৮০ লক্ষ টাকা-সহ হোটেলে আটক পুরপ্রধান, ত্রাণ কেলেঙ্কারিতে গ্রেফতার তৃণমূল নেতা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রাজ্যের দুই জেলায় গ্রেফতার তৃণমূলের দুই জনপ্রতিনিধি। উত্তর ২৪ পরগনার বাদুড়িয়া এবং দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমায় তৃণমূলের দুই প্রভাবশালী নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ সরকারি ত্রাণসামগ্রী, নগদ টাকা এবং বিভিন্ন সরকারি প্রকল্পের সামগ্রী। এই ঘটনায় রাজনৈতিক মহলে তীব্র চর্চা শুরু হয়েছে। 

উত্তর ২৪ পরগনার বাদুড়িয়া পুরসভার চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্যকে সোমবার গভীর রাতে গ্রেফতার করে বাদুড়িয়া থানার পুলিশ। তার কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় ৮০ লক্ষ টাকা এবং সরকারি ত্রাণের জন্য বরাদ্দ একাধিক ত্রিপল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠছিল। কয়েকদিন ধরে তিনি পুরসভায় অনুপস্থিত ছিলেন। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ একটি হোটেলে অভিযান চালিয়ে তাকে আটক করে। পুলিশ সূত্রে খবর, তার কাছে পোশাক ও ওষুধভর্তি দুটি ব্যাগ পাওয়া গিয়েছে। তদন্তকারীদের অনুমান, দীর্ঘদিন আত্মগোপনের পরিকল্পনাই করেছিলেন তিনি। এর আগেই একটি তৃণমূল কার্যালয় এবং একটি বাগানবাড়ি থেকে প্রায় ৪ হাজার সরকারি ত্রিপল উদ্ধার হয়েছিল। সেই ঘটনায় সিপিএম ও বিজেপি পৃথক অভিযোগ দায়ের করে।

আরও পড়ুনঃ আড়াই কোটির গাড়িতে চেপে ৪৫ টাকার সরকারি গামলা চুরি, চটে লাল মুখ্যমন্ত্রী 

অন্যদিকে, দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমার দূর্বাচটি গ্রাম পঞ্চায়েতে তৃণমূল অঞ্চল সভাপতি গৌতম আড়ির বাড়ি থেকেও বিপুল সরকারি সামগ্রী উদ্ধার হয়েছে। অভিযোগ, দীর্ঘদিন ধরে বাড়ির গুদামে সরকারি ত্রাণ লুকিয়ে রাখা হয়েছিল। সোমবার রাতভর স্থানীয় বাসিন্দা ও বিজেপি কর্মীরা বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখান। পরে প্রশাসনের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে কম্বল, ত্রিপল, পান-বরজের চট এবং মাছের খাবার-সহ নানা সামগ্রী উদ্ধার হয়। সুন্দরবন উন্নয়ন পর্ষদের অভিযোগের ভিত্তিতে গৌতমকে গ্রেফতার করেছে পুলিশ। দুই ঘটনাকে ঘিরে রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে উঠেছে। 

সূর্যের রাহুর স্বাতী নক্ষত্রে গোচর! ৬ নভেম্বর পর্যন্ত সুসময় ৪ রাশির জাতকদের

পুজোর মুখে যাত্রীদের জোর ধাক্কা এয়ার ইন্ডিয়ার, টিকিটের দাম বাড়ছে ৮৫০-২১,০০০ টাকা

আলমারি ছাড়াই জামা-কাপড় রাখুন পরিপাটি, ৫ কৌশলে বদলে ফেলুন ঘরের ভোল

‘প্রয়োজন ছাড়া রাস্তায় নয়’, সৌদিতে বসবাসকারী ভারতীয়দের জন্য সতর্কবার্তা দিল্লির

অল্প বয়সে দ্রুত মোটা হয়ে যাচ্ছে আপনার শিশু? জানুন এর পিছনের কারণগুলি…

স্তনে ফোলাভাব মানেই ক্যানসার নয়, তবুও সাবধানতা অবলম্বনে ভুল করলে চরম ক্ষতি

মা দুর্গার রোষ থেকে বাঁচতে চান? নবরাত্রির আগেই ঘর থেকে সরান এই ৫ জিনিস

ইস্টবেঙ্গলকে হারিয়ে টানা দ্বিতীয়বার শিল্ড ঘরে তুলল মোহনবাগান

সাড়ে তিন বছর বাদে দক্ষিণ আফ্রিকার হয়ে টেস্ট খেলতে নামছেন নোখিয়ে

কর আধিকারিকদের গ্রেফতারের ক্ষমতা বাতিল, যুগান্তকারী সিদ্ধান্ত জিএসটি কাউন্সিলের

সোনারপুর ও বালিগঞ্জ স্টেশনের মাঝে ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল একগুচ্ছ ট্রেন

জেলা পরিষদ সদস্যের বিরুদ্ধে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে টাকা তোলার অভিযোগ, উত্তপ্ত বসিরহাট

বস হো তো অ্যায়সা! অফিসে আসতে কর্মীদের কষ্ট দেখে BMW উপহার দিলেন মালকিন

নদী বাঁচাতে দেড় হাজার কিমি সাইকেল চালিয়ে প্রধানমন্ত্রীর দরবারে দুই অশীতিপর