চন্দননগরে ইন্দ্রনীলেই ভরসা, চুঁচুড়ায় তরুণ প্রার্থী দেবাংশু

Share:

নিজস্ব প্রতিনিধি:  রাজ্যে বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা হওয়ার পরেই রাজনৈতিক দলগুলোর প্রার্থী তালিকা প্রকাশ শুরু করেছে। ২৪ ঘন্টার মধ্যে বামেদের প্রার্থী তালিকা প্রকাশ করা হয় ১৯২ টি আসনে। কিন্তু রাজনৈতিক বিশেষজ্ঞদের চোখ ছিল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তাদের প্রার্থী তালিকা কি প্রকাশ করে সেই দিকে। সেই মতোই মঙ্গলবার কালীঘাটের নিজের বাসভবন থেকে তৃণমূলের ২৯১ টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। নবীন ও প্রবীনের মেলবন্ধনে প্রার্থী তালিকা প্রকাশ করলেন তিনি। আসন্ন নির্বাচনে চুঁচুড়া কেন্দ্রে এইবারের প্রার্থী করা হয়েছে তরুণ প্রার্থী দেবাংশু ভট্টাচার্য্য কে। ঠিক তার পাশের বিধানসভা কেন্দ্রে দুই বারের বিধায়ক ইন্দ্রনীল সেন কে প্রার্থী করে আবারও চমক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

দুটি কেন্দ্রে প্রার্থী তালিকা ঘোষণার পরই কর্মীদের মধ্যে উচ্ছাস চোখে পড়ার মত। ইতিমধ্যেই দেওয়াল লিখন শুরু করে দিয়েছেন দলের কর্মীরা। চুঁচুড়ায় ফরওয়ার্ড ব্লক প্রার্থী সুনীল সাহা তার বিরুদ্ধে তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য্য। অন্যদিকে, চন্দননগরে দুই বারের বিধায়ক ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে মনীশ পান্ডে প্রার্থী হয়েছে। ফলে পাশাপাশি দুই কেন্দ্রেই তারুণ্য ও অভিজ্ঞতার মেলবন্ধন ভালো ফলাফল করবে বলেই আশাবাদী তৃণমূলের কর্মী সমর্থকরা। এদিকে চুঁচুড়া থেকে অসিত মজুমদারের জায়গায় দেবাংশু কে প্রার্থী করা হলো।

আরও পড়ুন: ‘ছাব্বিশের ভোটে ২২৬ আসনে জিতব’, প্রার্থী তালিকা ঘোষণার প্রাক্কালে হুঙ্কার মমতার

একই সঙ্গে সপ্তগ্রাম থেকে প্রার্থী করা হলো প্রাক্তন ফুটবল খেলোয়াড় বিদেশ বোস কে। ফলে বেশ কিছু জেতা বিধায়ককে টিকিট দিলো না তৃণমূল। উত্তরপাড়ায় কাঞ্চন মল্লিকের জায়গায় কল্যাণ বন্ধ্যোপাধ্যায় এর পুত্র শীর্ষাণ্য বন্দোপাধ্যায়কে। এদিকে বলাগড়ে (এসসি) মনোরঞ্জন ব্যাপারীর জায়গায় রঞ্জন ধারাকে প্রার্থী করলো তৃণমূল। ফলে আগামী নির্বাচনে তৃণমূলের তুরুপের তাস হচ্ছে তারুণ্য ও যোগ্যতার মেলবন্ধন।

পুজোর চাঁদার নামে জুলুমবাজি! এক ফোনেই অভিযোগ জানান, চালু টোল ফ্রি নম্বর়

‘মিলন প্রধানকে নির্বাচনে লড়তে দিন,’ অন্তর্বর্তী জামিন দিয়ে পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের

’৪৮ ঘন্টার মধ্যে কুর্সি ছাড়ুন’, জ্ঞানেশকে সময়সীমা আরশোলাদের, দেশজুড়ে আন্দোলনের হুমকি

ভিক্ষাং দেহি! খিদে মেটাতে ভারত থেকে ২ লক্ষ টন গম নিচ্ছে তারেক সরকার

সাংবিধানিক দায়িত্ব পালন করছেন না, জ্ঞানেশের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের মহুয়ার

৩৬ বছর পর খুলল কাশ্মীরের শীতলনাথ মন্দির

‘মাত্র ১৫ দিনেই সব শেষ’, বাবাকে হারিয়ে শোকস্তব্ধ অভিনেত্রী-সাংসদ শতাব্দী রায়

লক্ষ্মীবারে রক্তাক্ত শেয়ারবাজার, এক ধাক্কায় ১২০০ পয়েন্ট কমল সেনসেক্স

ফের ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক, কম্পনের মাত্রা ৫.৫

রাস্তায় থাকলে তাড়াতাড়ি বাড়ি ফিরুন, শহরে ধেয়ে আসছে ‘প্রলয়’

নিউটাউনে গরিবদের জন্য স্বাস্থ্যনগরী তৈরি হবে, আদানিকে পাশে বসিয়ে ঘোষণা মুখ্যমন্ত্রীর

খুঁটিতে ধাক্কা লেগে দাউদাউ করে জ্বলে উঠল গাড়ি, জীবন্ত পুড়ে মৃত ২

২,০০০ টাকার বেশি UPI পেমেন্টে চার্জ! ২ অক্টোবর দেশজুড়ে ‘No UPI Day’-এর ডাক

কম্বোডিয়ান সঙ্গীকে বিয়ে করতে প্যারোলে মুক্তি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হরিয়ানার গ্যাংস্টারের