তিন বছর না হলে পঞ্চায়েতে আর অনাস্থা প্রস্তাব আনা যাবে না, বিধানসভায় সংশোধনী বিল পাশ

Share:

নিজস্ব প্রতিনিধি: শিয়রে বিধানসভা নির্বাচন। তার মধ্যেই সপ্তদশ বিধানসভার অধিবেশনের শেষ দিনে তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। পঞ্চায়েত দফতরের একটি সংশোধনী বিল এবার পাশ হল বিধানসভায়। এই বিল অনুযায়ী, কোনও পঞ্চায়েত গঠনের অন্তত তিন বছর না হলে আর অনাস্থা প্রস্তাব আনা যাবে না। কারণ এমন অনাস্থা প্রস্তাব আনলে পঞ্চায়েতের কাঠামো দুর্বল হয়ে পড়ে। সাধারণ মানুষ পরিষেবা থেকে বঞ্চিত হন। তবে আগে এই সময়টা এক বছর। ২০১৫ সালে সেটাই বাড়িয়ে আড়াই বছর করা হয়। আর আজ, শনিবার সেটা বাড়িয়ে তিন বছর করা হল।

এদিকে এই সংশোধনী বিল নিয়ে রাজ্যের দাবি, বারবার অনাস্থা প্রস্তাব এনে পঞ্চায়েত স্তরে অচলাবস্থা তৈরি করা হয়। আর তার জেরে যে প্রশাসনিক অস্থিরতা তৈরি হয় তাতে সমস্যায় পড়েন সাধারণ মানুষ। এটার অবসান ঘটাতেই এমন পদক্ষেপ করা হল। এই পদক্ষেপের ফলে পঞ্চায়েতগুলির কার্যকালের স্থায়িত্ব বাড়বে এবং পরিষেবা প্রদান ও উন্নয়নমূলক কাজ সর্বস্তরে পৌঁছে দেওয়া সম্ভব হবে। এই সংশোধনী বিলের নতুন নিয়ম অনুযায়ী, গ্রাম পঞ্চায়েতে প্রধান ও উপপ্রধান, পঞ্চায়েত সমিতিতে সভাপতি ও সহকারি সভাপতি এবং জেলা পরিষদে সভাধিপতি ও সহকারি সভাধিপতিদের বিরুদ্ধে গঠনের প্রথম তিন বছরে আর অনাস্থা আনা যাবে না। আজ বিধানসভার শেষ অধিবেশনের এই সংশোধনী পেশ করেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী প্রদীপ মজুমদার।

অন্যদিকে বিধানসভার শেষ অধিবেশনে ধন্যবাদ জ্ঞাপন পর্বে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, ‘‌এই সংশোধনী বিল নিয়ে বিরোধীরা সঠিক প্রশ্ন তুলতে না পারায় সরকার পক্ষকে বিব্রত করার কোনও সুযোগই পায়নি। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস আবার ক্ষমতায় ফিরবে ২৫০ অঙ্কের বেশি আসন নিয়ে। মানুষের স্বার্থেই এমন সংশোধনী।’‌ কয়েক বছর ধরে দেখা গিয়েছে, একাধিক পঞ্চায়েতে অনাস্থা প্রস্তাব নিয়ে এসে অচলাবস্থা তৈরি করা হয়েছিল। তাতে সাধারণ মানুষ পরিষেবা না পেয়ে বিপাকে পড়েন। সেই সমস্যা কাটাতেই এবার এমন সংশোধনী নিয়ে আসা হল।

এছাড়া এই সংশোধনী বিল পাশ করাতে কোনও বেগ পেতে হয়নি শাসকদলকে। কারণ আজ সকালে ওয়াকআউট করে বেরিয়ে যায় প্রধান বিরোধী দল বিজেপি। সপ্তদশ বিধানসভার অধিবেশনের শেষে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‌সপ্তদশ বিধানসভা পরিচালনার পথে আমার অনেক সিদ্ধান্তে কেউ সন্তুষ্ট, কেউ অসন্তুষ্ট হতে পারেন। তবে বিধানসভা সুষ্ঠুভাবে চালানোর স্বার্থেই কখনও কখনও কঠোর পদক্ষেপ করতে হয়। এটা কোনও ব্যক্তিগত কারণে নয়। আজ মনে হচ্ছে, শেষ হয়েও যেন শেষ হল না। বিরোধীরা বিরোধীর ভূমিকা পালন করবে, সরকার তাদের দায়িত্ব নেবে।’‌

ঘর সাজাতে বিপদ ডেকে আনছেন না তো? ক্ষতি এড়াতে আজই সরান এই ৫ গাছ

নিজের গড়েই হামলার মুখে অনুব্রত মণ্ডল, গ্রেফতার তিন দুষ্কৃতী

ক্লাস চলাকালীন বই নিয়ে ঝগড়া, সহপাঠীকে ধারাল বস্তু দিয়ে কোপ ছাত্রের

ভারতের বিরুদ্ধে তিন ওয়েস্ট ইন্ডিজ ব্যাটারের সেঞ্চুরি, বড় রানের টার্গেট পেলেন শুভমনরা

পুজোর মুখে যাত্রীদের বড় উপহার! একাধিক রুটে এসি ট্রেনের বাড়তি স্টপেজ দিল রেল

নাক-মুখ চেপে জঙ্গলে টেনে হিঁচড়ে প্রতিবন্ধী নাবালিকাকে ধর্ষণ! গ্রেফতার প্রতিবেশী যুবক

পুজোর আগে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, হুগলি জুড়ে ৫২০ জন আক্রান্ত, ড্রোন উড়িয়ে নজদারি প্রশাসনের

ভিয়েতনামে যোগ-ব্যায়াম শেখাতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ঝাড়খণ্ডের ২ প্রশিক্ষক

ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর নিয়ে বড় নির্দেশ শুভেন্দুর, বেঁধে দিলেন সময়

দুবাই থেকে তেল আভিভগামী বিমান হাইজ্যাক? চাঞ্চল্য ইজরায়েলে

পরনে বোরকা-হিজাব, হাতে একে-৪৭! মেয়েদের যুদ্ধের জন্য প্রস্তুত করছে ইরান

আগামী ২ অক্টোবর থেকে গণতন্ত্র বাঁচাও আন্দোলনে নামছে ইন্ডি জোট, সিদ্ধান্ত দিল্লির বৈঠকে

রাখি পরানো ভাইকে বিয়ে, রেগে জীবিত মেয়ের শ্রাদ্ধ করল বাবা

কার্ড বের করার ঝামেলা শেষ, ভারতে চালু Apple Pay