এক শরীরে ২টি মাথা, দু’টো মাথায় পদ্ম চিহ্ন, ২টি জিভ দু’মুখো সাপ উদ্ধারে চাঞ্চল্য দাসপুরে

Share:

নিজস্ব প্রতিনিধি,দাসপুর: একটি আশ্চর্যজনক ঘটনার সাক্ষী পশ্চিম মেদিনীপুর। এক শরীরে ২টি মাথা, দু’টো মাথায় পদ্ম চিহ্ন, ২টি জিভ দু’মুখো সাপ উদ্ধারে এলাকায় রীতিমতো হুলুস্থূল কাণ্ড।পশ্চিম মেদিনীপুরের দাসপুর থানার চাঁদপুর প্রাইমারি স্কুলের পাশ থেকে উদ্ধার হল একটি দুমুখী পদ্ম গোখরোর বাচ্চা। সাপ দেখতে ভিড় করে অসংখ্য মানুষ। সর্প বিশেষজ্ঞরা জানাচ্ছেন এই ধরনের সাপ সারা বিশ্বে খুব কমই দেখা যায়। কথায় কথায় অনেকের মুখেই দু’মুখো সাপের কথা শোনা যায়। তবে এবার পশ্চিম মেদিনীপুরের দাসপুরে সত্যি সত্যি দু’মুখো সাপ পাওয়া গেল। সেখানে একটি বিরল প্রজাতির দু’মুখো সাপ উদ্ধার হয়েছে। পশ্চিম মেদিনীপুরের দাসপুর প্রাইমারি স্কুলের পাশ থেকে এই সাপটি উদ্ধার করা হয়।

এই সাপটির দু’টি মুখ এবং দু’টি জিভ রয়েছে, যা খুবই বিরল। সর্প বিশারদ এই সাপটি উদ্ধার করেন। এর আগে কেউ এই সাপ দেখেননি বলে জানিয়েছেন এলাকাবাসী।ছোটবেলায় মা-ঠাকুমার মুখে পঞ্চমুখী সাপের গল্প অনেকেই শুনেছেন। বাস্তবে অবশ্য সাপের পাঁচটা মুখ খুঁজে পাওয়া যায়নি। তবে এবার এমন এক সাপ উদ্ধার হল যার দু’টো মুখ, দু’টো জিভ। দাসপুরের দাসপুর প্রাইমারি স্কুলের পাশে বরুণ সিনহার বাড়ি থেকে এই সাপ উদ্ধার করেন সর্প বিশারদ। একে ঘিরে এলাকা জুড়ে যেমন উত্তেজনা রয়েছে, ঠিক তেমনই জমে সাপ দেখার ভিড়।

সর্প বিশারদ বলেন, একটি আশ্চর্যজনক ঘটনার সাক্ষী রইলাম। দাসপুর থানার চাঁদপুর গ্রামের বরুণ সিনহার বাড়ি থেকে দু’মুখো সাপ উদ্ধার হল। সাপটির দু’টো মাথায় পদ্ম চিহ্ন ছিল। এটিকে পদ্ম গোখরো সাপ হিসেবেই ধরা হয়। যাকে মনোকলিড কোবর ও গ্রাম‍্যভাষায় গেঁড়িভাঙাও বলে। বিরল হল এই সাপের দু’টো মুখ, দু’টো জিভ, সবই দু’টো।বিরল প্রজাতির এই সাপ উদ্ধার নিয়ে দাসপুরে রীতিমতো হুলুস্থূল কাণ্ড। এখনও উত্তেজনা ও ফিসফিসানি চলছে। আলোচনার কেন্দ্রে রয়েছে দু’মুখো সাপ।

‘অন্য কাউকে ভালোবাসি’, বলাতেই বাগদানের আগের রাতে মেয়েকে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ দুষ্কৃতীদের! চাঞ্চল্য চাকদহে

সপ্তাহের শেষে একাধিক ট্রেন বাতিল দক্ষিণ পূর্ব রেলে, দেখে নিন তালিকা

গুজরাতে নাশকতার ছক? ভদোদরা থেকে অস্ত্র সহ গ্রেফতার জইশ জঙ্গি

সিদ্ধার্থের সঙ্গে আইনি বিয়ে সারলেন মিমি, কেমন ছিল বিশেষ দিনের আয়োজন?

শচিনের রেকর্ড ভেঙে টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস যশস্বী জয়সওয়ালের

অন্ডালে কান্স্যার হাসপাতালের শিলান্যাসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বক্স অফিসে দারুণ সাফল্য লাভ ‘রামায়ণ’ -এর, ২২ দিনে মোট আয় কত?

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি