ইডি-সিবিআইয়ের বিরুদ্ধে রাজ্যজুড়ে পথে নামল তৃণমূল

বর্ধমানে এই ইস্যুকে কেন্দ্র করেই পথে নেমেছে বর্ধমান তৃণমূল যুব কংগ্রেস। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী (MINISTER) স্বপন দেবনাথ।

Share:

নিজস্ব প্রতিনিধি: কেন্দ্রীয় সংস্থাকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে কেন্দ্র ও বিজেপি। তৃণমূলের এই অভিযোগ দীর্ঘদিনের। শুধু তৃণমূল (TMC) নয়। বিজেপি বিরোধী অন্যান্য রাজনৈতিক দলগুলিও একই অভিযোগ তুলেছে। অভিযোগ, সিবিআই (CBI) ও ইডিকে (ED) ব্যবহার করা হচ্ছে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে। অনুব্রত মণ্ডল গ্রেফতার হওয়ার পর আজ, শুক্রবার রাজ্যজুড়ে পথে নেমেছে তৃণমূল। বর্ধমানে এই ইস্যুকে কেন্দ্র করেই পথে নেমেছে বর্ধমান তৃণমূল যুব কংগ্রেস। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী (MINISTER) স্বপন দেবনাথ।

এদিনের পদযাত্রায় প্রশ্ন তোলা হয় সিবিআই ও ইডি’র নিরপেক্ষতা নিয়ে। বোলপুরে অনুব্রত মণ্ডলের বাড়ির সামনে দিয়েও হয় প্রতিবাদ মিছিল। মন্ত্রী স্বপন দেবনাথ বলেন, কেন্দ্রীয় এজেন্সিগুলি নিরপেক্ষ তদন্ত করছে না। বিজেপি বিরোধী দলের নেতা ও কর্মীদের অন্যায় ভাবে ধরা হচ্ছে। তাঁর অভিযোগ, অথচ বিজেপি বা বিজেপি ঘনিষ্ঠ হলেও সব মামলা থেকে মিলছে ছাড়। তৃণমূলের তরফে বারবার বলা হয়েছে, পদ্মশিবিরের কারও বিরুদ্ধে একই অভিযোগ থাকলেও  চাপে পড়ে বা সুযোগ বুঝে কেউ গেরুয়া শিবির ঢুকলে তাঁকে গ্রেফতার করে না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। গ্রেফতার বা আটক করা দূরের কথা, তাঁদের জেরাও করা হয় না বলে অভিযোগ। অথচ বিরোধী রাজনৈতিক দল ও বিজেপি (BJP) বিরোধী রাজ্য সরকারকে মিথ্যে অভিযোগে হেনস্থা করা হয়। উল্লেখ্য, সবুজ শিবিরের পক্ষ থেকে এদিন বলা হয়েছে, এই মিছিল ইডি ও সিবিআইয়ের নিরপেক্ষতা নিয়ে। অনুব্রত মণ্ডলের গ্রেফতার হওয়া নিয়ে নয়। প্রশ্ন তোলা হয়েছে, শুভেন্দুর নাম বারবার সারদা- নারদা কাণ্ডে উঠে এলেও কেন তাঁকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ডাকে না? 

বিজেপি শাসিত কেন্দ্রের বিরুদ্ধে এই অভিযোগ বারবার তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সরবভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ সমস্ত ঘাসফুল শিবির। কেন্দ্রীয় এজেন্সি ‘একচোখা’, এই অভিযোগে সমস্ত বিজেপি বিরোধী দল ও বিজেপিহীন রাজ্য সরকারগুলিকে একজোট হওয়ার বার্তা দিয়ে আগেই চিঠি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির বিরুদ্ধে একই অভিযোগ অন্যান্য রাজনৈতিক দল ও অন্যান্য বিজেপি বিরোধী রাজ্য সরকারের।

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের থিম রাজস্থানের ‘হাওয়া মহল’, খুঁটিপুজোতেই ঘোষণা

ইংল্যান্ডের বিরুদ্ধে ২৩৩ রানেই গুটিয়ে গেলেন শুভমন গিলরা

ফুসফুসের চিকিৎসায় বড় সাফল্য! রোগ সারাবে নতুন স্টেম সেল প্রযুক্তি

বর্ষায় টানা বৃষ্টিতে ঘরে স্যাঁতসেঁতে গন্ধ? সহজ কয়েকটি উপায়ে দুর্গন্ধ দূর করুন

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল ম্যাচের এক টিকিটের দাম ২৮ লক্ষ টাকা!

‘জঙ্গল ধ্বংস করতে দেব না’, বুলডোজারের পথ রুখল হাতি, রইল ভিডিও

নবরূপে IRCTC-র ওয়েবসাইট, এবার নিমেষেই মিলবে ট্রেনের টিকিট….

‘রামায়ণ’ মুক্তির আগেই ১৫ বছরের দাম্পত্যে ইতি টানলেন ‘ভরত’ আদিত্য কোঠারে

‘বাংলাজুড়ে মিড-ডে মিলের দায়িত্বে ইসকন’, রথযাত্রার অনুষ্ঠানে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মমতার সঙ্গ ছেড়ে এবার ঋতব্রতদের দলে রাজারহাটের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়!

পুরীর রথযাত্রায় হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু এক ভক্তের, আহত কমপক্ষে ১২০

সহপাঠীকে ডুবতে দেখে বাঁচাতে গিয়ে সলিল সমাধি তিন শিশুর

নবদ্বীপ-মায়াপুরে বিদেশিদের হোটেল বা অতিথিশালা ভাড়া দিতে ফরম জমা করতে হবে অনলাইনে

‘সনাতনের উত্থানেই বদ্ধপরিকর সরকার’, মায়াপুর থেকে বড় বার্তা দিলীপের