শনি সন্ধ্যা থেকেই শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস, সতর্কতা জারি হাওয়া অফিসের

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ সংলগ্ন উপকূল এলাকায় দুদিন আগেই একটি ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়। সেই ঘূর্ণাবর্তই আজ, শনিবার শক্তি বাড়িয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন পশ্চিমবঙ্গ-উত্তর ওড়িশা উপকূলে একটি নিম্নচাপের সৃষ্টি হয়েছে। সেটিই ক্রমশ শক্তি বাড়িয়ে, উত্তর ওড়িশা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গ হয়ে স্থলভাগে প্রবেশ করে ঝাড়খঁণ্ডের দিকে এগিয়ে যাবে। এদিকে মৌসুমি অক্ষরেখাটি পঞ্জাবের অমৃতসর হয়ে পুরুলিয়ার উপর দিয়ে নিম্নচাপটির মধ্যভাগ পর্যন্ত বিস্তৃত রয়েছে। যার ফলে আজ, শনিবার থেকেই দক্ষিণবঙ্গে বৃষ্টি আরও বাড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

এদিন ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে, কলকাতা, হাওড়া, দুই বর্ধমান, বাঁকুড়া ও ঝাড়গ্রামে। এই জেলাগুলিতে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। কমলা সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে। এই জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। আগামিকাল রবিবার পর্যন্ত ভারী বৃষ্টি চলবে এই জেলাগুলিতেই। পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে রবিবার অতি ভারী বৃষ্টির কমলা (৭ থেকে ২০ সেন্টিমিটার) সতর্কতা জারি করা হয়েছে। আগামী সোম ও মঙ্গলবারও ভারী বৃষ্টি চলবে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায়। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওই জেলাগুলিতে এখনই ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। আগামী মঙ্গলবারের পর থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়বৃষ্টি কমার সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস হাওয়া অফিসের।

আরও পডুন: এক লাভলির পর আরও এক! মালদহের তৃণমূল পঞ্চায়েত প্রধান চেমানির নাগরিকত্ব নিয়ে প্রশ্ন

উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ, শনিবার উত্তরের সব জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামিকাল রবিবার জলপাইগুড়ি এবং সোমবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির (৭ থেকে ১১ সেন্টিমিটার) সম্ভাবনা রয়েছে। ওই জেলাগুলিতে জারি হয়েছে হলুদ সতর্কতা।

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

ছটপুজোয় নাক থেকে সিঁথি পর্যন্ত সিঁদুর পরেন কেন মহিলারা? জানুন বিশেষ মাহাত্ম্য

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

একই ধরনের রান্না খেয়ে অরুচি? বানিয়ে ফেলুন মাশরুম পেপার ফ্রাই, রইল রেসিপি

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া

আর্থিক বাধা পেরিয়ে পাবলিক সার্ভিস কমিশনে দ্বিতীয়, বাবার স্বপ্নপূরণ করে SDM হচ্ছেন অনন্যা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি