নরেন্দ্রপুরে স্কুলে হামলার ঘটনায় গ্রেফতার দুই

Share:

নিজস্ব প্রতিনিধি : রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কড়া নির্দেশের পরই নরেন্দ্রপুরে স্কুলে বহিরাগতদের হামলার ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতরা হলেন মহেশ্বর নাডু ও সোনু মণ্ডল। ইতিমধ্যে এই ঘটনায় ১৫ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। সেই ১৫ জনের মধ্যে এবার দুজনকে গ্রেফতার করা হল।

শনিবার নরেন্দ্রপুরের বলরাম মন্মথনাথ বিদ্যামন্দিরে বহিরাগতদের হাতে আক্রান্ত হন স্কুলের শিক্ষক ও শিক্ষিকারা। ঘটনাটি প্রকাশ্যে আসার পরই নড়েচড়ে বসে রাজ্যের শিক্ষা দফতর। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়ে দেন, এই ঘটনায় যারাই দোষী তাদের কাউকে ছাড়া হবে না। ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। পুলিশ রবিবার মহেশ্বর নাডু ও সোনু মণ্ডলকে গ্রেফতার করেছে। তবে ধৃতদের দাবি, তাঁরা কেউই ঘটনার সময়ে স্কুলে ছিলেন না। তাঁদের ফাঁসানো হয়েছে। ধৃতরা দুজনেই স্থানীয় তৃণমূল কর্মী হিসাবে পরিচিত।

ইতিমধ্যে এই ঘটনায় স্কুলের প্রধান শিক্ষক সৈয়দ ইমতিয়াজ আহমেদ, বনহুগলি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্য অলোক নাডু সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। স্কুলের শিক্ষক শিক্ষিকাদের অভিযোগ, প্রধান শিক্ষকের মদতেই এই হামলার ঘটনাটি ঘটেছে। সম্প্রতি প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে মামলা দায়ের করা হয়েছিল। সেই মামলা তুলে নেওয়ার জন্য জোর দিচ্ছিলেন প্রধান শিক্ষক। কিন্তু স্কুলের শিক্ষক শিক্ষিকারা তা মেনে না নেওয়ায় বহিরাগতদের দিয়ে তাঁদের ওপর হামলা চালিয়েছেন প্রধান শিক্ষক। যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন ওই স্কুলের প্রধান শিক্ষক। জানা যায়, শনিবার রাতে প্রধান শিক্ষককে গ্রেফতারের দাবিতে থানার সামনে বিক্ষোভ দেখান স্কুলের অন্যান্য শিক্ষকরা।

 

রবিবারের ছুটিতে বাধা ভারী বৃষ্টি! একাধিক জেলায় তুমুল বর্ষণের আশঙ্কা, জারি হলুদ সতর্কতা

বেঙ্গল কেমিক্যালসের প্রতিষ্ঠাতা আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের জন্মদিবসে এক্সে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী

মার্কিন মুলুকে শপিং কমপ্লেক্সে বন্দুকবাজের হামলায় নিহত ২, জখম বহু

ভবিষ্যতের কথা মাথায় রেখে ইরানে আপাতত হামলা না চালানোর সিদ্ধান্ত ট্রাম্পের

পেরুতে বিমান দুর্ঘটনায় ১৩ জন পর্যটকের মৃত্যু

চিচিঙ্গা দিয়ে ট্যাংরা মাছের রসা

সীমান্ত দেখানোর নাম করে এক নাবালিকাকে ভারতে পাচারের অভিযোগ, কাঠগড়ায় বাংলাদেশি চালক

আজকের রাশিফল: প্রিয়জনের শারীরিক অবস্থা চিন্তার কারণ হতে পারে…

Commonwealth Games: বক্সিং-য়ে মেয়েদের পরেই সোনা জয় ভারতের অঙ্কুশ-সচিনের

ভারতীয় বক্সিংয়ের জগতে সোনার দিন হয়ে রইল শনিবার

হরিয়ানার নিম্নবিত্ত পরিবার থেকে কমনওয়েলথের শীর্ষে, বক্সিংয়ে সোনা জিতলেন সাক্ষী চৌধুরী

রাশিয়ার মস্কোতে ভয়াবহ বিস্ফোরণে নিহত কমপক্ষে ৩, আহত ১৫

চেক বাউন্স কাণ্ডে হুমায়ুন কবীরকে ডেডলাইন বেঁধে দিল মহমেডান ক্লাব

বান্ধবী অর্পিতার সঙ্গে গোপনে কী কথা হামিমের? চ্যাট উদ্ধারের চেষ্টায় গোয়েন্দারা