শ্রীনগর ঘুরতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু বর্ধমানের দুই পর্যটকের

এরা হলেন মালতি কুণ্ডু এবং সুস্মিতা হাজরা

Share:

নিজস্ব প্রতিনিধি, বর্ধমান:  শ্রীনগরে ঘুরতে গিয়ে প্রাণ দুর্ঘটনায় প্রাণ হারালেন পূর্ব বর্ধমানের দুই মহিলা পর্যটক। এরা হলেন মালতি কুণ্ডু এবং সুস্মিতা হাজরা। দুজনের বয়স ৫৭ বছর। মালতি কুণ্ডুর বাড়ি খণ্ডঘোষের তোড়কোণা গ্রামে। আর সুস্মিতার বাড়ি গলসি থানার ইরকোনা গ্রামে। ঘটনায় আহত হয়েছেন আরও ২৪জন। এদের মধ্যে কয়েকজনের আঘাত গুরুতর। তাদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। মালতি কুণ্ড এবং সুস্মিতা হাজরা দেহ আগামীকাল শনিবার বাড়িতে আসতে পারে বলে পরিবার সূত্রে খবর। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত ১৩ মার্চ খণ্ডঘোষ থেকে ৬০জন পর্যটকদের নিয়ে একটি বাস উত্তর ভারত রওনা দেয়। বাসে ছিলেন খণ্ডঘোষ, গলসি-সহ বর্ধমানের বেশ কয়েকটি এলাকার বাসিন্দা। বিহার, উত্তরপ্রদেশ, হরিয়ানা ঘুরে পর্যটকদের দলটি শ্রীনগর পৌঁছয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পর্যটকেরা দুটি ট্রাভেলার গিয়েছিলেন সোনমার্গ। সেখান থেকে ফেরার পথে কুরআন এলাকায় ট্রাভেলারটি উল্টে যায়। সব যাত্রী কমবেশি আহত হন। মালতি কুণ্ড এবং সুস্মিতা হাজরা গুরুতর জখম হন। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় মানুষ প্রথম উদ্ধারকাজে হাত লাগায়। পরে সেখানে দ্রুত পৌঁছয় পুলিশ ও সেনা। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। চিকিৎসকেরা মালতি কুণ্ডু এবং সুস্মিতা হাজরাকে মৃত ঘোষণা করেন।

মায়ের মৃত্যুর খবর পেয়ে কান্নায় ভেঙে পড়েন মালতী দেবীর ছেলে সুভাষ কুণ্ডু। তিনি বলেন, বাবা হোটেলে ছিলেন। মা বাকিদের সঙ্গে সোনমার্গ গিয়েছিলেন। দুর্ঘটনায় সব কিছু শেষ হয়ে গেল। শোকে পাথর সুস্মিতা হাজরার পরিবার। খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি শ্যামল দত্ত বলেন, দুজনের দেহ বিমানে আনার ব্যবস্থা করা হচ্ছে।

‘অন্য কাউকে ভালোবাসি’, বলাতেই বাগদানের আগের রাতে মেয়েকে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ দুষ্কৃতীদের! চাঞ্চল্য চাকদহে

সপ্তাহের শেষে একাধিক ট্রেন বাতিল দক্ষিণ পূর্ব রেলে, দেখে নিন তালিকা

গুজরাতে নাশকতার ছক? ভদোদরা থেকে অস্ত্র সহ গ্রেফতার জইশ জঙ্গি

সিদ্ধার্থের সঙ্গে আইনি বিয়ে সারলেন মিমি, কেমন ছিল বিশেষ দিনের আয়োজন?

শচিনের রেকর্ড ভেঙে টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস যশস্বী জয়সওয়ালের

অন্ডালে কান্স্যার হাসপাতালের শিলান্যাসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বক্স অফিসে দারুণ সাফল্য লাভ ‘রামায়ণ’ -এর, ২২ দিনে মোট আয় কত?

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি