বিধানসভায় এবার হতে চলেছে বিশেষ অধিবেশন, বিধায়ক পদে শপথ নিয়েই কাজ শুরু

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ নতুন সরকার গঠন হয়ে গিয়েছে। মন্ত্রিসভা ছোট করেই নানা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার বাকি জয়ী নেতাদের বিধায়ক পদে শপথ নেওয়ার পালা। আর রাজ্যের কাজ শুরু করতেই বিশেষ অধিবেশন হতে চলেছে বিধানসভায়। শপথগ্রহণ করবেন নবনির্বাচিত বিধায়করা। দু’‌দিন মিলিয়ে এই কর্মসূচি চলবে বলে জানা গিয়েছে। রাজ্য বিধানসভায় বিশেষ অধিবেশন ডেকে একাধিক সিদ্ধান্ত নেওয়া হবে। এই বিধানসভার অধিবেশনে প্রধান বিরোধী দল থাকবে কিনা সেটা এখনও জানা যায়নি।

এদিকে চলতি সপ্তাহেই ১৮তম রাজ্য বিধানসভার বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হতে চলেছে। সেখানেই নানা বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে সূত্রের খবর। ইতিমধ্যেই বিধানসভা ভবন সেজে উঠেছে। পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী ৯ মে শপথ নিয়েছেন। এবার তাঁকে বিধায়ক হিসেবেও শপথ নিতে হবে। বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম এবং ভবানীপুর থেকে জয়ী হয়েছেন শুভেন্দু অধিকারী। এবার সম্ভবত নন্দীগ্রাম আসনটি ছেড়ে দেবেন তিনি বলে সূত্রের খবর। তবে বিধায়ক হিসাবে শপথের দিন বিধানসভায় সেই বিষয়টিও জানা যাবে বলে মনে করা হচ্ছে।

অন্যদিকে বিধানসভা সূত্রে খবর, আগামী বুধবার (১৩ মে) এবং বৃহস্পতিবার (১৪ মে)—এই দু’দিন বিধানসভায় শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। প্রথম দিন সকাল ১১টা থেকে দুপুর ১.৩০ টা সময়ের মধ্যে বিধানসভার সদস্য হিসাবে শপথ নেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী–সহ অন্যান্য মন্ত্রীরা। আর কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এবং মুর্শিদাবাদের (১ থেকে ৭৬ নম্বর কেন্দ্র) বিধায়করা প্রথম দিন শপথ নেবেন। একইসঙ্গে দুপুর ২টো থেকে বিকেল সাড়ে ৪টে সময়ের মধ্যে শপথ নেবেন নদিয়া, উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনার বিধায়করা (৭৭ থেকে ১৫৭ নম্বর কেন্দ্র, ১৪৪ বাদে)।

এছাড়া দ্বিতীয় দিনে সকাল ১১টা থেকে দুপুর দেড়টা নাগাদ শপথ নেবেন কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রামের বিধায়করা (১৫৮–২১৮, ২২০–২২২, ২৩৭ নম্বর কেন্দ্র)। পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান ও বীরভূমের বিধায়করা (২১৯, ২৩৩–২৩৬, ২৩৮–২৪০, ২৯৪ নম্বর কেন্দ্র) দুপুর ২টো থেকে বিকেল সাড়ে ৪টের মধ্যে শপথবাক্য পাঠ করবেন। আর তাই জেলাশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে তাঁরা প্রত্যেকটি নবনির্বাচিত বিধায়কের জন্য একটি অস্থায়ী মেম্বার আইডি কার্ড এবং তাঁদের দুই সঙ্গীর জন্য অস্থায়ী অতিথি পরিচয়পত্র তৈরি রাখেন। যাতে প্রবেশ এবং শপথগ্রহণ প্রক্রিয়া নির্বিঘ্ন হতে পারে।

মরক্কোর প্রথম মহিলা প্রধানমন্ত্রী হচ্ছেন ফাতিমা জাহরা মানসুরি, চেনেন তাঁকে?

মেকআপ ব্রাশ দীর্ঘদিন ভাল রাখতে মেনে চলুন এই ৬টি সহজ উপায়

পুজোর ছুটিতে চলে যান ‘বেলতার’, মন ভরে দেখে নিন চা-বাগানে ঘেরা অচেনা জায়গা

পর পর দুই রাউন্ড গুলি! হাসপাতালে মৃত্যু শিবসেনা নেতার, থানেতে চাঞ্চল্য

বৃষ্টির দাপট কাটতেই দক্ষিণবঙ্গে রোদ ঝলমলে আকাশ, সঙ্গী ভ্যাপসা গরম! উত্তরে কেমন থাকবে আবহাওয়া?

Asian Games 2026: চিনকে হারিয়ে তিরন্দাজিতে সোনার পদক জিতল ভারতের মেয়েরা

5G ব্যবহারকারীদের জন্য মাত্র ৫১ টাকায় দারুণ সুযোগ দিচ্ছে Jio

আমেরিকায় যাওয়ার পথে একই পরিবারের তিন ভারতীয় নিখোঁজ, কোটি টাকা মুক্তিপণ চেয়ে ফোন

এশিয়াডে চিনকে হারিয়ে তিরন্দাজিতে সোনা জিতল ভারতের মেয়েরা

কাশ্মীরের বদগামে এনকাউন্টার! খতম লস্করের ‘মোস্ট ওয়ান্টেড’ শীর্ষনেতা

গুজরাতে আত্মসমর্পণ করল ৫ পাকিস্তানি চোরচালানকারী, বাজেয়াপ্ত ৩০০০ কোটির মাদক

পুলিশে চাকরি করা বান্ধবীকে মন দিয়েছে ব্যাঙ্ক ম্যানেজার স্বামী, গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী স্ত্রী

চেহারা ভাড়া দিয়ে আয় হবে প্রায় ১৫ লক্ষ টাকা, কীভাবে জানলে অবাক হবেন

সংবাদমাধ্যমে নিজের মৃত্যুর ‘ভুয়ো’ খবর দেখে হেসে গড়িয়ে পড়লেন পাক ক্রিকেটার