প্রতি সপ্তাহে অডিট বাধ্যতামূলক সরকারি হাসপাতালে, কড়া নির্দেশিকা স্বাস্থ্য দফতরের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সরকারি হাসপাতালগুলিতে ওষুধের স্টক নিয়ে এবার থেকে প্রতি সপ্তাহে বাধ্যতামূলক অডিট হবে। কলকাতা-সহ রাজ্যের প্রতিটি সরকারি হাসপাতালে সাতদিন অন্তর ওষুধের স্টক স্ক্যান করা হবে। এই মর্মে নতুন স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর (এসওপি) জারি করতে চলেছে স্বাস্থ্য দফতর।

স্বাস্থ্যমন্ত্রী ডা. শারদ্বত মুখোপাধ্যায় জানিয়েছেন, রোগীদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোনও ওষুধের মেয়াদ শেষ হয়ে গেলে তা সঙ্গে সঙ্গেই বাতিল করতে হবে। একদিন আগেও মেয়াদ উত্তীর্ণ হলেও সেই ওষুধ ব্যবহার করা যাবে না। সম্প্রতি মেদিনীপুর মেডিক্যাল কলেজের ঘটনাকে সামনে রেখেই এই সিদ্ধান্ত। অভিযোগ, স্ট্রোকে আক্রান্ত এক রোগীকে মেয়াদোত্তীর্ণ স্যালাইন দেওয়া হয়েছিল। রোগীর পরিবারের অভিযোগের পর বিষয়টি সামনে আসে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছিল, সব ওষুধের মেয়াদ নিয়মিত পরীক্ষা করা সবসময় সম্ভব হয় না। সেই ব্যাখ্যায় সন্তুষ্ট নয় স্বাস্থ্য দফতরের। স্বাস্থ্যমন্ত্রী জানান, তদন্তে জানা গিয়েছে সংশ্লিষ্ট স্যালাইনটি ওয়ার্ডে পড়ে ছিল। তাই এবার শুধু স্টোর নয়, হাসপাতালের প্রতিটি ওয়ার্ড, কক্ষ এবং কোণায় কোণায় চিরুনি তল্লাশি চালানো হবে। প্রতিটি ওষুধের উৎপাদনের তারিখ ও মেয়াদ শেষ হওয়ার তারিখ খতিয়ে দেখা হবে।

আরও পড়ুনঃ সাতসকালে নীলগঞ্জ পুলিশ ফাঁড়িতে বাজি বিস্ফোরণ, আতঙ্কে কাঁপল গোটা এলাকা

 সূত্রের খবর, সাপ্তাহিক অডিটে কোনও গাফিলতি ধরা পড়লে সংশ্লিষ্ট হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের শো-কজ করা হবে। নিয়ম না মানলে প্রশাসনিক ব্যবস্থাও নেওয়া হতে পারে। অতীতে বিভিন্ন সরকারি হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিতরণের অভিযোগ উঠেছিল। সেই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রুখতেই এবার ওষুধের স্টক ব্যবস্থাপনায় কড়াকড়ি বাড়াচ্ছে রাজ্য সরকার। নতুন নিয়ম কার্যকর হলে সরকারি হাসপাতালগুলিতে ওষুধ সংরক্ষণ ও ব্যবহারে নজরদারি আরও জোরদার হবে বলে মনে করছে স্বাস্থ্য দফতরের। 

‘কোনও বিক্ষোভকারীকে একা ছাড়া হবে না’, মধ্যরাতের বৈঠকের পর বার্তা প্রধান বিচারপতির

প্রচণ্ড গরম থেকে রামলালাকে স্বস্তি দিতে অযোধ্যায় মন্দিরের গর্ভগৃহে বসছে এসি

পুরুলিয়ায় মাদকচক্রের বিরুদ্ধে বড় সাফল্য, এসটিএফ ও জেলা পুলিশের প্রশংসা মুখ্যমন্ত্রীর

মেক্সিকোর প্রেসিডেন্টের বাসভবনের বন্দুকবাজের হামলায় নিহত ১, জখম ২

লাশের পাশে গুটিসুটি মেরে শুয়ে ছিল, ভূমিকম্পের ২৯ দিন পর ধ্বংসস্তূপ থেকে জীবিত কুকুর উদ্ধার

শ্রীলঙ্কা টেস্ট সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা, প্রথমবার ডাক পেলেন এই ক্রিকেটার

সাতসকালে নীলগঞ্জ পুলিশ ফাঁড়িতে বাজি বিস্ফোরণ, আতঙ্কে কাঁপল গোটা এলাকা

দিল্লিতে NDA-এর বৈঠকে উপস্থিত NCPI-এর ২০ সাংসদ

অমরনাথ যাত্রার সময় বড় দুর্ঘটনা, সোনমার্গে খাদে পড়ল তীর্থযাত্রী বোঝাই বাস

শক্তিশালী নিম্নচাপের প্রভাবে ভিজবে দক্ষিণবঙ্গ, কলকাতাসহ ৮ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

পাক অধিকৃত কাশ্মীরে ভয়াবহ ঘটনা, পাকিস্তানি সেনার নৃশংসতায় নিহত ৯

‘সেই চিকিৎসকদের সতর্ক থাকতে হবে…’, অভিষেকের বিদেশযাত্রা নিয়ে কড়া বার্তা দিলীপের

গ্রামে ঢুকে একের পর এক বাড়িতে আগুন, তারপর নির্বিচারে গুলি! শিশুসহ নিহত ৩০

প্রযুক্তি দুনিয়ায় নতুন চমক, প্রকাশ্যে এল Oppo A7 Pro Max-এর প্রথম ঝলক