দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মহালয়াতে দুর্যোগ! পুজোতে কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

নিজস্ব প্রতিনিধি: পিতৃপক্ষের অবসান ঘটিয়ে শুরু হতে চলেছে দেবীপক্ষ। এবার মায়ের আগমন ঘটছে হাতিতে। এর অর্থ সমৃদ্ধিতে ভরে উঠবে জগৎ সংসার। কিন্তু এর মধ্যেও আশঙ্কার মেঘ দেখা দিচ্ছে। মাঝেমধ্যেই অসুর হিসেবে দেখা দিচ্ছে বৃষ্টি। পুজোতেও তার বিরাম হবে না বলে জানা যাচ্ছে।
আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, ষষ্ঠী থেকে নিম্নচাপের চোখ রাঙানি। এর ফলে ষষ্ঠী থেকেই ভাসতে চলেছে বাংলা। ষষ্ঠী থেকে দশমী প্রতিদিনই বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এক বছর পর কৈলাস থেকে তার সন্তানকে সঙ্গে নিয়ে বাপের বাড়ি আসছেন উমা। চারদিন কাটিয়ে ফিরে যাবেন কৈলাসে। এই ৪ দিনই বাঙালি মেতে ওঠে আনন্দে। চারদিকে আলোর রোশনাই। কিন্তু বৃষ্টি সেখানেই বাধ সাধে। ষষ্ঠী থেকে দশমিক পর্যন্ত বৃষ্টিপাত হলে আনন্দ কিছুটা হলেও ফিকে হবে বলেই আশঙ্কা করা হচ্ছে।
মহালয়া থেকে এই বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। যদিও রবিবার সকাল থেকে কলকাতায় রোড দেখা গিয়েছে। শুক্রবার ও শনিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পর রবিবার রোদের দেখা কিছুটা হলেও খুশি হয়েছে বাঙালি। কিন্তু এই খুশি বেশিক্ষণ তাই নয় বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।
হাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে, দক্ষিণ ২৪ পরগনা উত্তর ২৪ পরগনা ঝাড়গ্রামে। ষষ্ঠীর দুদিন আগে থেকে বঙ্গোপসাগরের ওপর নিম্নচাপ তৈরি হতে পারে। অর্থাৎ ২৫ ও ২৬ সেপ্টেম্বর এই নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে ২৭ সেপ্টেম্বর থেকে ২৯ সেপ্টেম্বর রাজ্যের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। অষ্টমী থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। নবমী ও দশমীতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২২ সেপ্টেম্বর ভারী বৃষ্টির সম্ভাবনা রাজ্যে।
দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হলেও উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই পুজোতে। তবে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে।

Published by:

Share Link:

More Releted News:

নিশাচর কমিশন! ভোটের আগে গভীর রাতে পর্যবেক্ষকদের সঙ্গে জরুরি বৈঠকে CEO মনোজ

বৃহস্পতি-শুক্রতে শহরে আসতে গেলে হাতে রাখুন অতিরিক্ত সময়, জানাচ্ছে কলকাতা পুলিশ

বুধবার সন্ধ্যে নামতেই জঙ্গিপুরে নামল সাঁজোয়া গাড়ি, রাতভর টহল শুরু

বুথের ১০০ মিটারের মধ্যে সমস্ত দোকানপাট বন্ধ করে দিল পুলিশ

ভোটের জন্য নেই বাস, আসানসোলে অটো-টোটোর বিরুদ্ধে বেশি ভাড়া নেওয়ার অভিযোগ

ইভিএম মেশিন খচ্চরের পিঠে চাপিয়ে দার্জিলিংয়ের দুর্গম বুথে পৌঁছলেন ভোট কর্মীরা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ