স্বাস্থ্যকেন্দ্রে নেই চিকিৎসক, তবু ওষুধ ও পরিষেবা পাচ্ছেন রোগীরা, কীভাবে?

Share:

নিজস্ব প্রতিনিধি, ভাঙড় : রোগী অসুস্থ হয়ে স্বাস্থ্যকেন্দ্রে আসেছেন। কিন্তু দেখা নেই চিকিৎসকের। কিন্তু তাই বলে চিকিৎসা থামিয়ে দেওয়া যায় না। চিকিৎসক নেই, অথচ পরিষেবা চলছে কী করে? শুনলে অবাক হতে হয়। কিন্তু এটাই সত্যি। স্বাস্থ্যকেন্দ্রে রয়েছে গ্রুপ ডি কর্মী। রোগী এলেই তিনি খবর দেন হোমিওপ্যাথি চিকিৎসককে। তিনি এসে রোগীকে দেখে অ্যালোপ্যাথি ওষুধ দেন। এমনই ছবি দেখা গিয়েছে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে।

জানা গিয়েছে, ভাঙড়ের বিজয়গঞ্জ বাজারে ভাঙড় প্রথমিক স্বাস্থ্য কেন্দ্র রয়েছে। অনেক বড় জায়গা জুড়ে রয়েছে একটি স্বাস্থ্যকেন্দ্র। কিন্তু চিকিৎসক, ফার্মাসিস্ট না থাকায় সমস্যায় পড়তে হয় রোগীকে। কিন্তু স্বাস্থ্যকেন্দ্র বন্ধ হতে দেওয়া যায়না। তাই সাধারণ মানুষের সুবিধার কথা চিন্তা করে। চিকিৎসা প্রাথমিক ওষুধ দিয়ে দেন তিনি। বড় কিছু হলে ডাক পড়ে পাশের একজন হোমিওপ্যাথি চিকিৎসককে। তিনি নিজেও বলেছেন, রোগীর বড় কোনও সমস্যা দেখা দিলে, ওই স্বাস্থ্যকেন্দ্রের গ্রুপ ডি কর্মী তাঁকে ডাকেন। তিনি এসে রোগীর রোগ বুঝে চিকিৎসা করেন। জানা হিয়েছে, সামান্য কোনো রোগ নিয়ে রোগী এলে স্বাস্থ্যকেন্দ্রের গ্রুপ ডি কর্মী ওষুধ দেওয়া, চিকিৎসা করা, রেজিস্ট্রার মেনটেন, সবই কাজই করেন। তবে এত বড় স্বাস্থ্যকেন্দ্রে কেন চিকিৎসক নেই, প্রশ্ন করা হলে কোনও উত্তর দিতে পারেননি ওই গ্রুপ ডি কর্মী। 

সেখানেই চলে চিকিৎসা। কিছু রোগী ক্ষোভ উগড়ে দিয়েছেন। তবে কয়েকজন রোগী জানিয়েছেন, হোমিওপ্যাথি চিকিৎসায় ভাল সাড়া মিলেছে। অ্যালোপ্যাথি চিকিৎসক না থাকলেও হোমিওপ্যাথি দিয়েও কাজ চলছে।

গ্রেফতারির হাত থেকে আপাতত রেহাই, অরূপ বিশ্বাসকে রক্ষাকবচ দিল হাইকোর্ট

মমতা-অভিষেককে ছেড়ে বিদ্রোহী শিবিরে যোগ দিলেন সায়নী ঘোষ

এত কাছাকাছি গিয়েছিলেন কেন, অরূপ বিশ্বাস কি মেসির বাল্যবন্ধু? প্রশ্ন কলকাতা হাই কোর্টের

সই জাল কাণ্ডে বুধে হচ্ছে না শুনানি, আরও বিপাকে অভিষেক

কম সময়ে সুস্বাদু রান্না, ঘরোয়া উপকরণে বানান রাজস্থানি ‘পাঁপড় কি সবজি’

ফের তৃণমূল নেতার বিরুদ্ধে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা হাতানোর অভিযোগ

দক্ষিণ আফ্রিকায় বন্দুকবাজের হামলায় নিহত ১২, আহত একাধিক

তন্দুর ছাড়াই বাড়িতে বানান ধাবার মতো তন্দুরি আলু পরোটা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

প্রশাসনিক স্তরে বড়সড় রদবদল, বিজ্ঞপ্তি জারি করল নবান্ন

আলুর খোসা আর আবর্জনা নয়! বানিয়ে নিন ৫টি সহজ ও সুস্বাদু রেসিপি

বাংলার নতুন স্বাস্থ্যমন্ত্রী হলেন শারদ্বত মুখোপাধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর