প্রাক্তন আচার্য মনমোহনের প্রয়াণে শোকস্তব্ধ বিশ্বভারতী, বাতিল পৌষমেলার অনুষ্ঠান

Share:

নিজস্ব প্রতিনিধিঃ না ফেরার দেশে পাড়ি দিয়েছেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিশ্বভারতীর প্রাক্তন আচার্য মনমোহন সিংহ। বৃহস্পতিবার রাত ৯ টা বেজে ৫১ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। তাঁর এই প্রয়াণে গভীর ভাবে শোকাহত গোটা দেশ। একই সঙ্গে সেই শোকের ছায়া এসে পড়েছে  বিশ্বভারতীতেও।

প্রধানমন্ত্রী পদে থাকাকালীন দীর্ঘদিন কবিগুরুর স্মৃতি বিজড়িত ঐতিহ্যবাহী বিশ্বভারতীর আচার্য পদে ছিলেন তিনি। প্রধানমন্ত্রী থাকাকালীন বিশ্বভারতীর সমাবর্তন উৎসবে যোগদান করতে শান্তিনিকেতনে এসেছিলেন মনমোহন সিং। এই মুহূর্তে শান্তিনিকেতনে পৌষমেলা চলছে। কিন্তু প্রাক্তন আচার্যের প্রয়াণের খবর জানাজানি হতেই তাঁকে শ্রদ্ধাঞ্জলি জানাতে তৎপর হয় বিশ্বভারতী কর্তৃপক্ষ।

এই উদ্দেশ্যে এক বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, শুক্রবার পূর্বপল্লির মাঠে পৌষমেলার সমস্ত রকম সাংস্কৃতিক ও বিনোদনমূলক অনুষ্ঠান বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়। এমনই নির্দেশ দিয়েছেন বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য বিনয় কুমার সরেন। সেই কথা বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক অতিগ ঘোষ। এছাড়াও তিনি বলেছেন, প্রয়াত প্রাক্তন আচার্য মনমোহন সিংয়ের স্মরণে শান্তিনিকেতনের উপাসনা গৃহে বিশেষ স্মরণ সভার আয়োজন করা হয়েছে। সম্ভবত আগামী সোমবার প্রথা মেনে সেই স্মরণ সভা আয়োজন করা হবে।

জেলা প্রশাসনের উদ্যোগে গৌড়ের রামকেলি মেলার প্রস্তুতি বৈঠক

‘বাংলার বাড়ি’ প্রকল্পে কারা বেআইনিভাবে টাকা পেয়েছেন, তালিকা তৈরির নির্দেশ মুখ্যসচিবের

বিশাখাপত্তনমে স্টিল প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণ, ঝলসে মৃত্যু ৮ শ্রমিকের

ভেঙে দেওয়া হল কলকাতা পুর বোর্ড, বসানো হল প্রশাসক

সংসদীয় দলের নেতৃত্বে কে? ঝামেলা শুরু তৃণমূলের বিদ্রোহী সাংসদদের শিবিরে

শতাব্দীর বাড়িতে তৃণমূলের বিদ্রোহী সাংসদের বৈঠক, আচমকা হাজির শুভেন্দুও

ধুলিয়ানে কাউন্সিলরের শ্বশুরবাড়ি থেকে বিপুল পরিমাণ ত্রাণের ত্রিপল উদ্ধার, তদন্তে পুলিশ

তৃণমূলের পার্টি অফিসে আস্ত গেস্ট হাউস! মিলল কন্ডোম ও বস্তা ভর্তি শাড়ি

‘নিয়ম না মেনে পুশব্যাক মানা হবে না’, দিল্লিকে হুঁশিয়ারি দিয়ে চিঠি তারেক সরকারের

সুথার-সুন্দরের ভেল্কিতে আফগানদের দুরমুশ করে জিতল টিম ইন্ডিয়া

অবিলম্বে ইরান ছাড়ুন, ইজরায়েলের হামলার পরেই স্বদেশি নাগরিকদের নির্দেশ ভারতীয় দূতাবাসের

‘লোভী-গদ্দার-ভীতুরা বিজেপিতে যোগ দিন’, কাকলিদের নিশানা মহুয়ার

মৃত্যুর ২০দিন পর আদালতের নির্দেশে কবর থেকে তোলা হল বধূর মৃতদেহ

যোগ দিবসের আগে পুরুলিয়ায় অনুশীলন করলেন জেলাশাসক