Loading live market data...
Loading active stocks...
Connecting...

গ্রামবাসীর ক্ষোভের মুখে কোতুলপুরের বিজেপি বিধায়ক

এই বিক্ষোভকে কেন্দ্র করেই বিজেপিকে বিঁধছে তৃণমূল।

Share:

নিজস্ব প্রতিনিধি: গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়লেন বিজেপি বিধায়ক (BJP MLA)। বাঁকুড়া জেলার কোতুলপুরের ঘটনা। এই ঘটনায় ফের অস্বস্তিতে পড়েছে বঙ্গ বিজেপি। আর এই বিক্ষোভকে কেন্দ্র করেই বিজেপিকে বিঁধছে তৃণমূল।

মঙ্গলবার সকালে জনসংযোগ করতে বেরিয়েছিলেন কোতুলপুরের বিজেপি বিধায়ক হরকালি প্রতিহার। আর তখনই তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান এলাকার টোটো চালক সহ গ্রামবাসীদের একটা বড় অংশ। তাঁদের দাবি, এলাকার রাস্তা বেহাল। বিজেপি বিধায়ক কোনও কাজই করেননি।  বিক্ষোভকারীদের দাবি, দ্রুত রাস্তা মেরামত করতে হবে। তাঁকে ঘিরে অনুন্নয়ন নিয়ে প্রশ্ন তোলা হলে কোনওরকমে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে দ্রুত এলাকা ছাড়েন বিধায়ক। তবে কবে ঠিক হবে রাস্তা, তার সদুত্তর মেলেনি।

খবর প্রকাশ্যে আসতেই বিজেপিকে কটাক্ষ করেছে তৃণমূল। সবুজ শিবিরের বক্তব্য, ‘বিজেপি মানেই অনুন্নয়ন’। আর মঙ্গলবারের এই ঘটনার পরে তীব্র অস্বস্তিতে পড়েছে গেরুয়া শিবির। ‘অনুন্নয়ন’ আর ‘দুর্নীতি’কে ইস্যু করে লড়াইয়ের ডাক দিয়ে নিজের এলাকাতেই অনুন্নয়নের অভিযোগের মুখে পড়লেন বিজেপি বিধায়ক। বিক্ষোভকারীদের প্রশ্ন, ‘কেন কাজ হয়নি?’ আর তৃণমূলের অভিযোগ, দুর্নীতি হয়েছে।

রাজ্যে কবে থেকে চালু হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার? মহিলাদের প্রশ্নের উত্তর দিল বিজেপি সরকার

দুর্ঘটনায় গুরুতর জখম ‘কম্পাস’ ধারাবাহিকের নায়ক অর্কপ্রভ, হল অস্ত্রোপচার

তোলা না দেওয়ায় বিজেপি সমর্থকের দোকানে আগুন, ব্যাপক শোরগোল হুগলিতে

বিশ্বজুড়ে হান্টাভাইরাস আতঙ্ক! নেদারল্যান্ডসে কোয়ারেন্টাইনে ২ ভারতীয়

কান চলচ্চিত্র উৎসবে যোগ দেওয়ার জন্যে ফ্রান্সে পৌঁছলেন আলিয়া

নির্বাচনে প্রভাব ফেলেছে এসআইআর সওয়াল কল্যাণের, পাল্টা কী জবাব শীর্ষ আদালতের?‌

পঞ্চায়েতমন্ত্রী দিলীপ, নারী ও সমাজকল্যাণ দফতরের দায়িত্বে অগ্নিমিত্রা, আর কে কোথায়?

বিশ্বকাপ ফাইনালে পেনাল্টি মিসের ঘটনা এখনও স্বপ্নে ভেসে ওঠে বাজ্জোর

ষাট বছরের পরে পদে থাকা আধিকারিকদের বাদ, বড় প্রশাসনিক সিদ্ধান্ত রাজ্যের

মোথাবাড়ি কাণ্ডের তদন্ত দু’মাসের মধ্যে শেষ করতে হবে, নির্দেশ সুপ্রিম কোর্টের

‘সরকারি চাকরিতে আবেদনে বয়সের ঊর্ধ্বসীমায় পাঁচ বছরের ছাড়,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

এক টুকরো ছোলার ডালে ফুটে উঠল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ছবি

চন্দ্রনাথ রথ খুনে তিন অভিযুক্তের ১৩ দিনের CID হেফাজতের নির্দেশ

জামিন পেলেন ইরানের নোবেলজয়ী নার্গিস মোহাম্মদি