‘বিজেপির বিরুদ্ধে আমরা একলাই লড়বো’, ফের একা চলার বার্তা মমতার

২৪'র ভোটে বাংলার মাটিতে কোনও জোট হচ্ছে না কংগ্রেস ও তৃণমূলের মধ্যে। মালদা থেকে ফের তা আরও একবার বুঝিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: সামনেই ২৪’র মহাভোট(General Election 2024)। দেশের সরকার গড়ার ভোট। দেশ কে চালাবে বা কারা চালাবে, সেটা নির্ধারণ করার ভোট। সেই ভোটে জয়ের লক্ষ্যেই কেন্দ্রের ক্ষমতাসীন নরেন্দ্র মোদি এবং তাঁর দল বিজেপিকে পরাস্ত করতে গড়ে উঠেছে INDIA জোট। সেই জোটের দুই গুরুত্বপূর্ণ শরিক কংগ্রেস(INC) ও তৃণমূল(TMC)। কিন্তু বাংলার মাটিতে এই দলের মধ্যে যে কোনও জোট হচ্ছে না, সেটা এদিন অর্থাৎ বুধবার একসময়কার কংগ্রেস প্রভাবিত মালদা জেলা(Malda District) থেকেই ফের আরও একবার বুঝিয়ে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Bannerjee)। সাফ জানালেন, ‘বিজেপির সঙ্গে আমাদের লড়াই চলবে, আমরা একাই লড়ব। বিজেপকে কেউ যদি ভরতবর্ষে পরাস্ত করতে পারে, তা পারে শুধু তৃণমূল কংগ্রেস।’

বস্তুত মমতা গত ডিসেম্বর মাস থেকেই ইঙ্গিত দিচ্ছিলেন, তৃণমূল জাতীয় স্তরের রাজনীতিতে INDIA জোটের রাজনীতিতে থাকলেও বাংলার মাটিতে একাই লড়বে ২৪’র ভোটে। এদিন মমতা কংগ্রেস ও বাম দুই শিবিরকেই নিশানা বানিয়ে সাফ বুঝিয়ে দিলেন বাংলার মাটিতে কংগ্রেসের হাত ধরবে না তৃণমূল। বিজেপির বিরুদ্ধে একাই লড়বে জোড়াফুল। তিনি বলেন, ‘পরপর দুবার কংগ্রেস জিতেছে। কী করেছে? বরকতদা যখন ছিলেন কিছু করেছিলেন। বরকতদার পরিবার লড়ুক আমাদের আপত্তি নেই। কিন্তু বিজেপির সঙ্গে ফাইট একমাত্র তৃণমূলও পারবে, আর কেউ পারবে না। মাথা তুলে দাড়ান, বাংলাই পথ দেখাবে দেশকে। যারা দেশকে পথ দেখাতে পারে না, তাঁরা বড় বড় কথা বলে। মিথ্যের আশ্রয় নেয়। আর যারা দেশকে পথ দেখাতে পারে তাঁরা কাজ করে। আমরা কথা কম বলি, কাজ করি। বিজেপির বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। বিজেপির বিরুদ্ধে আমরা একাই লড়ব। অনেকে ভোটের আগে রাজনীতি করতে আসে। আমি রাজনীতি করতে কম আসি। বিজেপিকে একমাত্র তৃণমূল কংগ্রেসই হারাতে পারে। বিজেপিকে টাইট দিতে পলেটিক্যাল ফাইট আমরাই দিতে পারি। আমরা না থাকলে সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হতে হবে।’

কেন তিনি ২৪’র ভোটে বাংলার মাটিতে কংগ্রেসের হাত ধরবেন না এদিন মালদার সভা থেকে সেই ব্যখাও দিয়েছেন মুখ্যমন্ত্রী। জানিয়েছেন, ‘সিপিএম আমায় অনেক মেরেছে, মাথা থেকে পা পর্যন্ত ফাটিয়ে দিয়েছে। সেই সিপিএম-কে আমি কোনওদিন ক্ষমা করব না। আর সিপিএমের সঙ্গে যারা ঘর করে, আমি তাঁদেরও ক্ষমা করবো না। আমি কংগ্রেসকে বললাম তোমাদের একটাও বিধায়ক নেই, ২টি এমপি তোমাদের সিট দিচ্ছি। আমরা জিতিয়ে দেব। বলল না, আমার অনেক চাই। আমি বললাম তোমাকে আমি একটাও দেব না। তুমি আগে সিপিএমের সঙ্গ ছাড়। ওরা বিজেপির সঙ্গে ঘর করে। আমি ওদের ক্ষমা করি না। বিজেপির হাত শক্তিশালী করছে সিপিএম-কংগ্রেস। সিপিএমের সঙ্গে জোট বেঁধেছে কংগ্রেস। অনেকে ভোটের আগে রাজনীতি করতে আসে। আমি আসি না।’

আফগানদের দুরমুশ করে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুলেন শ্রেয়সরা

৪ ডিসেম্বর লখনউয়ে সপা সাংসদের সঙ্গে মালা বদল করবেন রিঙ্কু সিংহ

ছাদে গাছ বসাতে ভালবাসেন? এই ৫ ভুলে বাড়িতে লাগতে পারে বাস্তুদোষ

অল্প বয়সেই স্ট্রোক? শরীর এই ৫টি সঙ্কেত দিলেই সাবধান হোন

ফের ব্যাটিং বিপর্যয় আফগানদের, সিরিজ জিততে শ্রেয়সদের চাই মাত্র ১৬০ রান

সকালের জলখাবারে নতুন কিছু ট্রাই করতে চান? বানান চিজ-গার্লিক মাঙ্কি ব্রেড

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

পীর বাবার পুকুরে মাছ ধরতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল একাদশ শ্রেণির দুই পড়ুয়ার

UPI-তে দু’হাজার টাকার বেশি লেনদেনে দিতে হবে মাশুল, কারা দেবেন? জানিয়ে দিল কেন্দ্র

সন্ধ্যার পর শহরের রাস্তা থেকে উধাও বেসরকারি বাস, ভোগান্তিতে নিত্যযাত্রীরা

বারুইপুর এনকাউন্টার কাণ্ডে তিন সপ্তাহের মধ্যে তদন্ত শেষের নির্দেশ হাইকোর্টের

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল

অগ্নিনির্বাপণ ব্যবস্থা বেহাল, নিউ মার্কেটের শপিং মল পরিদর্শনে গিয়ে ক্ষুব্ধ দমকল আধিকারিকরা