আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

উপনির্বাচনে রায়গঞ্জে কংগ্রেস প্রার্থী মোহিত সেনগুপ্ত, বাগদায় অশোক হালদার

নিজস্ব প্রতিনিধিঃ লোকসভা নির্বাচনের পর রাজ্যের চার আসনে উপনির্বাচনে বাম শরিকদের সঙ্গে জোট বেঁধেছে কংগ্রেস। কিন্তু বাগদা আসনে বামেদের পাশাপাশি আলাদা করে  প্রার্থী  দিল হাত শিবির। মঙ্গলবার  বিধানসভা উপনির্বাচনে রায়গঞ্জ এবং বাগদা কেন্দ্রের  প্রার্থীর নাম ঘোষণা করেছে  কংগ্রেস। রায়গঞ্জ আসন থেকে লড়ছেন উত্তর দিনাজপুরের জেলা সভাপতি মোহিত সেনগুপ্ত। অন্যদিকে বাগদা কেন্দ্রে লড়বেন অশোক হালদার। আর এই কেন্দ্রেই আলাদা করে প্রার্থী হিসাবে  ফরওয়ার্ড ব্লকের সদস্য  গৌরদীপ্ত বিশ্বাসের  নাম ঘোষণা করেছে বাম শিবির।

অন্যদিকে চারটি বিধানসভা কেন্দ্রের  প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছে কংগ্রেস। উত্তর কলকাতা থেকে লড়ছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডে ,  রায়গঞ্জে কৃষ্ণ কল্যাণী, রানাঘাটে মুকুটমণি এবং বনগাঁতে বিশ্বজিত দাস। আগামী ১০ জুলাই রাজ্যের ৪টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন রয়েছে। সেই ৪ কেন্দ্র হল উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ বিধানসভা কেন্দ্র, দক্ষিণবঙ্গের নদিয়া জেলার রানাঘাট দক্ষিণ, উত্তর ২৪ পরগনা জেলার বাগদা এবং কলকাতার মানিকতলা।

উল্লেখ্য,  শুক্রবার বিধানসভা উপনির্বাচনে কারা প্রার্থী হবে তা নিয়ে বৈঠক করে বামফ্রন্ট। আর সেখানেই ঠিক হয় উপনির্বাচনে তিনটি আসনে প্রার্থী দেবে সিপিএম। আর একটি আসন ছাড়া  হয়েছিল কংগ্রেসকে।  তবে বাগদা আসনে কংগ্রেসকে প্রার্থী না দেওয়ায় আপত্তি জানিয়েছিল হাত শিবির। আর তারপর থেকে জল্পনা শুরু হয়েছিল বাগদায় সিপিএমের পাশাপাশি  কি আলাদা করে প্রার্থী দেবে কংগ্রেস। এদিন সেই জল্পনাতেই পড়ল শিলমোহর।

Published by:

Share Link:

More Releted News:

বেহুলা লখিন্দরের কাহিনী বিজড়িত পুরাতন মালদার দেবকুন্ডকে ঘিরে গন্ধেশ্বরী মাতার পুজো

মালদায় গণনা কেন্দ্রে কী করতে হবে দলীয় কর্মীদের নির্দেশ দিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব

সোমবার গণনার দিন কলকাতা সহ গোটা বঙ্গে ধেয়ে আসছে প্রবল দুর্যোগ

গণনায় শুধু কেন্দ্রীয় সরকারি কর্মচারী কেন?‌ সুপ্রিম কোর্টে তৃণমূল, শনিবারই জরুরি শুনানি

ভাঙড়ে হিংসার আগুন, তৃণমূল কর্মীর দোকান পুড়ে ছাই, দফায় দফায় বোমাবাজি

প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চালানো ইডি অফিসারকে বিশেষ পুরস্কার সংস্থার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ