মেটাল ডিটেক্টর থেকে বাঁচতে সোনার বিস্কুটে কালো টেপ লাগিয়েছিলেন অনুব্রত ঘনিষ্ঠ টুলু

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলায় এখন একটাই নাম নিয়ে চর্চা, সেটা হল টুলু মণ্ডল। বীরভূমের ঋতব্রত শিবিরের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের সাগরেদ। যাঁর আত্মীয়ের বাড়ি থেকে উদ্ধার হয়েছে ২৮ কোটি ৫০ লক্ষ টাকা নগদ, ১৫ কেজি সোনা। মোট ৫০ কোটি টাকার সম্পত্তি। এদিকে তদন্ত করতে গিয়ে বীরভূম জেলা পুলিশ সন্ধান পেয়েছে মহম্মদবাজারের পাথর ব্য়বসায়ী টুলুর দুটি অট্টালিকার। সেখানেই আজ, বৃহস্পতিবার হানা দেন পুলিশ আধিকারিকরা। সেখানেও কোনও যকের ধন লুকানো আছে কিনা, তার খোঁজ চালাচ্ছে পুলিশ।

এদিকে টুলুর আত্মীয়ের বাড়ি থেকে বিপুল পরিমাণ সোনা উদ্ধারের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য হাতে পেয়েছে পুলিশ। জানা গিয়েছে, সুইৎজারল্যান্ড ও দুবাই থেকে সোনা আনা হয়েছিল। তার মধ্যে কালো টেপ লাগানো ছিল। যাতে মেটাল ডিটেক্টরে ধরা না পড়ে। সেই সোনা উদ্ধার হয় টুলুর আত্মীয় মিনার মণ্ডলের বাড়ি থেকে। সূত্রের খবর, মিনারের স্ত্রী দাবি করেছেন, এই বিপুল টাকা, সোনা সবই টুলুর। এসবের সঙ্গে তাঁর কোনও সম্পর্কই নেই। টুলু মণ্ডল পালিয়ে যাবেন বলেই মিনারের দায়িত্বে রেখে গিয়েছিলেন। পুলিশের অনুমান, টুলু মণ্ডল ২৩ জুলাই থেকেই লুকিয়ে পড়েছেন। কোনও সন্ধান পাওয়া যাচ্ছে না তার। কিন্তু প্রশ্ন একটাই এত সোনা ও টাকা শুধুই কী টুলুর? একজন পাথর ব্যবসায়ীর এত টাকা হয় কীভাবে? নাকি সবটাই ঘুরপথে অনুব্রত মণ্ডলের ছিল? কারণ বীরভূমে কান পাতলেই শোনা যাচ্ছে টুলু নাকি কেষ্ট ঘনিষ্ঠ। তাঁর হাত মাথায় ছিল বলেই এত প্রভাব-সম্পত্তি টুলুর! গোটা বিষয়টি কেন্দ্র করে যখন বীরভূমের সব নেতাই মুখ খুলেছেন, রহস্যজনকভাবে অন্তরালে রয়েছেন অনুব্রত। আর তাতেই বাড়ছে সন্দেহ।

আরও পডুন: রিষড়ায় বসে গোটা দেশে প্রতারণা! বড় চক্রের পর্দাফাঁস করল পুলিশ

এখনও পর্যন্ত যা খবর পাওয়া গিয়েছে, বীরভূমে দেউচায় টুলুর ২টি অট্টালিকা রয়েছে। সিউড়িতে ৪টি বাড়ি আছে, যার মধ্যে একটি ফার্ম হাউস। টুলুর পরিচিত মহলে কান পাতলে শোনা যায়, দুবাইয়েও নিয়মিত যাতায়াত ছিল। সেখানেও বেশ কিছু সম্পত্তি থাকতে পারে। এ ছাড়াও মহম্মদবাজারের কাছে বেশ কিছু সম্পত্তি রয়েছে টুলু মণ্ডলের। কম করে হলেও ৫০০ লরি আছে তাঁর। এখন সেসব পুলিশের তদন্তের আওতায়।

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের জের, রবি থেকেই ভাসতে চলেছে বাংলা, শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস

মিলিনিয়াম পার্কে দু’দিন ব্যাপী খাদ্যমেলার আয়োজন রাজ্য সরকারের

শ্বশুরবাড়িই ছিল পাক গুপ্তচরের গোপন ডেরা! ধৃত শফিকুলকে ঘিরে তদন্তে চাঞ্চল্যকর তথ্য

‘ছেড়ে যেও না’, প্রতিবেশী ভারতীয় দম্পতিকে হাত ধরে অনুরোধ মার্কিন মহিলার, ভাইরাল ভিডিও

মুম্বইয়ে স্বাধীনতা দিবস পালন অক্ষয়ের, খালি পায়ে ‘তেরঙ্গা’ উত্তোলন নায়কের, ভাইরাল ভিডিও

১০৪ ফুট উচ্চতার ‘তেরঙ্গা’ উত্তোলন করে নজির গড়ল অশোকনগর

গান্ধিঘাটে চরকা কেটে আত্মনির্ভর ভারত গড়ার ‘বার্তা’ রাজ্যপালের

‘ভাল তৃণমূলরা বাড়িতেই বসে থাকুন, বিজেপিতে স্থান নেই,’ সাফ জানালেন শমীক

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

বাধ সাধল আবহাওয়া, স্বাধীনতা দিবসে সুন্দরবন সফর বাতিল করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

স্বাধীনতা দিবসে ঋত তৃণমূলের ‘কাছাকাছি’ কালীঘাটপন্থী বিধায়ক কুণাল ঘোষ, জল্পনা

বেজোসের সঙ্গে হাত মিলিয়ে Liverpool কিনলেন শিল্পপতি লক্ষ্মী মিত্তলের জামাই