টুলু মণ্ডলের মেয়ের বিয়েতে গিয়ে বিপাকে দর্শনা-অঙ্কুশ

Share:

নিজস্ব প্রতিনিধি: টুলু মণ্ডল, বাংলা সংবাদমাধ্যমে এই নামটাই আজ, বুধবার ঘুরপাক খাচ্ছে। সকাল থেকে সন্ধ্যা হতে চলল, বীরভূমের এই পাথর ব্যবসায়ীকে কেন্দ্র করে কৌতুহল বজায় রয়েছে। আসলে মঙ্গলবার গভীর রাতে বীরভূমের এই পাথর ব্যবসায়ীর এক আত্মীয় মিনার মণ্ডলের বাড়িতে হানা দিয়েছিল পুলিশ। তার বাড়িতে তল্লাশি চালিয়ে এখনও পর্যন্ত বাজেয়াপ্ত করা হয়েছে প্রায় ১৫ কেজি সোনা (যার বর্তমান বাজারমূল্য ২১ কোটি টাকা) এবং রঙিন পলিমারের ব্যাগে মুড়িয়ে রাখা ২০ কোটি টাকা নগদ। মঙ্গলবার গভীর রাত থেকে শুরু হয় এই অভিযান। আজ, বুধবার পর্যন্ত টাকা গোনার মেশিন দিয়ে উদ্ধার হওয়া টাকা কাউন্টিংয়ের কাজ চলছে। অঙ্কটা কোথায় গিয়ে ঠেকবে কেউ অনুমান করতে পারছেন না।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মিনার মণ্ডলের বাড়িতে রাখা এই ধনসম্পদ আসলে টুলু মণ্ডলের। বীরভূমের একজন পাথর ব্যবসায়ী হলেও তাঁর দাপট ছিল এলাকায়। বীরভূমের সিউড়ির সনাতন পাড়ার বাসিন্দা টুলু মণ্ডলের উথ্থান রূপকথার গল্পকেও হার মানায়। মাত্র ২৫ বছর আগে বাড়িতে টোল খুলে গৃহশিক্ষকতা করতেন তিনি। এরপরে পাথর সাপ্লাই এবং ক্রাশার মেশিনের ব্যবসায় নামেন। ২০১৪-১৫ সাল নাগাদ অনুব্রত মণ্ডলের কাছাকাছি আসেন টুলু। অভিযোগ, কেষ্ট-র আশীর্বাদেই ২০১৬-১৭ সাল থেকে বীরভূমের পাথর খাদান থেকে সরকারি ট্যাক্স বা ডি সি আর (DCR) আদায়ের বেআইনি দায়িত্ব পান তিনি। সেই থেকেই রকেটের গতিতে উথ্থান।

আরও পডুন: বেপাত্তা অভিষেকের আপ্ত সহায়ক, সুমিতের মায়ের হাতে পুলিশের নোটিস

সালটা ২০২৪, নিজের মেয়ের বিয়েতে সিউড়িজুড়ে উৎসবের পরিবেশ তৈরি করেছিলেন অনুব্রত ঘনিষ্ঠ এই টুলু। বিয়েতে প্রায় ১০০ কোটি টাকা খরচ করেছিলেন তিনি। আর সেই বিয়েতে সামান্য কটা টাকার জন্য গিয়ে এবার বিপাকে পড়তে চলেছেন অভিনেত্রী দর্শনা বণিক, অভিনেতা অঙ্কুশ হাজরারা। কারণ পুলিশের দাবি, টুলু মণ্ডল মেয়ের বিয়েতে যে টাকা ব্যয় করেছেন তা কালো টাকা। আর সেই কালো টাকার উৎস খুঁজতে নতুন করে তদন্ত শুরু হবে। যেহেতু টুলুর আত্মীয় মিনার মণ্ডলের বাড়িতে বিপুল পরিমাণ সম্পদের হদিশ পেয়েছে রাজ্য পুলিশ। তাই এবার টুলুর বৈভবের উৎসও খুঁজবে তদন্তকারীরা। আর সেই কেঁচো খুঁড়তে গিয়ে কেউটে বের হতেই পারে। সিউড়িতে নিজের মেয়ের বিয়েতে বলিউড-টলিউড থেকে তারকাদের এনেছিলেন কেষ্ট ঘনিষ্ঠ এই পাথর ব্যবসায়ী। বিশেষজ্ঞদের দাবি, যে তারকারা টুলুর থেকে টাকা নিয়েছেন তাঁদেরও তদন্তের আওতায় আনা হতে পারে। কারণ কালো টাকার ভাগিদার তাঁরাও। তাই দর্শনা, অঙ্কুশরা বিপাকে পড়তে পারেন। এমনকি টুলুর মেয়ের বিয়েতে আসা আরবাজ ও জারিন খানেদেরও তদন্তের খাতিরে ডাকা হতে পারে বীরভূম জেলা পুলিশের তরফে। এমনটাই সূত্র মারফত জানা গিয়েছে।

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের জের, রবি থেকেই ভাসতে চলেছে বাংলা, শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস

মিলিনিয়াম পার্কে দু’দিন ব্যাপী খাদ্যমেলার আয়োজন রাজ্য সরকারের

শ্বশুরবাড়িই ছিল পাক গুপ্তচরের গোপন ডেরা! ধৃত শফিকুলকে ঘিরে তদন্তে চাঞ্চল্যকর তথ্য

‘ছেড়ে যেও না’, প্রতিবেশী ভারতীয় দম্পতিকে হাত ধরে অনুরোধ মার্কিন মহিলার, ভাইরাল ভিডিও

মুম্বইয়ে স্বাধীনতা দিবস পালন অক্ষয়ের, খালি পায়ে ‘তেরঙ্গা’ উত্তোলন নায়কের, ভাইরাল ভিডিও

১০৪ ফুট উচ্চতার ‘তেরঙ্গা’ উত্তোলন করে নজির গড়ল অশোকনগর

গান্ধিঘাটে চরকা কেটে আত্মনির্ভর ভারত গড়ার ‘বার্তা’ রাজ্যপালের

‘ভাল তৃণমূলরা বাড়িতেই বসে থাকুন, বিজেপিতে স্থান নেই,’ সাফ জানালেন শমীক

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

বাধ সাধল আবহাওয়া, স্বাধীনতা দিবসে সুন্দরবন সফর বাতিল করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

স্বাধীনতা দিবসে ঋত তৃণমূলের ‘কাছাকাছি’ কালীঘাটপন্থী বিধায়ক কুণাল ঘোষ, জল্পনা

বেজোসের সঙ্গে হাত মিলিয়ে Liverpool কিনলেন শিল্পপতি লক্ষ্মী মিত্তলের জামাই