মুখে বলে নয়, কাজে করে দেখাই, গঙ্গাসাগরে বললেন মুখ্যমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি, গঙ্গাসাগর : মুখে বলে নয়, কাজে করে দেখাই। গঙ্গাসাগর সেতুর শিলান্যাস করে এমন কথাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, জেলা জুড়ে অনেক রাস্তা ও সেতুর উদ্বোধন করা হয়েছে। গঙ্গাসাগরবাসীর দীর্ঘদিনের স্বপ্ন ছিল একটি সেতুর। সেই স্বপ্ন সফল হয়েছে। তৈরি হতে চলেছে সেতু। শিলান্যাস হয়ে গিয়েছে। জঙ্গল, সাপ, বাঘ সবকিছুর মধ্যে দিয়ে গঙ্গাসাগরের মানুষ জীবন যাপন করতে হয়। এই সেতু হওয়ার কারণে সুবিধা হবে গঙ্গাসাগরের মানুষের। ৫কিমি ৪ লেনের অত্যাধুনিক সেতু তৈরি হবে।

এদিন তাঁর কথায় উঠে এসেছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের নবকুমার প্রসঙ্গ। মানুষের জীবনে আশীর্বাদ স্বরূপ এই সেতু হচ্ছে। ৩ লক্ষ মানুষের যাতায়াতে সুবিধা হবে। কর্ম বাড়বে, বহু জিনিসের দাম কমবে। পর্যটনশিল্প ভাল হবে। প্রাকৃতিক দুর্যোগের সময় উদ্ধার কাজ, ত্রাণ সহজ হবে। পাশাপাশি এর আগে একাধিক ছোট ছোট সেতু তৈপি হয়েছে।

তিনি বলেছেন, ২০১১ সালের পরে পরিকাঠামো ভাল করা হয়েছে। মন্ত্রী, পুলিশ সকলেই গঙ্গাসগর মেলা শুরুর আগেই চলে আসে। নবান্ন থেকে দায়িত্ব নেওয়া হয়। এবারও সেটা করা হয়েছে। মিথ্যেবাদীরা অত্যাচার অনাচার ভালবাসে। সেগুলো নিয়ে তাঁরা ভালো থাকুক। ২৩০০ কোটি টাকার প্রকল্প উদ্বোধন ও শিলান্যাস করা হয়েছে। বাংলার জন্য কিছু করেনি। জন্মের পর থেকে মিথ্যে কথা বলছে। ধর্ম নিয়ে কথা বলে তাঁরা। কিন্তু তাঁদের ধর্ম নেই। ধর্মের অর্থ ধারণ করা। তার দিকে নেই। শুধু মিথ্যাচার, অত্যাচার করাই কাজ। উন্নয়নের পাঁচালিকে নকল করা হচ্ছে বলে খোঁচা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

খাবারে বিষাক্ত রং ও পচা মাংসের থাবা, বাড়ছে ক্যানসার-অ্যালার্জির ঝুঁকি!

দেশে ফিরলে ফাঁসির দড়িতে ঝুলতে হবে শেখ হাসিনাকে, জানালেন চিফ প্রসিকিউটর

বাংলার দিকে ধেয়ে আসছে বড় দুর্যোগ, আগামী ২৪ ঘন্টায় ভাসবে দক্ষিণবঙ্গ

‘Bigg Boss বাংলা’য় নজর কাড়ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনা

দিল্লিতে ভেঙে পড়া মেসবাড়ির মালিকের স্ত্রী-পুত্র গ্রেফতার

৩৪৮ কেজি পঞ্চামৃত, ৩,০০০ কেজি ঘিয়ের মোদক, জয়পুরে শুরু হয়ে গেল গণেশ উৎসব

‘চলতি বছর থেকে দুর্গাপুজোর কার্নিভাল বন্ধ, অনুদান ১ লক্ষ টাকা,’ ঘোষণা করলেন শুভেন্দু

দিল্লিতে বহুতল ভেঙে পড়ে মৃত সাত, ২৭ ঘন্টা বাদে শেষ উদ্ধারকার্য

‘মহিলারা অপমানিত হলে….’, প্রেমিকা তৃষাকে আক্রমণ নিয়ে হুঁশিয়ারি বিজয়ের

পুজোর আগে দরাজ হস্ত শুভেন্দু, প্যারাটিচারদের বেতন বাড়ল ৫ হাজার টাকা

পুজোর আগেই চালু হচ্ছে মৈত্রী-বন্ধন-মিতালি এক্সপ্রেস! মঙ্গলে ঢাকায় জরুরি বৈঠক

‘অষ্টমীতে গোটা রাজ্যেই মদের দোকান ও পানশালা বন্ধ,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর

ফের রাজ্যে ভোটের বাদ্যি, পুজোর আগে দুই বিধানসভা আসনে উপ নির্বাচন

ডার্বির দিনেই টানা বৃষ্টিতে জলে ডুবল বারাসত, স্টেডিয়ামে পৌঁছানো নিয়ে চিন্তায় দর্শকরা