সদ্যোজাত শিশুর অস্বাভাবিক মৃত্যু ! উত্তাল ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতাল

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ফের শিশু মৃত্যু । এবার ঘাটাল সুপার স্পেশালিটি হাসপতালে শিশু মৃত্যুর ঘটনায় ছড়াল চাঞ্চল্য । খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছে ঘাটাল থানার পুলিশ ।  সেইসঙ্গে চিকিৎসকের বিরুদ্ধে উঠেছে গাফিলতির অভিযোগ । এই ঘটনা নিয়ে এখনো পর্যন্ত চিকিৎসকের পক্ষ থেকে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

জানা গিয়েছে, শুক্রবার প্রসবযন্ত্রণা নিয়ে ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হন শিমুলিয়ার বাসিন্দা নিশা খাঁ। শনিবার সন্ধ্যায় পুত্র সন্তানের তিনি জন্ম দেন । তারপর থেকে স্বাভাবিক ছিল শিশুটি । কিন্তু আচমকাই মঙ্গলবার সকালে চিকিৎসকের পক্ষ থেকে পরিবারকে জানানো হয় শিশুটি মারা গিয়েছে । আর তা শোনার পরেই ক্ষোভে ফেটে পড়েন রোগীর পরিবারের সদস্যরা । উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয় হাসপাতাল চত্বরে।  কী করে  শিশুটির মৃত্যু হয়েছে তা  এখন স্পষ্ট নয় । হাসপাতালের তরফ থেকেও এখন পর্যন্ত মেলেনি কোন প্রতিক্রিয়া । 

ইতিমধ্যেই  নার্স ও চিকিৎসকদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে আজ সাতসকালে সুপার স্পেশালিটি হাসপাতালে জড় হয় মৃত শিশুর পরিবারের সদস্যরা। হাসপাতালের কর্মীদের সাথে বচসায় জড়ানো থেকে বিক্ষোভ দেখায় তারা।  একথায় বলা যায়, শিশু মৃত্যু ঘিরে ঘাটাল সুপার স্পেশালিটি হাসপতালে ছড়িয়ে পড়েছে উত্তেজনা । 

টানা বৃষ্টির জেরে বন্যা পরিস্থিতি, আরামবাগে যেতে পারেন মুখ্যমন্ত্রী

বনগাঁ লাইনে দীর্ঘক্ষণ ট্রেন চলাচলে সমস্যা, ভোগান্তিতে বাড়িমুখো যাত্রীরা

দুর্নীতি ও নারী নির্যাতন রুখতে আরও কড়া শুভেন্দুর সরকার, তৈরি হবে ১৪৫ টি নতুন পদ

দিল্লিকে হারিয়ে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গল, ম্যাচের নায়ক প্রভসুখন গিল

মেলানিয়াকে ছেড়ে ঘনিষ্ঠ সহযোগী নাটালি হার্পের প্রেমে মজেছেন ট্রাম্প

বর্ষায় বাড়ছে ফিতাকৃমির বিপদ! সংক্রমণের হাত থেকে বাঁচবেন কীভাবে?

সারাক্ষণ কাঁদছে খুদে? আপনার শিশু জুনোটিক ডিজিজে আক্রান্ত নয় তো?

মোদি সরকারের সঙ্গে সঙ্ঘাতে খাড়গেরা, ‘বন্দেমাতরম’-এর দুই স্তবকই গাইবে কংগ্রেস

বিশ্বকাপে পাকিস্তানকে ৫-৩ গোলে হারিয়ে শেষ আটে ভারতীয় হকি দল

দিল্লির সিএনজি পাম্পে সিলিন্ডার বিস্ফোরণে ঝলসে মৃত্যু ৩ জনের

নিউ মার্কেটের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তৃণমূল সরকারকে বিঁধলেন শুভেন্দু

অন্নপূর্ণা যোজনার আবেদন বাতিল? খুলল পোর্টাল, জানুন ফের আবেদনের নিয়ম

রাশিয়ায় ড্রোন হামলায় গুরুতর জখম ভারতীয় পড়ুয়া, সাহায্যের আশ্বাস দূতাবাসের

নামী দোকানের বিরিয়ানি খেয়ে অসুস্থ ৩০, তাহেরপুরে হইচই কাণ্ড