বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ দুই নাবালক ভাই, পুলিশের দ্বারস্থ পরিবার

ঘটনাটি ঘটেছে মালদা (Malda) জেলার হরিশ্চন্দ্রপুর (Harishchandrapur) থানা এলাকার তালসুর গ্রামে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাড়ি থেকে বেরনোর পর প্রায় ১৭ ঘন্টা কেটে যাওয়ার পরেও কোনও সন্ধান মিলছে না দুই নাবালক ভাইয়ের। আতঙ্ক আর দুশ্চিন্তায় ভর করে পুলিশের দ্বারস্থ হয়েছে পরিবার। দুই কিশোরের নিখোঁজ (Missing) হওয়ার ঘটনাটি ঘটেছে মালদা (Malda) জেলার হরিশ্চন্দ্রপুর (Harishchandrapur) থানা এলাকার তালসুর গ্রামে। অভিযোগ পাওয়ার পর দুই ভাইয়ের খোঁজে তৎপরতা শুরু করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানা এলাকার তালসুর গ্রামের বাসিন্দা কালু পাসমান। তাঁর ছেলে কুনাল পাসমান  স্থানীয় মিতনা হাই স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র । শুক্রবার রাত পৌনে ৮টা নাগাদ কুনাল পাসমান   এবং তার কাকার ছেলে রাজবির পাসমান  বাড়ি থেকে বের হয়। কিন্তু বাড়ি থেকে বের হওয়ার পরে রাত হয়ে গেলেও ওই দুই ভাই বাড়ি ফেরেনি। যার ফলে উদ্বেগ আর দুশ্চিন্তা বাড়তে থাকে পরিবারের। রাত পেরিয়ে সকাল হয়ে গেলেও দুজনের কোনও খোঁজে মেলেনি। রাজবীর মিতনা হাই স্কুলে ষষ্ঠ শ্রেণিতে পড়ে। আত্মীয় ও পরিজনদের বাড়িতে খোঁজ খবর শুরু হলেও কোনও খোঁজ না মেলায় অবশেষে হরিশচন্দ্রপুর থানার দ্বারস্থ হয় দুই নাবালকের পরিবার। থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় পরিবারের পক্ষ থেকে। তাদের সন্দেহ সন্তানদের অপহরণ করা হয়েছে। অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

অন্যদিকে এই ঘটনায় লেগেছে রাজনীতির রঙ। নিখোঁজ হওয়া দুই ছাত্রের পরিবার সক্রিয় ভাবে শাসকদলের সঙ্গে যুক্ত। ফলে এলাকায় আইনশৃঙ্খলার অবনতির জন্য তাদের দিকে আঙুল তুলছে বিরোধীরা। কিন্তু রাজনীতি ছাপিয়ে বর্তমানে দুই সন্তানকে ফিরে পেতে মরিয়া পেশায় ব্যবসায়ী কালু এবং তাঁর ভাই।

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

প্রেমিকাকে বিয়ের দাবিতে টাওয়ারে চড়ে বসল যুবক, শোরগোল নন্দীগ্রামে

বাজির শব্দে ভয় পাচ্ছে আপনার বাড়ির পোষ্য? শান্ত রাখুন এই ৬ উপায়ে

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

কালীপুজোর ভোগের মতো লাবড়ার স্বাদ পেতে চান বাড়িতেই? রইল সহজ রেসিপি

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

অভাবের সংসার, টিনের চালেই ৩৫ বছর ধরে পূজিত হচ্ছেন ৬ দেবী, জানেন কোথায়?

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা