সভাপতি খালেক মোল্লার সঙ্গে যোগাযোগ করতে বলেন। হুমকির সুরে কথা বলেন। টাকা চাইলে ম্যানেজারকে ধাক্কা মারেন। এরপর পেট্রোল পাম্প থেকে মোটা অঙ্কের টাকা তোলা দাবি করেন। অভিযোগ, এই প্রথম নয়, এর আগেও অভিযুক্ত তৃণমূল নেতারা পেট্রোল পাম্প থেকে বহুবার তেল ভরে টাকা না দিয়ে চলে গিয়েছেন। এই ঘটনা জানাজানি হতেই আশেপাশের মানুষজন ছুটে আসেন। খবর পেয়ে হাড়োয়া থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসেন। এবং তোলাবাজির অভিযোগে দুই তৃণমূল নেতাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।

ফিলিপাইনে ঘূর্ণিঝড় ‘কুজিরো’ ও ‘ডলফিন’-এর তাণ্ডব! বন্যা-ভূমিধসে মৃত ১২, নিখোঁজ ৮

গরু পাচার মামলা: পলাতক তৃণমূল নেতা বিনয় মিশ্রকে দেশে ফেরাতে তৎপর সিবিআই

‘যে কোনও মুহূর্তে মৃত্যুর জন্যে আমি প্রস্তুত’, কনসার্টে কান্নায় ভেঙে পড়লেন গায়ক লাকি আলি

ঝাড়খণ্ডে ‘বিধানসভা ঘেরাও’ কর্মসূচিতে উত্তেজনা, পড়ুয়াদের উপর জলকামান-লাঠিচার্জ পুলিশের

অভিষেকের বিদেশযাত্রায় শর্তসাপেক্ষে অনুমতি দিল সুুপ্রিম কোর্ট

সন্ধ্যায় নতুন কিছু ট্রাই করতে চান? বানিয়ে ফেলুন চিকেন-চাউমিনের অমলেট

‘নরেন্দ্র নামটাকে ঘৃণা করি’, ভারতীয় বক্সারকে বলেছিলেন পাক খেলোয়াড়! শুনে যা করলেন মোদি…

রাশিয়ার তেল শোধনাগারে ইউক্রেনের হামলা, নিহত ১২, আহত একাধিক

হালিশহর থানার লকআপে তৃণমূলকর্মীর মৃত্যু, সাসপেন্ড তদন্তকারী অফিসার

‘ইটের ঘা খেয়েছি, সেই দাগ গায়ে রয়েছে আমার’, মমতার উপর হামলা প্রসঙ্গে বিস্ফোরক দিলীপ

সৌদিতে সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মর্মান্তিক মৃত্যু ১৬ বাংলাদেশির

অমানবিক! ফোন চুরির অভিযোগে যুবকের মাথা ন্যাড়া করে গলায় ঝোলানো হল জুতোর মালা

রক্ষাকবচ মামলার দ্রুত শুনানির আর্জি জানিয়ে তড়িঘড়ি হাইকোর্টে ছুটলেন সুমিত

রোনাল্ডোর বিয়ে শুনে গির্জায় ভিড় সাধারণ মানুষের, কাদের বিয়ে হল জানেন?