জঙ্গি-যোগ সন্দেহে গ্রেফতার ডায়মণ্ড হারবারের দুই যুবক

জঙ্গি-যোগ সন্দেহে মুম্বইয়ে গিয়ে বাংলার এসটিএফ গ্রেফতার করল দুই যুবককে। ধৃতরা ডায়মণ্ড হারবার থানা এলাকার বাসিন্দা বলে জানানো হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: জঙ্গি-যোগ সন্দেহে মুম্বইয়ে গিয়ে বাংলার এসটিএফ গ্রেফতার করল ডায়মন্ড হারবারের এক যুবককে। তদন্তকারীরা আরেকজনকে গ্রেফতার করেছে ডায়মন্ড হারবার থেকে।  পুলিশের তরফে জানানো হয়েছে,  ধৃত দুই যুবকের নাম সমীর হোসেন ও সাদ্দাম হোসেন।

এসটিএফ সূত্রে খবর, একজনকে ডায়মন্ড হারবার থেকে এবং একজনকে মুম্বই থেকে গ্রেফতার করেন তদন্তকারীরা। বিভিন্ন জঙ্গি কার্যকলাপে তাঁরা যুক্ত রয়েছেন বলে মনে করছেন এসটিএফের আধিকারিকরা। তদন্তকারীদের দাবি, সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই দুই যুবক সক্রিয় ছিল। তাঁরা বিভিন্ন সন্দেহজন কাজকর্মের সঙ্গে জড়িত বলে তদন্তকারীদের দাবি। ডায়মন্ড হারবার জেলা পুলিশের তরফে তল্লাশি চালিয়ে একজনকে ডায়মণ্ড হারবার থেকে গ্রেফতার করা হয়। আরেকজনকে মুম্বই থেকে গ্রেফতার করে এসটিএফ। দুই যুবকে গ্রেফতার করার পর তাঁদের জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা। কোন সংগঠনের সঙ্গে যুক্ত, ধৃতরা কী ধরণের কাজ করত তা জিজ্ঞাসাবাদ করে এবং খতিয়ে দেখছেন এসটিএফের আধিকারিকরা। বিস্তারিত জানতে কিছুটা সময় লাগবে বলে মত তদন্তকারীদের। 

এর আগে হাওড়া থেকে জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত সন্দেহে দু’জন বাংলাদেশিকে গ্রেফতার করে হাওড়া সিটি পুলিশ। হাওড়ার ডোমজুড়ের বাঁকড়া নয়াবাজ এলাকা থেকে থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের নাম মহম্মদ সুমন এবং মহম্মদ মনির বলেই পুলিশ জানিয়েছিল। ধৃতদের কাছ থেকে জাল আধার কার্ড, ভোটার কার্ড ও পাসপোর্ট বাজেয়াপ্ত করেন তদন্তকারীরা। ধৃতদের দফায় দফায় জিজ্ঞাসাবাদ  করে তথ্য জানার চেষ্টা করেন গোয়েন্দারা।

যুদ্ধ শেষ হচ্ছে ঘোষণা হতেই ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করল চার দেশ

তিউনিসিয়াকে ৫-১ গোলে হারাল সুইডেন

আমেরিকার-ইরান ‘শান্তি চুক্তির’ খবরে ঊর্ধ্বমুখী শেয়ার বাজার, ১১০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স, নিফটি কত?

পাকিস্তানের বিরুদ্ধে ইতিহাস গড়ে বিশেষ একজনের আশীর্বাদকে কৃতিত্ব দিলেন দীপ্তি শর্মা

বর্ষার দোরগোড়ায় বাংলা! ভিজবে উত্তর থেকে দক্ষিণ, জারি সতর্কতা

ফ্লিপকার্টে স্যামসাং Samsung Galaxy S25 Edge-এ বাম্পার অফার, জেনে নিন নতুন দাম

দাম কমতেই চর্চায় Google Pixel 10 , অফার শুনলে অবাক হবেন

বন্ধ হচ্ছে ইরান-আমেরিকার যুদ্ধ, জানুন কোথায়-কখন স্বাক্ষরিত হবে ‘শান্তি চুক্তি’

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

দিল্লিতে তারেক রহমানের তথ্য উপদেষ্টাকে ঢুকতে বাধা, আড়াই ঘন্টা বসিয়ে রাখা হল বিমানবন্দরে

চক দে ইন্ডিয়া, মেয়েদের বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে দিলেন হরমনপ্রীতরা

সোনা দিয়ে তৈরি চোখ ধাঁধানো পোশাক, দাম শুনলে অজ্ঞান হয়ে যাবেন

ফের ভয়াবহ বিমান দুর্ঘটনা, মৃত ১২

আজই সতর্ক হন! আলমারির ক্ষেত্রে তিন ভুলে ঘরে নেমে আসতে পারে চরম অর্থসংকট