বাড়ির পেছনে ঝুলছে মহিলার দেহ, পটাশপুরে হাড়হিম ঘটনা, আটক একই পরিবারের ৩ সদস্য

বাড়ির পেছনে অজ্ঞাত পরিচয়ের মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল পূর্ব মেদিনীপুরের পটাশপুর এলাকায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাড়ির পেছনে অজ্ঞাত পরিচয়ের মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল পূর্ব মেদিনীপুরের পটাশপুর এলাকায়। স্থানীয় সূত্রের খবর, পটাশপুর থানার অন্তর্গত চিস্তিপুরের ভেড়ি এলাকার বাসিন্দা আলপনা মান্নার বাড়ির পিছনে আচমকাই একজন অজ্ঞাতপরিচয় মহিলার দেহ ঝুলতে দেখা যায়। দেখা মাত্রই শোরগোল পড়ে যায় এলাকায়। খবর দেওয়া হয় স্থানীয় থানায়। খবর পেয়ে ওই এলাকায় ছুটে আসেন পটাশপুর থানার পুলিশ। এরপর তাঁরা মৃতদেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।

তবে ওই মহিলা কে, কোথা থেকে এসেছেন তা জানা যায়নি। মহিলা এলাকার বাসিন্দা কিনা তাও বলতে পারছে না স্থানীয়রা। ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। এই ঘটনায় আলপনার বাড়ির লোকজন যুক্ত কিনা তাও জানার চেষ্টা চলছে। ইতিমধ্যেই ওই বাড়ির মালকিন আলপনা মান্না, তাঁর ছেলে, মেয়ে ও জামাইকে আটক করেছে পুলিশ। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এটি আত্মহত্যা কিনা এর পেছনে অন্য রহস্য লুকিয়ে রয়েছে তা খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা।

প্রসঙ্গত, চলতি মাসেই মেমারি কালেশ্বর এলাকায় এক অজ্ঞাত মহিলার মুণ্ডহীন দেহ, হাত-পা কাটা, দ্বিখণ্ডিত দেহাংশ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছিল। মহিলার দেহাংশ কালেশ্বর বাসস্ট্যান্ডের যাত্রী প্রতীক্ষালয়ের পিছনের ঝোপ থেকে উদ্ধার করা হয়েছিল। এরপর স্থানীয়রা তা দেখতে পেয়ে মেমারি থানায় খবর দেয়। এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মহিলার দেহাংশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। অনুমান, কেউ মহিলার দেহ খন্ড খন্ড করে রাস্তার ধারে ফেলে দিয়ে গিয়েছে। সে ওই এলাকার বাসিন্দা কিনা তাও জানা যায়নি। এও ঘটনায় একটি মামলা রুজু করে পুলিশ তদন্তে নামে।

স্মারক হিসেবে রাখার সুযোগ বিশ্বকাপের ফাইনালের ভেন্যুর ঘাস, কত কড়ি গুনতে হবে?

আর জি কর কাণ্ডে ভিসেরা নমুনা ও রিপোর্ট বিকৃতির অভিযোগ, CBI-কে তদন্তের নির্দেশ শিয়ালদহ আদালতের

দক্ষিণী ইন্ডাস্ট্রিতে ফের শোকের ছায়া, প্রয়াত জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক আর. চেঝিয়ান

ঠোঁট কাটার অস্ত্রপচারে অ্যানাস্থেশিয়া! একরত্তির মর্মান্তিক মৃত্যুতে কাঠগড়ায় হাসপাতাল

একেই বলে মাতৃত্ব! খাঁচায় মধ্যে উড়ে আসা পাখির ছানাকে বুকে আগলে রাখল বানর

শ্রাবণ মাসে তারকেশ্বরে পুণ্যার্থীদের ভিড় সামলাতে একগুচ্ছ ট্রেনের ঘোষণা পূর্ব রেলের

সোনাঝুরির হাট ‘অবৈধ’ তকমা মানতে নারাজ, জীবিকা বাঁচাতে পরিবেশ আদালতের দ্বারস্থ হস্তশিল্পীরা

দোকান থেকে কেনা জলে চুমুক দিতেই গলগল করে বেরোতে শুরু করল রক্ত…

রবির সকালে হাওড়া ময়দান থেকে বন্ধ মেট্রো, দুর্ভোগে পড়বেন যাত্রীরা

আগস্টেই কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস চালুর সম্ভাবনা

‘ইন্দ্রজিতের খুনের পিছনে যুক্ত থাকতে পারে মৌলবাদীরা’, আশঙ্কা মুখ্যমন্ত্রীর

ভিয়েতনামের ফু-কুওক দ্বীপের কাছে উল্টে গেল ভারতীয় পর্যটক বোঝাই নৌকা, নিহত ১৫

দমদম বিমানবন্দর থেকে সরছে মসজিদ, বন্ধ নমাজ পড়া

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা ছাড়ল ৪,০০০