বেকার যুবক–যুবতীদের অ্যাকাউন্টে এবার ঢুকবে ৩ হাজার টাকা, যুবশক্তি ভরসা কার্ডে মিলবে অর্থ

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ একের পর এক সামাজিক প্রকল্পে বরাদ্দ বাড়িয়ে বাংলার মানুষের মুখে হাসি ফোটাতে চলেছে বিজেপি সরকার। আজ, সোমবার দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠকে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মহিলাদের জন্য বিনামূল্যে সরকারি বাস পরিষেবা থেকে শুরু করে অন্নপূর্ণা ভাণ্ডারে মাসিক ৩ হাজার টাকা মহিলারা পাবেন। আগামী ১ জুন থেকে এই সবকিছু চালু হয়ে যাবে। এবার আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, যুবশক্তি ভরসা কার্ড। এই যুবশক্তি ভরসা কার্ডের মাধ্যমে বেকার যুবক–যুবতীরা আর্থিক সহায়তা পাবেন। যা এখন অত্যন্ত চর্চিত বিষয় হয়ে উঠেছে।

এদিকে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের প্রক্রিয়া সম্পন্ন হতেই সাধারণ মানুষের নজর এখন নির্বাচনী প্রতিশ্রুতি যেগুলি দেওয়া হয়েছিল সেগুলির দিকে। রাজ্যের বেকার যুবক–যুবতীদের আর্থিক সহায়তা দিতে বিজেপির অন্যতম বড় প্রতিশ্রুতি ছিল ‘‌যুবশক্তি ভরসা কার্ড’‌। গত সরকারের যুবসাথী প্রকল্পে মাসে ১,৫০০ টাকা দেওয়ার ব্যবস্থা হয়েছিল। এবার সেই পরিধি বাড়িয়ে এবার যুবশক্তি ভরসা কার্ডের মাধ্যমে প্রতি মাসে ৩,০০০ টাকা করে বেকার ভাতা দেওয়ার প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। সবকিছু ঠিক থাকলে আগামী জুন মাস থেকেই এই প্রকল্প চালু হতে পারে বলে সূত্রের খবর।

অন্যদিকে একের পর এক সামাজিক প্রকল্প যখন মন্ত্রিসভার বৈঠকে সিলমোহর পাচ্ছে তখন বেকার যুবক–যুবতীরা আশা করছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাঁদের জন্য হওয়া প্রকল্পের টাকা কবে দেবেন?‌ নবান্ন সূত্রে খবর, সব ঠিক থাকলে আগামী মাস থেকেই তা মিলতে পারে। তবে সেটার তারিখ এখনও চূড়ান্ত হয়নি। এই প্রকল্পের সুবিধা পেতে হলে কীভাবে আবেদন করতে হবে এবং কী কী যোগ্যতা লাগবে? আগের সরকারের মতোই এই প্রকল্পের টাকাও সরাসরি উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে। চাকরি না হওয়া পর্যন্ত বেকার যুবক–যুবতীরা এই আর্থিক সাহায্য পাবেন। জুন মাস থেকেই যুবশক্তি ভরসা কার্ড–সহ সমস্ত জনমুখী প্রকল্প পুরোদমে চালু করতে চলেছে রাজ্য সরকার।

এছাড়া এই প্রকল্পে আবেদনকারীর বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। ন্যূনতম মাধ্যমিক পাশ হতে হবে। এই প্রকল্পের টাকা পেতে গেলে সবাইকেই নতুন করে আবেদন করতে হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রথম মন্ত্রিসভার বৈঠকেই স্পষ্ট করে দিয়েছিলেন, আগের সরকারের সব জনমুখী প্রকল্পই চালু থাকবে। পুরনো উপভোক্তারা নতুন করে আবেদনের সময় তাঁদের আগের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করলে ভেরিফিকেশনে সুবিধা হতে পারে। নবান্ন সূত্রে খবর, বয়সের শংসাপত্র, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, স্থায়ী বাসিন্দা বা নাগরিকত্বের শংসাপত্র এবং নিজস্ব সচল ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর দিতে হবে। নতুন অনলাইন পোর্টাল চালু হতে চলেছে। সেখানেই আবেদন করা যাবে।

অঘোষিত লকডাউন! সরকারি ব্যাঙ্ক-বিমা সংস্থাকে খরচ কমানোর নির্দেশ অর্থ মন্ত্রকের

ইবোলা ও হ্যান্টাভাইরাসের থাবা থেকে বাঁচতে হাতের কাছে রাখুন এই ৮ ডিভাইস

রাজ্যে সপ্তম পে কমিশন, খুশিতে মগড়া বিডিও অফিসে লাড্ডু বিলি বিজেপির

সমুদ্রের ৬০ মিটার গভীরে সলিল সমাধি, মালদ্বীপে নিখোঁজ ৪ ডুবুরির দেহ উদ্ধার

আগামী ৩ ঘণ্টার মধ্যে একাধিক জেলায় ধেয়ে আসছে প্রবল দুর্যোগ, জারি লাল সতর্কতা

ভোটগণনার রাতে মহিলাকে শ্লীলতাহানীর অভিযোগ, গ্রেফতার তৃণমূল নেতা সহ তিন

কালিয়াচকে ফের উদ্ধার কোটি টাকার মাদক, সন্ধান মিলেছে একাধিক আগ্নেয়াস্ত্রের

টিআরপি তলানিতে, বন্ধ হচ্ছে শোলাঙ্কি-গৌরবের ‘মিলন হবে কতদিনে’ ধারাবাহিক!

প্রাতিষ্ঠানিক দুর্নীতি থেকে নারীদের উপর অত্যাচার নিয়ে তদন্ত কমিটি, ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সপ্তম বেতন কমিশন গঠনের সিদ্ধান্ত, অন্নপূর্ণা যোজনায় মিলল অনুমোদন

ইডি দফতরে হাজিরা দিলেন সোনা পাপ্পু, আত্মসমর্পণ করা নিয়ে কী বললেন?

বেকার যুবক–যুবতীদের অ্যাকাউন্টে এবার ঢুকবে ৩ হাজার টাকা, যুবশক্তি ভরসা কার্ডে মিলবে অর্থ

তোলাবাজি ,সম্পত্তি দখল সহ একাধিক অভিযোগে গ্রেফতার দাসপুরের প্রাক্তন বিধায়কের পুত্র

‘সরকারি শিক্ষাব্যবস্থায় মানোন্নয়নে গুরুত্ব দেওয়া হবে’, নয়া বার্তা মুখ্যমন্ত্রীর