নদীর চরে খেলতে গিয়ে জলে ডুবে মৃত্যু দুই শিশুর, শোকের ছায়া এলাকায়

Share:

নিজস্ব প্রতিনিধি: নদীর চরে খেলতে গিয়েই বিপত্তি! জলে ডুবে মৃত্যু হল দুই ভাইয়ের। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার ইন্দাস থানার জাগলদ্বীপ গ্রামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত দুই ভাইয়ের নাম শুভজিৎ রুইদাস (৬) এবং সৌমেন রুইদাস (৪)। ঘটনায় শোকের ছায়া নেমেছে এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার  (১৯ মে) দুপুরে খাওয়া-দাওয়ার পর ওই দুই ভাই গ্রামের অদূরে থাকা দ্বারকেশ্বর নদের চরে খেলতে যায়। খেলা শেষে ওই দুই শিশু নদীর জলে হাত পা ধুতে যায়। সেই সময়ই অসতর্কতাবশত দুই ভাই জলে তলিয়ে যায়। সন্ধ্যায় স্থানীয় এক ব্যক্তি নদীর চরে স্নান করতে যান। সেই সময় তলিয়ে যাওয়া এক শিশুর দেহ তাঁর পায়ে লাগে। এরপরই খবর পেয়ে গ্রামবাসীরা ছুটে আসেন। অন্য শিশুর খোঁজে তল্লাশি শুরু হয় নদীতে। কিছুক্ষণ পর তলিয়ে যাওয়া দ্বিতীয় শিশুরও দেহ উদ্ধার হয়।

আরও পড়ুন-সকালে চোখ খুলতেই ছাঁটাইয়ের নোটিশ, ৮০০০ কর্মীকে তাড়ানো শুরু করল মেটা

এরপর খবর দেওয়া হয় পুলিশকে। ঘটনায় কান্নায় ভেঙে পড়েন মৃত দুই শিশুর বাবা-মা। পরবর্তীতে তলিয়ে যাওয়া ওই দুই শিশুর দেহ উদ্ধার করে ইন্দাস থানায় নিয়ে যায় পুলিশ। ঘটনার সময় আশপাশে আর কেউ ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

সম্প্রতি, দ্বারকেশ্বর নদে স্নান করতে নেমে জলে তলিয়ে গিয়ে মৃত্যু হয় দিদি ও ভাইয়ের। গোঘাটের স্যাকাটি এলাকার ওই ঘটনায় শোকের ছায়া নেমে আসে। পুলিশ জানিয়েছে, মৃতদের নাম সৌমিতা হেমব্রম (১২) ও কৃষ্ণেন্দু হেমব্রম (১০)। তারা সম্পর্কে দিদি ও ভাই। ছোটো থেকেই তারা মামার বাড়ি স্যাকাটিতেই থাকছিল। তাদের আদি বাড়ি বাঁকুড়া জেলার সোনামুখী থানা এলাকায়। স্যাকাটিতে মামা ও দিদার পরিবারেই থাকত। 

বহুদিনের আটকে কাজ এগিয়ে যাবে, আর্থিক সমস্যা কেটে যাবে, পরিবারে আনন্দ বইবে 

বৃহস্পতিবার পর্যন্ত ৯ জেলায় ভারী বৃষ্টি, রাস্তায় বেরোলে ছাতা সঙ্গে রাখুন…

বাংলাদেশিদের ভারতে থাকার জন্য আধার-ভোটার কার্ড বানিয়ে দিত তৃণমূল নেতা, দাবি বিজেপির

‘একটু সময় লাগলেও অন্নপূর্ণা যোজনার টাকা সবাই পাবেন’, আশ্বাস শুভেন্দুর

ভিয়েতনামে নৌকা ডুবে ১৫ ভারতীয়র মৃত্যু, ঘটনায় স্পিডবোটের ক্যাপ্টেন আটক

‘হাসিনা চাইলেই স্বাধীনভাবে দেশে ফিরতে পারবেন না’, বললেন চিফ প্রসিকিউটর

মানসিক অবসাদের জের, বাগজোলা খালে ঝাঁপ প্রাক্তন আইটি কর্মীর!

পথ দুর্ঘটনার তদন্তে গিয়ে আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার আহত ৩ যুবক

জোর ধাক্কা মমতার! ঋতব্রত গোষ্ঠীই ‘আসল তৃণমূল’, জানিয়ে দিল আদালত

চোটের কারণে বাদ বরুণ-হর্ষিত, ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআইতে কারা পেলেন সুযোগ?

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারের উপর হামলা, নিখোঁজ ১ ভারতীয়, তীব্র নিন্দা নয়াদিল্লির

সাইকেল থামিয়ে ছাত্রীকে ‘ধর্ষণে’র চেষ্টা, ফাঁকা রাস্তায় মহিলাদের দেখলেই হস্তমৈথুন! গ্রেফতার যুবক

ফাঁকা রাস্তায় মহিলাকে জড়িয়ে ধরলেন রাজমিস্ত্রি! তারপর যা হল….

পুরসভার কর্মী পরিচয়ে বৈশালী ডালমিয়ার সঙ্গে ‘প্রতারণা’, পুলিশের জালে ১