পিংলাতে বাড়ি তৈরির গর্ত খুঁড়তে খোঁজ মিলল গোপন সুড়ঙ্গের, হুলুস্থুল কান্ড এলাকায়

Share:

নিজস্ব প্রতিনিধি ,পিংলা: পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকের রাজবল্লভ এলাকায় বাড়ি তৈরির জন্য গর্ত খোঁড়ার কাজ চলাকালীন বেরিয়ে এল এক প্রাচীন সুড়ঙ্গ পথ(Tunnel)। স্থানীয় বাসিন্দা অনিমা ঘোষের পাকা বাড়ির ভিত খোঁড়ার সময় মঙ্গলবার দুপুরে দেখা যায়, চুন-সুরকি ও পাতলা ইট দিয়ে তৈরি একটি সুড়ঙ্গ। ধারণা করা হচ্ছে, এটি বহু পুরনো কোনো স্থাপনার অংশ, যা হয়তো কোনো মন্দির বা জমিদারবাড়ির অবশেষ।

এই খবর ছড়িয়ে পড়তেই অনিমা ঘোষের বাড়িতে স্থানীয় বাসিন্দাদের ভিড় জমে যায়। চাঞ্চল্যকর পরিস্থিতিতে পিংলা ব্লক প্রশাসন কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। পিংলা থানার(Pingla P.S.) পুলিশ ও ব্লক ডেভেলপমেন্ট অফিসার ঘটনাস্থলে পৌঁছে পর্যবেক্ষণ করছেন । তিনি জানান একটি বাড়ির ভিত খোঁড়ার সময় ১৫ ফুট দীর্ঘ একটি সুড়ঙ্গ খুঁজে পাওয়া যায় । কিন্তু কোন উল্লেখযোগ্য কোন নমুনা খুঁজে পাওয়া যায়নি। তবু আমরা কিছু ছবি তুলে কয়েকজন বিশেষজ্ঞের কাছে পাঠিয়েছি তাদের মতামত জানার জন্য ।

তবে মনে হচ্ছে না সেরকম উল্লেখযোগ্য কিছু আছে । সুড়ঙ্গের জায়গাটুকু বাদ দিয়ে বাকি বাড়ির কাজ চলতে পারে। জানা গেছে, মাটি ও ইটের নমুনা পরীক্ষার জন্য বিশেষজ্ঞদের খবর দেওয়া হয়েছে।পুরনো ইতিহাসের সঙ্গে যুক্ত কোনো স্থাপত্যের সন্ধান পেতে পারে এই অঞ্চলের বাসিন্দারা। প্রশাসনিক পর্যায়ে তদন্ত শুরু হওয়ায় সবাই এখন অপেক্ষায় রয়েছে এর রহস্য উদঘাটনের। এদিকে লোকোমুখে ছড়িয়ে পড়েছে সুড়ঙ্গ পথে একটি বন্ধ ঘরে গুপ্তধন লুকিয়ে রয়েছে। ফলে প্রচুর মানুষ ওই সুরঙ্গের মুখে মোবাইল ফোন নিয়ে ঢুকে ছবি তোলা শুরু করে দিয়েছে অধীর আগ্রহে। ভিড় সামলাতে হিমসিম খাচ্ছে স্থানীয় প্রশাসন।

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ লক্ষ কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

সপ্তম দিনেও থামছে না গতি, আয়ের নিরিখে ৯০০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’

আফ্রিকা যাত্রা ঠেকাতে কলকাতা-মুম্বইগামী বিমান হাইজ্যাকের হুমকি, গ্রেফতার প্রৌঢ়

দিল্লির অধিনায়কত্ব ছাড়তে চান অক্ষর! নতুন অধিনায়ক হবেন কে?

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

টেলিভিশনের পর্দায় প্রথম এনেছিলেন রঙের ছোঁয়া, প্রয়াত পরিচালক প্রবীর রায়

জম্মু-কাশ্মীরের জঙ্গলে উদ্ধার নিখোঁজ দুই পুলিশকর্মীর দেহ, জঙ্গি যোগের আশঙ্কা

শিয়ালদহ-হাসনাবাদ শাখায় ট্রেন পরিষেবা ব্যাহত, দুর্ভোগে যাত্রীরা

ফের বৃষ্টি নাকি এবার ব্যাটিং শুরু করবে শীত? জানুন আজ কেমন থাকবে আবহাওয়া

বৃহস্পতি সকালে অভিষেকের ‘দুয়ারে’ পুরসভা, বুলডোজার দিয়ে ভাঙা হল অস্থায়ী ছাউনি

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার

কেতুর শুভ প্রভাবে ডিসেম্বরেই ফিরছে ভাগ্য, সাফল্যে ভাসবে ৫ রাশি