দিন-দুপুরে মহিলার দেড় ভরির সোনার হার ছিনিয়ে পালাল দুই দুষ্কৃতী, চাঞ্চল্য শান্তিপুরে

দিন-দুপুরে হাড়হিম কাণ্ড! জনবহুল রাস্তায় মহিলার গলা থেকে সোনার হার ছিনতাই করে পালাল দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে, নদিয়ার শান্তিপুরের পটেশ্বরী স্ট্রিটে।

Share:

নিজস্ব প্রতিনিধি: দিন-দুপুরে হাড়হিম কাণ্ড! জনবহুল রাস্তায় মহিলার গলা থেকে সোনার হার ছিনতাই করে পালাল দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে, নদিয়ার শান্তিপুরের পটেশ্বরী স্ট্রিটে। সূত্রের খবর, গতকাল রবিবার (৩০ অগস্ট) শান্তিপুর ডাকঘর মোড়ে পাঠচক্র ক্লাবের পাশে আত্মীয়র জন্মদিন উপলক্ষে ওই সোনার হারটি পরেছিলেন রাখি দাস নামের ওই মহিলা। সোমবারেও অনুষ্ঠানস্থলে যাওয়ার কথা ছিল তাঁর। তাই সোনার হারটি খোলেননি গলা থেকে। সেইমতো আজ দুপুর সাড়ে বারোটা নাগাদ তিনি অনুষ্ঠান বাড়িতে যাওয়ার জন্যে রওনা দিয়েছিলেন। তখনই দুই দুষ্কৃতী পালসার মোটর বাইকে এসে মহিলার গলা থেকে হারটি ছিনিয়ে পালায়। তিনি চিৎকার করে লোকজন ডাকতে ডাকতে দুষ্কৃতীরা সামনের রাস্তা দিয়ে পালিয়ে যায়। তাঁদের মুখ ঢাকা থাকায়, দুষ্কৃতীদের ছিন্তে পারেননি পই মহিলা।

মহিলার অভিযোগ অনুসারে, তার হারটি দেড় ভরি সোনার ছিল। পটেশ্বরী স্ট্রিটের পেছন থেকে এসে দুষ্কৃতীরা তাঁর উপর হামলা চালায়। তাঁরা তাঁর মুখ আঁচল দিয়ে ঢেকে কাজ খতম করে পালায়। তাঁর চিৎকার চেঁচামেচি শুনে লোকজন ছুটে আসে। তিনি ইতিমধ্যেই এই বিষয়ে থানায় অভিযোগ জানিয়েছেন এবং দ্রুত তাঁর হার ফেরৎ চাইছেন। খবর পেয়েই শান্তিপুর থানার পুলিশ প্রশাসন ঘটনাস্থলে ছুটে আসেন এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বলে। এখন ওই এলাকার সিসি ক্যামেরা ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। তবে দিন দুপুরে জনবহুল রাস্তায় এমন দুঃসাহসিক চুরির ঘটনায় আঁতকে উঠেছেন স্থানীয়রা।

প্রতক্ষ্যদর্শী এক টোটো চালক বলেছেন, ‘আমি অনেক্ষন ধরে লক্ষ্য করছিলাম। হঠাৎ করে আমি টোটো নিয়ে একটা গলি থেকে বের হতেই মহিলার চিৎকার শুনতে পাই। কাছে যেতেই তিনি বলেন তাঁর হার চুরি করে পালিয়েছে। আমি তাঁদের তারা করি। কিন্তু হদিশ পাইনি। আমার মনে হয়, ছিনতাই কারীরা অনেক্ষন ধরে মহিলাকে অনুসরণ করছিল। ফাঁকা রাস্তা দেখেই তাঁকে আক্রমন করেছে। ঘটনার পর মহিলার বাড়ির লোকজন এসে বলেন। কেন তিনি সোনার হার পরেছিলেন। এই রাস্তায় এমন ঘটনা আগে ঘটেনি। মনে হচ্ছে, ছিনতাই কারীরা এলাকার বাসিন্দা। তাঁদের এই রাস্তাঘাট ভ্ল করে চেনা। নয়তো হার ছিনতাই করেই অন্য রাস্তা দিয়ে পালিয়ে যেতে পারেনা। মহিলা শ্রী রাম গাঙ্গুলী লেনের সমীর দাসের স্ত্রী।’

‘অনেক কিছু করা এখনও বাকি’, ইনস্টাগ্রামে চোখের ছবি পোস্ট করে কী ইঙ্গিত অভিষেকের?

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নামে এবার দেউলটি স্টেশন, প্রস্তাব গেল রাষ্ট্রপতি- প্রধানমন্ত্রীর দফতরে

আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামবেন মেসি, কবে ও কোথায় হবে খেলা?

দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কায় মৃত্যু যুবকের

ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতর নিয়ে দমকলের নোটিশ খারিজ কলকাতা হাইকোর্টের

ডাবল ইঞ্জিনের উড়ান! কেন্দ্রের মেগা প্রকল্পে সচল হচ্ছে বাংলার ৪টি বিমানবন্দর

নীল থেকে গেরুয়া! বদলে যাচ্ছে অস্থায়ী হোমগার্ডদের পোশাকের রঙ

বড় বিপদ থেকে রক্ষা! কাটোয়ায় রেল গেট খোলা দেখে হর্ন বাজান ট্রেন চালক, তার পর…

রুশ তেল কিনলেই ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক? বড় পদক্ষেপ নিতে চলেছে ট্রাম্প প্রশাসন

বাস দুর্ঘটনার খবর সংগ্রহের সময় ভয়াবহ বিপর্যয়, হেলিকপ্টার ভেঙে মৃত ৩

দুপুরের পর থেকে বদলাবে কলকাতার আবহাওয়া, কোন কোন জেলায় হবে বৃষ্টি?

বারুইপুরে ব্যাঙ্কে টাকা জমা দিতে গিয়েই পর্দাফাঁস! ১০০ টাকার নোট সহ গ্রেফতার এক ব্যক্তি

রাজস্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় মৃত ৪

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির