‘তৃণমূল কিছু ধান্দাবাজদের গ্যাং ছিল’, কটাক্ষ পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের

Share:

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: বাংলা থেকে রীতিমতো সাফ হয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেস। বিধানসভা নির্বাচনে মসনদ হারানোর পরে প্রতিদিনই ভাঙনের খবর আসছে। দলের মধ্যেই বিদ্রোহী হয়ে উঠছেন বিধায়ক থেকে সাংসদরা। কেউ কেউ পদত্যাগ করছেন, আবার কেউ জোটবদ্ধ হয়ে আলাদা লড়াই করছেন। এই অবস্থায় তৃণমূলের একাধিক নেতৃত্বকে ধান্দাবাজ বলে কটাক্ষ করলেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। তবে এদিন কারও নাম করেননি তিনি। 

বাগডোগরা বিমানবন্দরে পৌঁছে তৃণমূল কংগ্রেসকে নিশানা করে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, ‘তৃণমূল কিছু ধান্দাবাজ লোকেদের গ্যাং ছিল।’ দিলীপ ঘোষের এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। বিদ্রোহী গোষ্ঠীতে সদস্য সংখ্যা দিনের পর দিন বাড়ছে। সায়নী ঘোষের সেখানে যোগ দেওয়ার বিষয়ে দিলীপ ঘোষ বলেছেন, আগে স্কোর সম্পূর্ণ হোক। তারপরে এই বিষয়ে কথা বলা যাবে। আগেই বলেছিলেন, যেদিন তৃণমূল হারবে, সেই দিনই দলটা শেষ হয়ে যাবে। সেই ঘটনাই ঘটছে। মানুষের হাতে মার খাওয়ার কথা ছিল, মার খাচ্ছে।  ডি কোম্পানি যেমন একটি গ্যাং, তেমনই ছিল তৃণমূল। ধান্দা নিয়ে কিছু লোক এসেছিল দলে। যখন দেখেছে, কোনও ফল মিলবে না, চলে গিয়েছে। তৃণমূলের কোনও ভবিষ্যত নেই। বাংলার ভবিষ্যতও অন্ধকারের দিকে ঠেলে দিয়েছে। এখন নতুন সরকার কাজ করবে। তিনি আরও বলেছেন, শিলিগুড়িতে এসেছেন একাধিক বৈঠক রয়েছে। মহকুমা পরিষদ তৈরি করার জন্য বৈঠক হবে। পঞ্চায়েত সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা হবে।  

দিলীপ ঘোষের মন্তব্যকে কেন্দ্র করে রাজ্যের শাসক ও বিরোধী শিবিরের মধ্যে নতুন করে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। উল্লেখ্য, দিলীপ ঘোষ প্রায়শই তাঁর স্পষ্টভাষী মন্তব্যের জন্য রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রে থাকেন। এদিনও তাঁর বক্তব্য ঘিরে জোর চর্চা শুরু হয়েছে।

চিনে ভয়াবহ ভূমিধসে নিহত অন্তত ৮, নিখোঁজ ৩৪

মহাসমারোহে খুঁটিপুজো সম্পন্ন হল সল্টলেকের এডি ব্লকে, উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী

আরও বড় হামলার আশঙ্কা? প্রয়োজন ছাড়া মধ্যপ্রাচ্যে ভ্রমণ নয়, সতর্কবার্তা মার্কিন নাগরিকদের

ইরানে বিমানবন্দর ও সেতুতে মার্কিন হামলা, নিহত ৮

অনশনের ২১ তম দিনে হাসপাতালে ওয়াংচুক, ‘অনুমতি ছাড়া ওঁকে কিছু দেবেন না’, আবেদন স্ত্রীয়ের

‘লাভ জিহাদ’ মন্তব্যের জের! আমির খানকে হুমকি লরেন্স বিষ্ণোইয়ের ভাইয়ের!

‘কী অদ্ভুত নিয়তি’, ইয়ামালের সঙ্গে ভাইরাল ছবি নিয়ে অবশেষে মুখ খুললেন মেসি

দিদাকে কুপিয়ে খুন, বাধা দিতে গিয়ে জখম মামা-মাসি! গ্রেফতার নাতি

নিম্নচাপ কাটতেই চড়া রোদ শহরে, দক্ষিণবঙ্গে বাড়বে গরম, উত্তরে চলবে বৃষ্টি

বঙ্গ জয়ের কারিগর শমীককে ‘উপহার’ মোদির, পূর্ণমন্ত্রী হচ্ছেন বিজেপি সভাপতি

শারীরিক অবস্থার অবনতি, অনশন ভেঙে সোনমকে হাসপাতালে নিয়ে গেল দিল্লি পুলিশ

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫,০৬৯

কোলাহল ছেড়ে এবার ঘুরে আসুন কাঞ্চনজঙ্ঘার নির্জন পাহাড়ি গ্রাম দাওয়াইপানি

দুদিন নিখোঁজের পর অক্ষত অবস্থায় বাড়ি ফিরলেন শ্যুটার দময়ন্তী