SIR-র জন্য মিলবে ৮,৫০৫ গ্রুপ বি অফিসার, শীর্ষ আদালতে শুনানির আগে কমিশনকে জানাল নবান্ন

Share:

নিজস্ব প্রতিনিধি : SIR-র কাজের জন্য কমিশনকে গ্রুপ বি আধিকারিক দিতে প্রস্তুত রাজ্য সরকার। নবান্নের পক্ষ থেকে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গের এস আই আর এর কাজের জন্য ৮৫০৫ জন গ্রুপ ডি আধিকারিক দিতে পারবে রাজ্য সরকার। রাত পোহালেই সুপ্রিম কোর্টে এসআইআর মামলার শুনানি রয়েছে। এই দিনও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সওয়াল করতে পারেন। দ্বিতীয় শুনানি শুরুর আগেই কমিশনকে গ্রুপ বি আধিকারিক দেওয়ার কথা জানিয়ে রাখল নবান্ন।

রাত পোহালে শীর্ষ আদালতে ফের উঠতে চলেছে বাংলার SIR সংক্রান্ত মামলা। এদিনও চলবে আগের দিনের মতো সওয়াল জবাব।  ৪ ফেব্রুয়ারি SIR মামলা চলাকালীন কমিশনের আইনজীবী জানিয়েছিলেন, SIR-র কাজ করার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে তাঁরা পর্যাপ্ত পরিমাণে গ্রুপ বি অফিসার পায়নি। সেই কাজ করার জন্য ভিন রাজ্য থেকে আধিকারিক নিয়ে আসতে হয়েছে। সেই কারণে বাংলার এসআইআরের কাজে ভিন রাজ্যের আধিকারিক বেশি ছিল।

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি বিপুল মনু ভাই পাঞ্চোলির বেঞ্চ রাজ্যকে বলেছিল, SIR-র কাজের জন্য রাজ্য কতজন গ্রুপ বি আধিকারিক দিতে পারবে তা জানাতে হবে। সোমবারের মধ্যেই জানাতে হবে কত সংখ্যাক আধিকারিক দেওয়া যাবে। কিন্তু নির্দিষ্ট সময়ের আগেই রাজ্য সে কথা জানিয়ে দিয়েছে। প্রায় সাড়ে ৮ হাজারের বেশি আধিকারিক দিতে পারবে রাজ্য। ফলে ভিন রাজ্য থেকে আধিকারিক এনে কাজ করার বদলে বাংলার আধিকারিক দিয়েই কাজ করানো যাবে। 

নামের বানান ভুল এবং পদবি পরিবর্তনের কারণে অনেক ভোটারকে শুনানিতে ডাকা হয়েছে বলে অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। এখানেই আদালত জানিয়েছিল, বানানের ছোটখাটো ভুলের জন্য তালিকা থেকে নাম বাদ যাতে না যায় তা কমিশনকেই নিশ্চিত করতে হবে। সেই কারণে বাংলা ভাষা জানেন বা বোঝেন এমন অফিসারের তালিকা নবান্নকে দিতে হবে। এবার বাংলার প্রায় সাড়ে আট হাজার গ্রুপ আধিকারিক দিতে প্রস্তুত রয়েছে রাজ্য। শুনানির দিন শেষ হয়ে গেলেও এখনো অনেকের শুনানি বাকি রয়েছে। ফলে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ পিছিয়ে যায় কিনা সেটাই দেখার

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে

ঝাল-মিষ্টি স্বাদের দারুণ কম্বিনেশন, বানান ক্রিস্পি চিলি বেবিকর্ন

সম্পর্কের সংজ্ঞা বদলাচ্ছে! পরকীয়া থেকে লিভ-ইন, কোন পথে হাঁটছে ভারতীয় সমাজ?

পাকস্থলীর ক্যানসার চিকিৎসায় সাফল্য, থেরাপিতে মিলবে সমাধান

দেব দীপাবলিতে ঘরে আনুন সুখ-সমৃদ্ধি, মেনে চলুন এই ৫ বাস্তু টোটকা

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

তৎকাল টিকিট আর মিস হবে না! IRCTC-কে টেক্কা দিতে এসে গিয়েছে Rail One অ্যাপ

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

নির্বাচিত পুরসভারই অস্তিত্ব নেই, কীভাবে ওয়ার্ড পুনর্বিন্যাস? রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি

বছর শেষে মহাচমক! ডিসেম্বরে ভাগ্যের চাকা ঘুরছে এই ৫ রাশির

স্ত্রীয়ের অবর্তমানে নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগ! কাঠগড়ায় পাষণ্ড বাবা