SIR নিয়ে তৃণমূল রাস্তায় থাকবে, ভয় না পাওয়ার আশ্বাস সাংসদের

Share:

নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর : রাজ্যে কয়েকদিন পরেই চালু হতে চলেছে SIR। বাড়িতে বাড়িতে গিয়ে কাজ করবেন বিএলওরা। শনিবার থেকে তাঁদের প্রশিক্ষণের কাজ শুরু হচ্ছে। কীভাবে তাঁরাল কাজ করবেন, সেই নিয়ে প্রশিক্ষণ দেওয়া হবে তাঁদের। এই অবস্থায় মানুষের পাশে থাকার আশ্বাস দিয়েছে তৃণমূল। শুক্রবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, রাস্তায় নেমে আন্দোলন করা হবে। সাধারণ মানুষের পাশে থাকার নির্দেশ দিয়েছেন তিনি। এরপরেই নিজের কেন্দ্রে সকলকে আশ্বাস দিয়েছেন বারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ পার্থ ভৌমিক।

তিনি বলেছেন, SIR নিয়ে তৃণমূল কর্মী সমর্থকরা রাস্তায় থাকবে। কাউকে ভয় না পাওয়ার কথাই বলা হয়েছে। টিটাগরে তৃণমূল জেলা অফিসে পার্থ ভৌমিক হাজির থেকে বলেন, প্রদীপ করের মৃত্যুর ঘটনায় প্রতিবাদে নামবে তৃণমূল। মানুষকে বোঝাতে হবে, কেউ যেন ভয় না পান। অবৈধভাবে যদি কারও নাম বাদ দেওয়া হয়, তাহলে আইনি মাধ্যমে দল পাশে থাকবে। রাস্তায় নেমে আন্দোলন হবে। ভোটার লিস্টে কাজ হওয়ার সময় মানুষের পাশে দল। ওয়ার্ডে ওয়ার্ডে অঞ্চলে অঞ্চলে ক্যাম্প করা হবে। মানুষ কোনও বিপদে পড়লে ক্যাম্পে এসে সাহায্য নিতে পারবে। কেউ যেন ভয় না পান। কোনও বৈধ ভোটারের নাম বাদ গেলে প্রতিবাদে নামা হবে।

প্রথম থেকেই এসআইআর-র বিপক্ষে ছিল তৃণমূল। নির্বাচন কমিশন এসআইআর ঘোষণা করার পর থেকে আরও সুর চড়িয়েছে তৃণমূল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারি দিয়ে বলেছেন, একটি বৈধ ভোটার বাদ গেলে প্রতিবাদ হবে। এখন দিকে দিকে সেই সুরই শোনা যাচ্ছে।

১ টাকায় মিলবে ২৪ জিবি ডেটা! অবিশ্বাস্য অফার আনল BSNL

সিটংয়ে বার্বিকিউ কাণ্ডে তদন্তে ফরেন্সিক দল, হোমস্টেও বন্ধ করল পুলিশ

ফাঁকা রাস্তার ধারে পাথর দিয়ে এটিএম ভেঙে লুঠের চেষ্টা! আটক যুবক

ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, সোম থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একের পর এক মহিলার সঙ্গে শারীরিক সম্পর্ক! গ্রেফতার যুবক

মুখ্যমন্ত্রীকে কুকথা বলার অভিযোগ, কল্যাণের বিরুদ্ধে শান্তিপুর থানায় অভিযোগ দায়ের

‘ONGC অয়েলফিল্ড নিয়ে কোনও রাজনৈতিক বিভাজন নয়,’ সাফ বার্তা শমীকের

বিহারে কাজল রাঘওয়ানির গাড়িতে ভয়াবহ হামলা, অল্পের জন্যে প্রাণে বাঁচলেন ভোজপুরি নায়িকা

পুরসভার পর এবার পঞ্চায়েতেও বসবে প্রশাসক, ঘোষণা দিলীপ ঘোষের

‘জঙ্গলমহলে বিভাজনের চেষ্টা করেছিল মমতার সরকার,’ পুরুলিয়া থেকে তোপ মুখ্যমন্ত্রীর

ব্যাটে-বলে বাংলাদেশকে দুরমুশ করল ভারত, এশিয়াডে পদক নিশ্চিত হরমনপ্রীতদের

রেজিনগরে ভোটপ্রচারে যাচ্ছেন মমতা-অভিষেক, তালিকা প্রকাশ করল কালীঘাট তৃণমূল

কেমন আছেন ইমরান খান? হঠাৎ আদিয়ালা জেলে পৌঁছাল বিশেষ মেডিকেল টিম

পুলিশকে দুষে রেজিনগরে ভোটের ময়দান ছেড়ে পালালেন হুমায়ুন কবীর