খগেন মুর্মুদের ওপর হামলার ঘটনায় নাগরাকাটা থেকে গ্রেফতার ২

Share:

নিজস্ব প্রতিনিধি, নাগরাকাটা: বিজেপির সাংসদ খগেন মুর্মু এবং বিধায়ক শঙ্কর ঘোষের উপর হামলার ঘটনায় দুজনকে গ্রেফতার করল পুলিশ। ৫১ ঘণ্টা পর দুই অভিযুক্তকে গ্রেফতার করে জলপাইগুড়ি পুলিশ(Jalpaiguri Police)। নাগরাকাটা থেকে দুজনকে গ্রেফতার করা হয়েছে। জেলার অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ)সমীর আহমেদ জানিয়েছেন ,দুজন গ্রেফতার হলেও বাকি দুজন এখনো পলাতক রয়েছে। তাদের খোঁজে তল্লাশি চলছে। তবে যে দুজনকে গ্রেফতার করা হয়েছে তাদের নাম পরিচয় পুলিশ জানায় নি। ধৃত দুজন কোন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত কিনা সে ব্যাপারেও এখনো জানায় নি কিছু পুলিশ। গত সোমবার জলপাইগুড়ির নাগরাকাটায়(Nagrakata) দুর্যোগকবলিত এলাকায় পরিদর্শনে গিয়ে বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শংকর ঘোষ বিক্ষোভের মুখে পড়েন। অভিযোগ লাঠি জুতো নিয়ে দুজনের ওপরে হামলা চালানো হয়।

পরিকল্পিতভাবে এই হামলা চালান বেশ কয়েকজন। তাতেই মুখে আঘাত লাগে খগেন মুর্মুর বাঁ চোখের নিচে গুরুতর আঘাত পান। বিধায়ক শংকর ঘোষকে(MLA Sankar Ghosh) লক্ষ্য করে নদী থেকে পাথর তুলে কিছু দুষ্কৃতী ছুঁড়তে থাকে। তার হাতেও চোট লাগে। দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল থেকে বুধবার শংকর ঘোষ ছাড়া পেলেও খগেন মুর্মু এখনো চিকিৎসাধীন। এই ঘটনার কে কেন্দ্র করে তৃণমূল বিজেপি রাজনৈতিক তরজা তুলে উঠেছে শাসকদলের দিকে আঙুল তুলেছে গেরুয়া শিবির তৃণমূল সেই অভিযোগ অস্বীকার করেছে।

এই ঘটনার নিন্দা করে তারা জানিয়েছেন এই ধরনের বিক্ষোভকে তারা মোটেই সমর্থন করে না। ঘটেনার পরের দিন হাসপাতালে গিয়ে খগেন মুর্মুকে দেখে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(CM Mamata Banerjee)। বাইরে বেরিয়ে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের জানান আঘাত গুরুতর নয়। তার দ্রুত সুস্থতা কামনা করেন মুখ্যমন্ত্রী।

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং

নীরব ঘাতক ডায়াবেটিস ও হৃদরোগ, সুস্থ থাকতে মেনে চলুন এই উপায়

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

ধর্মের বিভেদ ভুলে অন্যরকম ভাইফোঁটা, বোনেদের স্বনির্ভর করতে দেওয়া হল প্রয়োজনীয় উপহার

মাঝপথে কেন পড়াশুনা ছাড়তে হয়েছিল রাহুল-প্রিয়ঙ্কাকে? সত্যিটা জানালেন সোনিয়া

গ্রিসে তামিল রীতিতে রাজকীয় বাগদান অনিরুদ্ধ-কাব্যার, আজই বসবেন বিয়ের পিঁড়িতে