‘ছাব্বিশের ভোটে ২২৬ আসনে জিতব’, প্রার্থী তালিকা ঘোষণার প্রাক্কালে হুঙ্কার মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি: আসন্ন বিধানসভা ভোটে গতবারের চেয়েও তৃণমূল বেশি আসনে জিতবে বলে দাবি করেছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ মঙ্গলবার (১৭ মার্চ) কালীঘাটের বাড়িতে দলের প্রার্থী তালিকা ঘোষণা করার আগে তিনি বলেন, ‘যতই কলকাঠি নাড়ুক না কেন, এবারেও বাংলার মা-বোনের আশীর্বাদে ক্ষমতায় ফিরব। চাব্বিশের ভোটে ২২৬ আসনে জিতব।’

সাংবাদিক সম্মেলনে চিরাচরিত ভঙ্গিতেই নির্বাচন কমিশনকে নিশানা করে মমতা বলেন, ‘এটা বাংলার অস্তিত্বের লড়াই। দিল্লি জিতবে না। আমাদের হাত থেকে সব ক্ষমতা কেড়ে নিয়েছেন। একটা ক্ষমতা কাড়তে পারেননি। সেটা মানুষের ক্ষমতা। মেঘের আড়ালে থেকে লড়ছেন কেন, বিজেপির হয়ে প্রচার-মিটিংয়েও নেমে পড়ুন।’  বিজেপিকে নিশানা করে তিনি বলেন, ‘এত ভয় পাচ্ছেন কেন? এজেন্সি দিয়ে কলকাঠি না নাড়িয়ে, লক্ষ লক্ষ বাইরের লোক না নিয়ে এসে, গ্যাসের সঙ্কট না করে লড়াইতে আসুন। চন্দ্র-সূর্য-গ্রহ-তারাও ক্ষমা করবে না এদের। আমরা আরও বেশি আসনে জিতব। ‘বয়কট টু বিজেপি’। আমার আবেদন, ‘ভোট ফর তৃণমূল’, ‘ভোট ফর বাংলা।’

আসন্ন ভোটে জিতে তৃণমূল ফের ক্ষমতা দখল করবে বলে আত্মপ্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, ‘আমাদের আত্মবিশ্বাস আছে জিতব। কারণ, আমরা মানুষের সঙ্গে ৩৬৫ দিন থাকি। ওরা বসন্তের কোকিল। ভোটের সময় টাকা ছড়ায়। অস্ত্র নিয়ে হামলা করে। বর্ডার থেকে আপনারা যদি বাইরের লোক ঢোকান, অসম্মান করেন বাংলাকে, সেই দায়িত্ব কিন্তু আপনাদেরই নিতে হবে। দার্জিলিঙে তিনটে আসন আমরা লড়ছি না।’   ভোট ঘোষণার পরেই রাজ্যের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী সহ একাধিক আমলা ও পুলিশ আধিকারিককে সরিয়ে দিয়েছে কমিশন। ওই রদবদল নিয়েও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করে তৃণমূল সুপ্রিমো বলেন, ‘আপনার যদি গণতন্ত্রের প্রতি আস্থা থাকে, তাহলে বার বার বাংলাকে আঘাত করছেন কেন? মনে রাখবেন, বাংলাও প্রত্যাঘাত করবে।’

হাওড়া ডিভিশনে ফের একগুচ্ছ ট্রেন বাতিল, ঘোষণা পূর্ব রেলের

ইস্টবেঙ্গলের প্রতিষ্ঠা দিবসের পুরস্কার তালিকা প্রকাশ, বিশেষ সম্মানে ভূষিত প্রসেনজিৎ চট্টোপাধ্যায়

প্রেমিকের সামনে নিট পরীক্ষার্থীকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩

সল্টলেকে জনতার দরবারে নানা সমস্যার সমাধানে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ বাংলার মানুষ

তিনটি মামলায় অভিষেকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নয়, নির্দেশ হাইকোর্টের

সিঙ্গুর, দুর্গাপুরে কেমিক্যাল পার্ক গড়তে শুভেন্দুকে চিঠি শমীকের

মমতার প্রতি রাজীব গান্ধির স্নেহের কথা কল্যাণকে স্মরণ করালেন প্রিয়াঙ্কা

সাইবার প্রতারণার জেরে বিপাকে সোনা ব্যবসায়ী, ৫০ লক্ষ টাকার অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

সল্টলেকে ঘরের ভিতরে জোড়া মৃতদেহ উদ্ধার, খুন নাকি আত্মহত্যা? তদন্তে পুলিশ

পড়ুয়াদের আন্দোলনে SOP মানা হয়েছে? দিল্লি পুলিশের কাছে জবাব তলব সুুপ্রিম কোর্টের

পাক সেনা ছাউনিতে আত্মঘাতী জঙ্গি হামলা, নিহত ১৫

ইউক্রেনজুড়ে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, নিহত অন্তত ১৪

যন্তর মন্তরে বিনামূল্যে খাবার বিতরণের নেপথ্যে কার টাকা? মুখ খুলল জুনাইদের পরিবার

কোন বোলারের মুখোমুখি হতে ভয় পান, ভাইরাল বৈভবের চার শব্দের উত্তর