হাইস্কুল বনাম প্রাথমিকের স্কুলের লড়াইয়ে বন্ধ পড়াশোনা

Share:

নিজস্ব প্রতিনিধি, হুগলিঃ  পুজোর ছুটির আগে স্কুলের ছোটো ও বড়দের মধ্যে শুরু হয় ঝামেলা। না, এই ঝামেলা স্কুলের পড়ুয়াদের নিয়ে নয়। এই ঝামেলা হয় দুটি স্কুলের শিক্ষিকাদের মধ্যে। জানা যায়, হুগলির চাঁপদানির ১৫ নং ওয়ার্ডের ধর্মতলা গার্লস হাইস্কুলের সঙ্গে ধর্মতলা প্রাইমারি স্কুলের সম্পর্ক বহুদিন ধরেই বিচ্ছিন্ন ছিল।পুজোর মুহূর্তের আগে ধর্মতলা গার্লস হাইস্কুলের বিরুদ্ধে প্রাইমারি স্কুলের বিদ্যুৎ পরিষেবা ও পানীয় জল বন্ধ করে দেওয়ার অভিযোগ। যেটাকে কেন্দ্র করে শুক্রবার দুই স্কুলের শিক্ষক-শিক্ষিকারা শুরু করলেন ঝগড়া। এই ঝামেলার জেরে বপন্ধ হয়ে গেল স্কুলের পঠনপাঠন।

প্রাথমিক স্কুলের এক কর্তৃপক্ষ অভিযোগ করে, স্কুল প্রাঙ্গণে দুই স্কুলের পড়ুয়াদের ব্যবহারের জন্য একটি কমন হলঘর রয়েছে। কিন্তু এই হল ঘর ব্যবহার করতে দেওয়া হয় না বলে অভিযোগ করেছেন শিক্ষিকারা। তারা জানান, স্কুলে বড় হল ঘর থাকা সত্বেও কোন অনুষ্ঠান আয়োজন করতে হলে আমাদের বাইরে যেতে হয়। কিন্তু ওই হলঘর তৈরির সময় স্কুলের দুপক্ষেরই ব্যবহার করার অনুমতি ছিল।

যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন গার্লস হাইস্কুলের শিক্ষিকারা।সূত্রের খবর, প্রায় সাড়ে ৪ হাজার বিদ্যুতের বিলের টাকা বকেয়া ছিল প্রাথমিক স্কুলের। কাউন্সিলর সেই টাকা মিটিয়ে পরিস্থিতি সামাল দেয়। তবে পুলিশের তরফে হাইস্কুলের শিক্ষিকাদের জানানো হয় যে, যদি কোনও অভিযোগ থাকে তাহলে পুলিশকে জানাতে হবে কিন্তু বিদ্যুৎ বা জলের পরিষেবা বন্ধ করা যাবে না।

 

 

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাইঘাটার পুলিশি এনকাউন্টার-কাণ্ডে সিআইডি তদন্ত, ঘটনাস্থলে পাঁচ সদস্যের দল

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন