বুধবার একই দিনে গোয়েন্দাদের মুখোমুখি হতে চলেছেন অর্জুন ও পবন সিং

Share:

নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর: একই দিনে জোড়া নোটিশ অর্জুন – পবনকে, বুধবারই গোয়েন্দাদের মুখোমুখি হতে চলেছেন পিতা- পুত্র।একজন ব্যারাকপুরের প্রাক্তন সংসদ(Ex MP), অপরজন বর্তমান ভাটপাড়ার বিধায়ক(MLA)।রাজনৈতিক সমীকরণের বাইরে ব্যারাকপুর শিল্পাঞ্চলের দাপুটে নেতা অর্জুন সিংহের পুত্র ভাটপাড়ার বিজেপি বিধায়ক পবন সিং। এবার একযোগে একই দিনে পিতা ও পুত্রকে জোড়া নোটিশ ধরাল রাজ্য পুলিশ।পুরনো একটি মামলার পরিপ্রেক্ষিতে বুধবার সকালে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিংকে। অপরদিকে বুধবারই ভাটপাড়ার বিধায়ক পবন সিংকে অপর একটি মামলায় হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে রাজ্যের গোয়েন্দা দপ্তর ভবানি ভবনের তরফে।

গোটা বিষয়টিকে রাজনৈতিক ষড়যন্ত্রের আখ্যা দিচ্ছেন অর্জুন- পবন দুজনেই। তবে অর্জুন বক্তব্যকে কটাক্ষ করে ভাটপাড়া পুরসভার ভাইস চেয়ারম্যান দেবজ্যোতি ঘোষ বলেন, ভাটপাড়া পুরসভার চেয়ারম্যান থাকাকালীন অর্জুন সিং যা যা দুর্নীতি করেছেন সেইগুলো সব সামনে আসছে। তার জন্যই তাকে বিভিন্ন সময় একাধিক জিজ্ঞাসাবাদে মুখোমুখি হতে হচ্ছে।।২০২০ সালের ভাটপাড়া পৌরসভার ট্রেন্ডার দুর্নীতির মামলায় এবার সিআইডি’ র ভবানি ভবনের তলব অর্জুন সিং(Arjun Singh) এর পুত্র পবন সিং(Paban Singh) এর বিরুদ্ধে। রাত ১২:৩০ মিনিট নাগাদ CID এর থেকে এই নোটিশ পাঠানো হয় পবন সিং এর বাড়িতে।কিন্তু গভীর রাতে পবন সিং না পেয়ে পুলিশ তার বাড়ির দেওয়ালে নোটিশ টি লাগিয়ে দিয়ে যায়।

পবন সিং জানান,এই কেস সম্পর্কে তিনি কিছুই জানেন না।তার ভগ্নিপতির কোম্পানি চুক্তি ভংগো করেছে।অর্থাৎ সঠিক টাইম মতো কাজ শেষ না করায় ভাটপাড়া পুরসভা মামলা দায়ের করেন। পবন সিং বলেন , তিনি তার ভগ্নিপতির কোম্পানির শ্লিপিং পার্টনার ছিলেন।তিনি এই বিষয়ে কিছুই জানেন না। তার বিরুদ্ধে ৫ বছর পর তাকে আবার ফের CID থেকে তলব করা হল।পবন সিং বলেন রাজনৈতিক প্রতিহিংসার বলি হচ্ছেন তিনি।আসলে বিরোধী দল করেন বলে তাকে এইভাবে পুলিশ দিয়ে হেনস্থা করা হচ্ছে।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের