এক লাভলির পর আরও এক! মালদহের তৃণমূল পঞ্চায়েত প্রধান চেমানির নাগরিকত্ব নিয়ে প্রশ্ন

Share:

নিজস্ব প্রতিনিধি: মালদহের বৈষ্ণবনগরে তৃণমূলের এক গ্রাম পঞ্চায়েত প্রধানকে ঘিরে নতুন করে তৈরি হয়েছে নাগরিকত্ব বিতর্ক। গোলাপগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রধান চেমানি বিবির বিরুদ্ধে বাংলাদেশি নাগরিক হওয়ার পাশাপাশি ভারতীয় পরিচয়পত্র ও ওবিসি শংসাপত্র জাল নথির মাধ্যমে তৈরি করার অভিযোগ উঠেছে। অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই তদন্তে নেমেছে পুলিশ। তবে তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন চেমানি বিবি।

অভিযোগকারীদের দাবি, চেমানি বিবির পরিবারের সঙ্গে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের যোগ রয়েছে। এমনকি বাংলাদেশে তাঁর বিয়ে হয়েছিল এবং সেই সংক্রান্ত আইনি ও লিখিত চুক্তিপত্রও রয়েছে বলে দাবি করা হয়েছে। পরে তিনি সন্তানকে নিয়ে ভারতে প্রবেশ করেন এবং এ দেশে ফের বিয়ে করেন বলেও অভিযোগ উঠেছে। চেমানি বিবির বাবার বাংলাদেশে ভোটার পরিচয় রয়েছে বলেও অভিযোগকারীদের দাবি। একই পরিবারের সদস্যদের ভারতীয় নথি নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। বিশেষ নিবিড় সংশোধন বা SIR প্রক্রিয়ায় চেমানি বিবি এবং তাঁর পরিবারের কয়েকজনের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে বলেও অভিযোগ করা হয়েছে। এই পরিস্থিতিতে ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার পরেও কীভাবে তিনি পঞ্চায়েত প্রধানের পদে রয়েছেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অভিযোগকারীরা। বিষয়টি নিয়ে পুলিশ সুপার, বিডিও এবং এসডিওর কাছে লিখিত অভিযোগ জানানো হয়েছে বলে জানা গিয়েছে। মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছেও অভিযোগ পাঠানোর কথা জানিয়েছেন অভিযোগকারীরা।

আরও পড়ুন: মধ্যমগ্রামে নির্মীয়মাণ বহুতল থেকে পড়ে মৃত্যু ২ শ্রমিকের, আশঙ্কাজনক ১

ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বিজেপির অভিযোগ, বাংলাদেশি নাগরিকদের ভারতীয় পরিচয়পত্র তৈরি করে রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে। রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালও বিষয়টি নিয়ে তৃণমূলকে নিশানা করেছেন। তাঁর প্রশ্ন, সীমান্ত পেরিয়ে কেউ ভারতে প্রবেশ করলেও পরবর্তী সময়ে ভারতীয় নথি কীভাবে তৈরি হচ্ছে, তা তদন্ত হওয়া প্রয়োজন। কংগ্রেসের তরফেও ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি উঠেছে। দলের নেতাদের বক্তব্য, শুধুমাত্র অভিযোগের ভিত্তিতে কাউকে বাংলাদেশি নাগরিক বলে চিহ্নিত করা ঠিক নয়। নথিপত্র যাচাই করে তদন্তের মাধ্যমেই প্রকৃত তথ্য সামনে আনা প্রয়োজন। মালদহের পুলিশ সুপার অনুপম সিং জানিয়েছেন, চেমানি বিবির বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। তাঁর বক্তব্য অনুযায়ী, চেমানি বিবির বাবা বহু বছর আগে বাংলাদেশে আগের বিয়ে এবং পরবর্তীতে ভারতে বিয়ের বিষয়টিও যাচাই করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, বৈষ্ণবনগর ও কালিয়াচক দুই থানাকেই বিষয়টি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজন হলে বিশেষজ্ঞের মতামত নেওয়া হবে। তদন্তের পরই পরবর্তী আইনি পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে পুলিশ সুপার জানিয়েছেন। অন্যদিকে, নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন চেমানি বিবি। তাঁর বক্তব্য, তিনি ভারতেরই বাসিন্দা এবং তাঁকে পঞ্চায়েত প্রধানের পদ থেকে সরানোর উদ্দেশ্যেই এই অভিযোগ তোলা হয়েছে। তাঁর পরিবারের সদস্যদের নাম SIR-এ বাদ পড়ার বিষয়টি নিয়ে ট্রাইব্যুনালে আবেদন করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। চেমানি বিবির দাবি, ‘আমি এখানকারই বাসিন্দা। সব অভিযোগ মিথ্যা এবং ষড়যন্ত্রের অংশ।’

কলেজগুলিতে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে মামলা, দ্রুত শুনানির আবেদন হাইকোর্টে

বাড়িতে দই আছে? ১০ মিনিটেই বানিয়ে ফেলুন মুচমুচে দই-মশলা পরোটা

কুকুরের বেল্ট থেকে ঝুলছে হকি খেলোয়াড়ের দেহ, ফরম্যাট করা মোবাইল ঘিরে রহস্য

‘অনেক কিছু করা এখনও বাকি’, ইনস্টাগ্রামে চোখের ছবি পোস্ট করে কী ইঙ্গিত অভিষেকের?

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নামে এবার দেউলটি স্টেশন, প্রস্তাব গেল রাষ্ট্রপতি- প্রধানমন্ত্রীর দফতরে

আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামবেন মেসি, কবে ও কোথায় হবে খেলা?

দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কায় মৃত্যু যুবকের

ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতর নিয়ে দমকলের নোটিশ খারিজ কলকাতা হাইকোর্টের

রুশ তেল কিনলেই ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক? বড় পদক্ষেপ নিতে চলেছে ট্রাম্প প্রশাসন

বাস দুর্ঘটনার খবর সংগ্রহের সময় ভয়াবহ বিপর্যয়, হেলিকপ্টার ভেঙে মৃত ৩

দুপুরের পর থেকে বদলাবে কলকাতার আবহাওয়া, কোন কোন জেলায় হবে বৃষ্টি?

ডাবল ইঞ্জিনের উড়ান! কেন্দ্রের মেগা প্রকল্পে সচল হচ্ছে বাংলার ৪টি বিমানবন্দর

নীল থেকে গেরুয়া! বদলে যাচ্ছে অস্থায়ী হোমগার্ডদের পোশাকের রঙ

বড় বিপদ থেকে রক্ষা! কাটোয়ায় রেল গেট খোলা দেখে হর্ন বাজান ট্রেন চালক, তার পর…