দক্ষিণবঙ্গে বৃষ্টি-বিরতিতে বাড়বে গরম, উত্তরবঙ্গে দুর্যোগ চলবে

Share:

নিজস্ব প্রতিনিধি : দক্ষিণবঙ্গে হাওয়া বদল। দক্ষিণের জেলায় জেলায় আজ মঙ্গলবার থেকে বাড়বে গরম ও অস্বস্তি। কমবে বৃষ্টির সম্ভাবনা। কিন্তু উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের উপর ঘূর্ণাবর্ত এবং রাজস্থান থেকে বিস্তৃত অক্ষরেখার প্রভাবে আবহাওয়ার বদল হচ্ছে। মঙ্গলবার কলকাতার ভোরের তাপমাত্রা ছিল ২৬.৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা ৩8 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।

হাওয়া অফিস সূত্রে খবর, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির সম্ভাবনা কমলেও পশ্চিমের জেলাগুলোতে তথা পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান ও বীরভূমে বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টির সম্ভাবনা থাকবে। কিন্তু দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতে ঝড়বৃষ্টির প্রভাব কমে তাপমাত্রা বাড়বে। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বৃদ্ধি পাওয়ার কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। আগামী ৩-৪ দিনে বেশ কয়েক ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে। কলকাতার আবহাওয়া নিয়ে আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। গরম ও অস্বস্তি ক্রমাগত বৃদ্ধি পাবে। সকাল থেকেই পরিষ্কার আকাশ দেখতে পাওয়া গিয়েছে। বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে গরম বাড়বে। এপ্রিল মাস থেকে মে মাসের এখনও পর্যন্ত রাজ্যের বিভিন্ন প্রান্তে দফায় দফায় বৃষ্টিপাত হয়েছে। সেই কারণে গরম সেভাবে বুঝতে পারা যায়নি। আবহাওয়া অফিস জানাচ্ছে, এবার অস্বস্তি বাড়তে চলেছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে চড়চড় করে বাড়বে তাপমাত্রা।

দক্ষিণবঙ্গে যখন গরমে পুড়তে চলেছে, তখন উত্তরবঙ্গে ঘূর্ণাবর্তের জেরে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। চলতি সপ্তাহে সেখানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার থেকে উত্তরবঙ্গের ৫ জেলায় ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে বৃষ্টি চলবে। বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বুধবার দক্ষিণ দিনাজপুরেও বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে। প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢোকার জন্য এই বৃষ্টিপাত হবে।

 

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপের ভিতর থেকে ভিডিও কল করে সাহায্য চাইছে পড়ুয়ারা!

টলিউডে ফের নক্ষত্রপতন! প্রয়াত বিশিষ্ট অভিনেতা ও প্রবীণ নাট্যকার পঙ্কজ মুন্সী

নেপালের বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে ত্রাণ সংগ্রহে নামল পুরুলিয়া ভারত সেবাশ্রম সঙ্ঘ

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের

ইলিশের পর ভোলা চুরি, হাতেনাতে ধরা পড়লেন মধ্যমগ্রামের ‘মাছ চোর’ প্রৌঢ়া

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

সীমান্তে বড়সড় সাফল্য বিএসএফের, ১৭ কোটি মুল্যের সোনা-সহ গ্রেফতার বাংলাদেশি দুষ্কৃতী

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট বাতিল

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ

স্ত্রীকে মেয়ে সাজিয়ে কন্যা সম্প্রদান, বিয়ের নামে বড় প্রতারণার অভিযোগে গ্রেফতার দম্পতি