মাধ্যমিকের দ্বিতীয় দিনে একাধিক স্কুল পরিদর্শন পর্ষদ সভাপতির, কী বললেন?

Share:

নিজস্ব প্রতিনিধি : কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে মাধ্যমিক পরীক্ষার ব্যবস্থা করেছে পর্ষদ। কোথাও কোনও অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সেদিকেই সদা সচেষ্টা রয়েছে তারা। মঙ্গলবার রয়েছে মাধ্যমিকের দ্বিতীয় ভাষার পরীক্ষা। এই দিনেই কলকাতা ও দক্ষিণ ২৪ পরগনার একাধিক পরীক্ষা কেন্দ্রে পরিদর্শনে গিয়েছেন পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় (Ramanuj Ganguly)। একাধিক পরীক্ষা কেন্দ্র ঘুরে দেখেছেন তিনি। সেখানকার পরিস্থিতি খতিয়ে দেখেন। তিনি বলেছেন,পরীক্ষার প্রথমদিনে কয়েকটি মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে। মোটের ওপরে নির্বিঘ্নেই হয়েছে পরীক্ষা। দ্বিতীয় দিনেও পরীক্ষা চলছে ।

সোমবার থেকে শুরু হয়েছে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা। আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত পরীক্ষা চলবে। প্রথম থেকেই কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে পরীক্ষার্থীদের পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। প্রথমদিন নির্বিঘ্নেই কেটেছে পরীক্ষা। পর্ষদের পক্ষ থেকে সেই কথাই জানানো হয়েছে। পরীক্ষার দ্বিতীয় দিনেও কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে শুরু হয়েছিল পরীক্ষা। মঙ্গলবার কলকাতা ও দক্ষিণ ২৪ পরগনার একাধিক স্কুলে গিয়ে পরিদর্শন ছেড়েছেন খোদ পর্ষদ সভাপতি।

কোথাও টোকাটুকি, প্রশ্ন ফাঁসের মতো ঘটনা ঘটছে কিনা সদা সতর্কতা রয়েছে তাঁর। পরীক্ষাকেন্দ্রে পৌঁছে পরীক্ষার্থীরা কিভাবে পরীক্ষা দিচ্ছেন, স্কুলগুলোতে নিরাপত্তার ব্যবস্থা কিভাবে রাখা হয়েছে সবটাই নজরদারি করেছেন পর্ষদ সভাপতি। সারাবছর ধরে বিভিন্ন রকম সচেতনতামূলক পদক্ষেপ নিয়ে থাকে পর্ষদ। সেই কারণেই আগের থেকে একাধিক সমস্যা কমাতে পারা গেছে।

এদিন স্কুলে গিয়ে যাবতীয় ব্যবস্থাপনা নিজের চোখে খুঁটিয়ে দেখেছেন পর্ষদ সভাপতি রামানুজ  গঙ্গোপাধ্যায় (Ramanuj Ganguly)। এদিন শাখাওয়াত মেমোরিয়াল গার্লস (Shakhawat Memorial Girls) হাইস্কুলের কাছে একটি জেরক্স এর দোকান খোলা দেখে তড়িঘড়ি সেটি বন্ধ করার ব্যবস্থা করেন।

মঙ্গলবার সাতসকালে ভূমিকম্প, ৫.৩ মাত্রার কম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

বাজেটের মধ্যেই ধামাকা সাউন্ড, ১২,০০০ টাকার কমে মিলবে ৫ স্পিকার

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে

ঝাল-মিষ্টি স্বাদের দারুণ কম্বিনেশন, বানান ক্রিস্পি চিলি বেবিকর্ন

সম্পর্কের সংজ্ঞা বদলাচ্ছে! পরকীয়া থেকে লিভ-ইন, কোন পথে হাঁটছে ভারতীয় সমাজ?

পাকস্থলীর ক্যানসার চিকিৎসায় সাফল্য, থেরাপিতে মিলবে সমাধান

দেব দীপাবলিতে ঘরে আনুন সুখ-সমৃদ্ধি, মেনে চলুন এই ৫ বাস্তু টোটকা

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

নির্বাচিত পুরসভারই অস্তিত্ব নেই, কীভাবে ওয়ার্ড পুনর্বিন্যাস? রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি

বছর শেষে মহাচমক! ডিসেম্বরে ভাগ্যের চাকা ঘুরছে এই ৫ রাশির