রিষড়ায় বসে গোটা দেশে প্রতারণা! বড় চক্রের পর্দাফাঁস করল পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি: হুগলির রিষড়া থেকে বসে গোটা ভারতে প্রতারণা চক্র চালাত কয়েকজন যুবক। গোপন সূত্রে এমনই খবর পেয়ে, রিষড়ার একটি ফ্ল্যাটে অভিযান চালায় চন্দননগর পুলিশ কমিশনারেটের আধিকারিকরা। সেই ফ্ল্যাট থেকেই উদ্ধার করা হয়েছে ২১টি মোবাইল ফোন, ১৬ টি ডেবিট কার্ড, ৩ টে পাশ বই, ৩ টে চেক বই, ১ টি মেট্রোর কার্ড। গ্রেফতার করা  হয়েছে ৯ জনকে।  

বাংলা, বিহার, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ ও কর্নাটকজুড়ে ধৃতদের প্রতারণা চক্র ছিল। প্যান ইন্ডিয়ার প্রতারকরা এক জায়গায় বসে বিভিন্ন রাজ্যের মানুষকে প্রতারণা করছিল। রিষড়ার ফ্ল্যাট থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। মোট নয়জনকে গ্রেফতার করা হয়েছে। এই বিষয়ে আজ, বৃহস্পতিবার চন্দননগর পুলিশের ডিসিপি অর্নব বিশ্বাস জানান, ‘বেশ কিছুদিন ধরে এই প্রতারকরা রিষড়ায় তিনটি ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকছিল। ফোন করে প্যান ইন্ডিয়ায় প্রতারণা চক্র চালাচ্ছিল। রিষড়া থানার ওসি পরমেশ্বর প্রামানিক গোপন সূত্রে খবর পেয়ে বিশাল বাহিনী নিয়ে গিয়ে ওই তিনটি ফ্ল্যাটে হানা দেয়। দুটি ফ্ল্যাট থেকে মোট নয়জন প্রতারককে গ্রেফতার করা হয়েছে। আর একটি ফ্ল্যাট বন্ধ ছিল। ধৃতদের হেফাজতে নিয়ে তদন্ত চলছে। এর সঙ্গে আর কেউ জড়িত কিনা তদন্ত করে দেখা হচ্ছে।’

আরও পডুন: আর জি কর মামলা: সীমা পাহুজার বদলে নতুন আইও নিয়োগ করল সিবিআই

ডিসিপি আরও জানিয়েছেন, ‘ন্যাশনাল সাইবার ক্রাইম রেকর্ড থেকে পাওয়া প্রাথমিক তথ্যের ভিত্তিতে জানা গিয়েছে মোট ৩৩ জনকে এখনও পর্যন্ত ঠকিয়ে টাকা লুট করেছে ধৃতরা। সবটাই হয়েছে ডিজিটাল মাধ্যমে। প্রতারণার অঙ্কটা প্রায় ১৭ লক্ষ টাকা। দেশের যে রাজ্যের যে থানাগুলিতে এই প্রতারণা হয়েছে সবটাই খতিয়ে দেখা হবে। সেই থানাগুলির সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। সেখানকার পুলিশ আধিকারিকদের সাহায্য নিয়ে তদন্ত চলবে। জামতারা গ্যাং স্টাইলে প্রতারণা চালাত অভিযুক্তরা। ফোন করে নানারকম প্রলোভন দিত। কখনও লটারি কখনও লোনের টোপ দিয়ে প্রতারণা চালাত ধৃতরা।’

‘শ্বশুরবাড়ির লোকজনের মানসিকতা কখনও বদলাবে না’, গঞ্জনার হাত থেকে মুক্তি পেতে আত্মঘাতী শিক্ষিকা

বারবার হজমের সমস্যায় ভুগছেন? জীবনযাত্রার সহজ পরিবর্তনেই দূর হবে ক্রনিক গ্যাস্ট্রাইটিস

নাবালিকাকে অপহরণ-খুনে অভিযুক্ত পুলিশ কনস্টেবলকে গণধোলাই দিলেন চিকি‍ৎসক-নার্সরা

নীরবেই পচছে লিভার! জেনে নিন ‘নিঃশব্দ ঘাতক’ হেপাটাইটিসের লক্ষণ ও বাঁচার উপায়

মেটাল ডিটেক্টর থেকে বাঁচতে সোনার বিস্কুটে কালো টেপ লাগিয়েছিলেন অনুব্রত ঘনিষ্ঠ টুলু

ভেতর থেকে শেষ হচ্ছে দামি আলমারি? জেনে নিন উইপোকার ৩ লক্ষণ

বাস্তবের ‘দৃশ্যম’, সায়ানাইড খাইয়ে খুন, তার পর স্বামীর দেহ কারখানায় পুঁতে রাখলেন স্ত্রী

তরুণ প্রজন্মের লাইফস্টাইলই ডেকে আনছে বিপদ, কম বয়সেই বাড়ছে গলব্লাডার স্টোনের ঝুঁকি

নেপালে সাম্প্রদায়িক দাঙ্গায় নিহত ৩, একাধিক শহরে কার্ফু

পাকিস্তানে বসে জঙ্গি কার্যকলাপ, ৫ অভিযুক্তের সম্পত্তি বাজেয়াপ্ত জম্মু-কাশ্মীর পুলিশের

চট্টগ্রামের ত্রাস কুখ্যাত গ্যাংস্টার ডেভিড ইমনের কাছ থেকে উদ্ধার আধার কার্ড

রিষড়ায় বসে গোটা দেশে প্রতারণা! বড় চক্রের পর্দাফাঁস করল পুলিশ

দ্বিতীয় বিয়ে করায় ধারালো অস্ত্র দিয়ে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন স্ত্রী

আর জি কর মামলা: সীমা পাহুজার বদলে নতুন আইও নিয়োগ করল সিবিআই