শিবের মাথায় জল ঢালতে গিয়ে মৃত্যু ২ ভক্তের, আহত আরও ২

শিবের মাথায় জল ঢালতে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মৃত্যু হল দুই ভক্তের। ট্রাকের ধাক্কায় আহত হয়েছেন আরও দুজন ভক্ত।

Share:

নিজস্ব প্রতিনিধি: শিবের মাথায় জল ঢালতে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মৃত্যু হল দুই ভক্তের। ট্রাকের ধাক্কায় আহত হয়েছেন আরও দুজন। রবিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলীর জামালপুরে। মর্মান্তিক এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শ্রাবণ মাসের সোমবার উপলক্ষে শিবের মাথায় জল ঢালতে যাচ্ছিল নজনের একতি দল। তাঁরা নবদ্বীপ থেকে পূর্বস্থলীর জামালপুরে বুড়োরাজ মন্দিরে যাচ্ছিলেন জল ঢালতে। জল ঢালতে যাওয়ার পথে ক্লান্ত হয়ে যাওয়ায় বিশ্রাম নিচ্ছিলেন এক জায়গায়। রবিবার মধ্য রাতে ওই দলের সদস্যরা পারুলিয়া বাজারের কাছে বসে বিশ্রাম নিচ্ছিলেন। সেই সময় একটি দ্রুতগতিতে আসা ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের ধাক্কা মারে। ঘটনায় মৃত্যু হয় সমীর ঘোষ ও অসিত ঘোষ নামে দুই ভক্তের।  গুরুতর আহত হন প্রসেনজিৎ ঘোষ ও বাপ্পা ঘোষ নামের দুই ভক্ত। ঘটনার পৌঁছয় পূর্বস্থলী থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় পুলিশ। আহতদেরকে গুরুতর অবস্থায় পূর্বস্থলী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় শক্তিনগর হাসপাতালে স্থানান্তরিত করা হয় সোমবার সকালে৷ মৃতদের পরিবার সূত্রে জানা গিয়েছে, তাঁরা নদিয়া জেলার নবদ্বীপ থানার উত্তর ঘোষ পাড়া এলাকার বাসিন্দা। অন্যদিকে পূর্বস্থলী থানার পুলিশ ঘাতক গাড়িটিকে আটক করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘাতক মালবাহী গাড়িটি এবং তার চালক ও খালাসিকে আটক করা হয়েছে।

এই ঘটনা নিয়ে মৃতের এক প্রতিবেশী বলেন, ‘শনিবার রাত দুটো নাগাদ ন’জনের একটি দল বাড়ি থেকে বেরোয় বাবার মাথায় জল ঢালার উদ্দেশ্যে৷ নবদ্বীপ থেকে জল নিয়ে বের হন তাঁরা৷ পারুলিয়া বাজার পর্যন্ত পৌঁছয়৷ সেখানে বিশ্রামের জন্য বসে৷ তখনই লেবুবোঝাই একটা ৪০৭ গাড়ি দ্রুত গতিতে এসে চারজনের উপর উঠে পিষে দেয়।’

আর জি কর কাণ্ড: ‘তদন্তের অগ্রগতি হয়নি,’ সিবিআই-য়ের উপর ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট

রেজিস্টার খাতা থেকে বেপাত্তা শ্রমিকদের নাম! তারাতলা কাণ্ডের তদন্তে নেমে তাজ্জব সিটের সদস্যরা

জোড়া ভূমিকম্পে তছনছ ভেনিজুয়েলা, ঘড়ির কাঁটার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা

‘কাটমানি’র অভিযোগে তৃণমূল নেতাকে জুতোর মালা পরিয়ে বিক্ষোভ

বুধে তারাতলার অভিশপ্ত এলাকায় জল দিতে যাননি, বরাত জোরে রক্ষা পেয়েছেন নীলা দেবী

অধিনায়ক হিসেবে অভিষেকের আগে ইনস্টায় বায়ো পরিবর্তন শ্রেয়সের, দিলেন কোন বার্তা?

নাকাশিপাড়ায় জমি ও গাছ চুরির অভিযোগ খোদ সাংসদের বিরুদ্ধে

সিলিং ফ্যানের সাহায্যে আইসক্রিম তৈরি করে তাক লাগালেন গুজরাতি তরুণী, দেখুন ভিডিও

২২ মাস পর ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা চালু করছে দিল্লি

রাম মন্দিরে জমা পড়া অনুদানের হিসেব চাইল PMO, দিতে অস্বীকার ট্রাস্টের

তারাতলা দুর্ঘটনায় মৃত-আহতদের পরিবারের পাশে কেন্দ্র, আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর

কলকাতা হাইকোর্টে দৌড়েও স্বস্তি পেলেন না অভিষেকের আপ্তসহায়ক

মোথাবাড়ি কাণ্ডে এনআইএ-র হাতে গ্রেফতার কংগ্রেস নেতা

রাজ্যের নতুন নির্বাচন কমিশনার হচ্ছেন প্রবীণ IAS কৃষ্ণ গুপ্তা