নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের জেরে কেমন থাকবে রাজ্যের তাপমাত্রা?

Share:

নিজস্ব প্রতিদিন  : উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। পাশাপাশি মধ্য বঙ্গোপসাগরে রয়েছে ঘূর্ণাবর্ত। আগামী ২৪ ঘন্টায় এই নিম্নচাপ আরো শক্তি বৃদ্ধি করবে। এর ফলে দক্ষিণবঙ্গে দুর্যোগ বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

হাওয়া অফিস সূত্রে খবর, আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গের জেলাগুলোতে সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতাতেও। শুক্রবার দক্ষিণবঙ্গের উপকূল ও পশ্চিমের জেলা গুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জানা গিয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

শুক্রবার সকাল থেকে আকাশে কলকাতায় ভারী মেঘ ঘের দেখা নেই। রোদের দেখা মিলেছে। তবে নিম্নচাপের কারণে মাঝে মাঝে মেঘলা আকাশ পরিলক্ষিত হয়েছে। বিগত কয়েকদিন দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হলেও জারি রয়েছে অস্বস্তিকর গরম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকার কারণে এই অস্বস্তিকর গরম বজায় রয়েছে। তবে শনিবার বৃষ্টির পরিমাণ কিছু জায়গায় কম হবে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে নদীয়া, মুর্শিদাবাদ, বীরভূমে। রবিবার ও সোমবার বৃষ্টির পরিমাণ আরও কমবে।

তবে উত্তরবঙ্গে হিমালয় সংলগ্ন এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনার কথা শুনিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গে প্রবল বর্ষণের সম্ভাবনা এই মুহূর্তে না থাকলেও উত্তরবঙ্গে রেকর্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। উত্তরবঙ্গে শুক্র এবং শনিবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে। রবিবার ও সোমবার ভারী বৃষ্টি বিক্ষিপ্তভাবে। দার্জিলিং-সহ ওপরের পাঁচ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দক্ষিণবঙ্গে নদিয়া ও মুর্শিদাবাদে বিক্ষিপ্ত বৃষ্টির সতর্কতা রয়েছে। কলকাতা-সহ বাকি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে শুক্রবার পর্যন্ত। তবে ভারী বৃষ্টির সতর্কতা নেই। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, এবং হাওড়ায় বৃষ্টি হবে।

‘ধুরন্ধর’, ‘KGF’-কে টপকে গেল ‘রামায়ণ’, আয়ের নিরিখে পঞ্চম স্থানে রণবীরের সিনেমা

ক্রেতাদের স্বস্তি দিয়ে পরপর তিন দিন সোনার দামে পতন, আজ কলকাতায় দর কত?

জলপাইগুড়ি হাসপাতালে চূড়ান্ত গাফিলতিতে মৃত্যু হল রোগীর

মসজিদে লুকিয়ে হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

‘পাঁচটা নয়, ৫০০ এনকাউন্টার হলেও কম’, বিরোধীদের কড়া বার্তা দিলীপ ঘোষের

১৫ বছরের অপেক্ষার অবসান, ৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে রেস্তরাঁয় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

আজ ঝটিকা সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

‘বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো’, কুলগাঁও-তে ফের শুরু সেনা-জঙ্গির গুলির লড়াই

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?