ভবানীপুর-নন্দীগ্রাম সহ ১৭০ থানার ওসিকে সরিয়ে দিল নির্বাচন কমিশন

Share:

নিজস্ব প্রতিনিধি: অবাধ ও শান্তিপূর্ণ ভোটের অছিলায় রাজ্য প্রশাসন ও পুলিশের খোলনলচে পুরোপুরি বদলে দেওয়ার অভিযান শুরু করেছে ‘বিজেপি বান্ধব’ হিসাবে অভিযুক্ত জ্ঞানেশ  কুমারের নির্বাচন কমিশন। রবিবার (২৯ মার্চ) ফের একদফা রদবদল করেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নির্বাচনী কেন্দ্র ভবানীপুর ও নন্দীগ্রামের ওসিদের সরিয়ে দেওয়া হয়েছে। শুধু ওই দুই কেন্দ্র নয়, মোট ১৭০টি থানার ওসিকে সরানো হয়েছে। সূত্রের খবর, বিজেপির দাবি মেনেই ১৭০ থানার ওসিকে সরানো হয়েছে। নতুন ওসি হিসাবে বসানো হয়েছে ‘গেরুয়া ঘনিষ্ঠদের।’

ভোটের নির্ঘন্ট ঘোষণার কয়েক ঘন্টা বাদে গভীর রাতে রাজ্যের মুখ্যসাচিব নন্দিনী চক্রবর্তী ও স্বরাষ্ট্র সচিব জগদীশ প্রসাদ মীনাকে বদলির মাধ্যমেই রাজ্যে প্রশাসনিক রদবদল শুরু করেছিল কমিশন। এর পরে রাজ্য পুলিশের ডিজি পীযূষ পাণ্ডে, কলকাতা পুলিশের কমিশনার সুপ্রতিম সরকার-সহ রাজ্যের একাধিক এডিজি,আইজি ও ডিআইজিকে সরিয়ে দেওয়া হয়। বেশ কয়েকটি জেলার পুলিশ সুপারকে বদলি করা হয়। পাশাপাশি একাধিক জেলার জেলাশাসক ও রিটার্নিং অফিসারকেও হটানো হয়।

এদিন  রাতে ফের এক দফা রাজ্যের পুলিশ প্রশাসনে রদবদলে মোট ১৭০টি থানার ওসি বদল হয়েছে। তার মধ্যে কলকাতার ভবানীপুর, পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম থানা যেমন রয়েছে, তেমনই আছে কোচবিহারের শীতলকুচির মতো থানা। নন্দীগ্রাম থানার ওসি করা হয়েছে শুভব্রত নাথকে। আগে তিনি চন্দননগর থানায় কর্মরত ছিলেন। পূর্ব মেদিনীপুরের কাঁথি, খেজুরি, চণ্ডীপুর, হলদিয়া, কোলাঘাট, তমলুক, এগরা, পটাশপুরের মতো থানাতেও ওসি বদল হয়েছে। কয়েকদিন আগেই ভবানীপুর থানায় ঢুকে পুলিশকে রীতিমতো শাসানি দিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই শাসানির পরেই বিরোধী দলনেতাকে খুশি করতে ওসিকে সরিয়ে দিল জ্ঞানেশ।

উপোসে খাচ্ছেন এই ৫ খাবার? জানেন হতে পারে মারাত্মক বিপদ?

জন্মাষ্টমীতে গোপালকে নিবেদন করুন সুস্বাদু তালের স্মুদি

জন্মাষ্টমীর ভোগে এ বার লুচি-বড়া নয়, বানিয়ে ফেলুন মুচমুচে ‘তালের পোড়া পিঠে’

রাজ্যে বাড়ছে সরকারি বাসের সংখ্যা, কন্ডাক্টরদের দেওয়া হবে বডি ক্যামেরা, জানালেন পরিবহন মন্ত্রী

রাতে ৮০, সকালে ১৫০ টাকা! জন্মাষ্টমীর আগে হু হু করে বাড়ছে তালের দাম, কারণ কী?

শিয়ালদহ স্টেশনে ৭ ঘন্টা ট্রাফিক ব্লক, জেনে নিন কোন কোন দিন, নয়তো দুর্ভোগে পড়বেন

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম বদলের দাবি বিজেপি বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়ের

প্রাক-শিক্ষক দিবসে জলপাইগুড়ির স্কুলে মহাভোজ! ‘মিড ডে মিল’-এ পড়ুয়াদের মাংস-ভাত পরিবেশন

বারুইপুরে নাবালিকা খুন-ধর্ষণ মামলায় ৫৭ দিনের মাথায় চার্জশিট, ৭০০ পাতার রিপোর্ট পুলিশের

শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে তৃণমূল ,তোপ শুভেন্দুর

হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ চান মার্কিন প্রেসিডেন্ট!

সপ্তম পে কমিশনে নয়া আপডেট! সরকারি কর্মী-পেনশনভোগীদের জন্য খুলল বিশেষ ওয়েবসাইট

প্রথম সপ্তাহেই ‘ক্যাপ্টেন’ ভরতকে প্রকাশ্যে চ্যালেঞ্জ তনুশ্রীর, উত্তপ্ত ‘বিগ বস বাংলা ৩’

‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হতে নারাজ ক্যাপ্টেন কুল, IPL ২০২৭-এ দেখা যাবে ধোনিকে ?