ইউপিএসসি-র শীর্ষে বীরভূমের ইমন, প্রশংসা মুখ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি : ইউপিএসসি-র পরীক্ষায় শীর্ষস্থান অর্জন করেছেন বীরভূমের ইমন ঘোষ। শীর্ষস্থান অর্জন করায় তাঁর প্রশংসা করলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের এক্স হ্যান্ডেলে, এক্সপোস্ট করে তিনি লিখেছেন, ‘বীরভূমের ছেলে ইমন ঘোষ ইউপিএসসি পরীক্ষায় প্রথমস্থান অধিকার করেছে। তার জন্য অত্যন্ত খুশি। ভারতীয় সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত হাবিলদারের ছেলের এই কৃতিত্ব আমাদের সকলের কাছেই আনন্দের। তিনি আরও লিখেছেন, সাম্প্রতিক অতীতে পশ্চিমবঙ্গ থেকে ইউপিএসসিতে কেউ তালিকার শীর্ষে ওঠেনি। তাঁর এই কৃতিত্ব রাজ্যের সমস্ত ইউপিএসসির পরীক্ষার্থী এবং প্রার্থীদের জন্য আলাদা করে রোল মডেল হয়ে উঠেছে।

জানা গিয়েছে, এনডিএ-এর ২০২৪ তো বটেই, নাভাল অ্যাকাডেমি এগজ়ামিনেশনেও সর্বোচ্চ নম্বর পেয়েছেন ইমন। মোট ১৮০০ নম্বরের মধ্যে তার প্রাপ্ত নম্বর ১০৮৪। বাবা সেনাবাহিনীতে থাকার কারণে ছোটো থেকেই প্রতিরক্ষায় আগ্রহ ছিল ইমনের। পড়াশোনাও মিলিটারি স্কুলে। শুধু পড়াশোনাই নয়, বাস্কেটবল, ফুটবল, গিটার, ক্যানভাসে ড্রয়িং, ডিবেট সবকিছুতেই নিজের দক্ষতা বজায় রেখেছেন তিনি। ছোটো থেকেই পড়ায় খুব ভালো থাকার জন্য তাঁর পরিবারের আশা ছিল, ইউপিএসসিতে ১০-র মধ্যে থাকবে। শীর্ষস্থানেই রয়েছে সে। ১০-র মধ্যে থাকবে জানলেও শীর্ষস্থান পাবেন আশা করেননি ইমন।

জুনের শেষ কিংবা জুলাই মাসের শুরুতে ইমনদের ব্যাচের মহারাষ্ট্রের পুণের খড়কওসলাতে ট্রেনিং শুরু হবে বলে জানা গিয়েছে। সেখানেই তিন বছরের জন্য স্থল, বিমান ও নৌবাহিনীর ক্যাডারদের প্রশিক্ষণ চলবে। এর পর ইমন ফ্লাইং অফিসারের প্রশিক্ষণ নেওয়ার জন্য হায়দরাবাদে পাড়ি দেবেন। আপাতত কিছু দিন বন্ধুদের সঙ্গে সময় কাটাতে চান ইমন। ইমন জানিয়েছে, প্রতিরক্ষা ক্ষেত্রকে নিজের ক্যারিয়ার বানাতে চেয়েছেন।

মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা! বাতিল একাধিক বিমান, বদলাচ্ছে UAE-র ফ্লাইট সূচি

দীপাবলিতে মিষ্টিমুখ হোক একটু স্পেশাল, সহজেই বাড়িতে বানান ক্ষীরের চপ

ডাকাতরা নেই, তবু আজও ডাকাতের নামেই উৎসর্গ করা হয় এই কালীপুজো, জানুন কোথায়

বক্স অফিসে নতুন রেকর্ডের পথে ‘রামায়ণ’, তিন দিনের মোট আয় শুনলে চমকে যাবেন

দীপাবলির আগের রাতে ভয়াবহ দুর্ঘটনা! স্কুটার আরোহীকে পিষে দিল থার, পলাতক মহিলা চালক 

কালীপুজোর সকাল থেকেই দক্ষিণেশ্বরে জনজোয়ার, মা ভবতারিণীর দর্শনে ভক্তদের ঢল

কালীপুজোয় আজ হিঙ্গলগঞ্জে BSF জওয়ানদের সঙ্গে সাক্ষাৎ করবেন মুখ্যমন্ত্রী 

মধ্য জাপানে ফের ভূমিকম্প, আহত একাধিক

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

আজকের রাশিফল: আজ ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে! কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক