বাংলার মসনদে ফের মমতাই, ১৮৪-১৯৪ আসন পেতে পারে তৃণমূল, জনমত সমীক্ষায় ইঙ্গিত

Share:

নিজস্ব প্রতিনিধি: আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে ইতিমধ্যেই রাজনৈতিক ক্যাচলাইন ছেড়েছে তৃণমূল কংগ্রেস। ওই ক্যাচলাইন হল, ‘যতই করো হামলা/আবার জিতবে বাংলা।’ বিজেপি শীর্ষ নেতৃত্ব প্রাণপাত করলেও এবারও বাংলা জয় অধরা থেকে যাচ্ছে। তেমনই ইঙ্গিত মিলল মুকেশ আম্বানির মালিকানাধীন ‘নিউজ-১৮’ এর জনমত সমীক্ষায়। আজ সোমবার (২৩ মার্চ) প্রকাশিত ওই জনমত সমীক্ষায় বলা হয়েছে, ‘গতবারের চেয়ে আসন কমলেও এবারেও নবান্নের চৌদ্দতলায় থাকছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেস পেতে চলেছে ১৮৪ থেকে ১৯৪ আসন। বিজেপি বড়জোড় পেতে পারে ৯৮ থেকে ১০৮টি আসন৷ অন্যান্যরা পেতে পারে ৩টি আসন৷’ অর্থা‍ৎ গতবারের চেয়ে আসন বাড়লেও সরকার গঠনের ম্যাজিক ফিগার থেকে অনেক দূরেই থমকে যেতে হচ্ছে পদ্ম শিবিরকে।

‘নিউজ-১৮’ এর জনমত সমীক্ষা অনুযায়ী, তৃণমূলের ঝুলিতে যেতে পারে ৪১.৯ শতাংশ ভোট। বিজেপি পেতে পারে ৩৪.৯ শতাংশ ভোট। অর্থা‍ৎ প্রধান দুই যুযুধান শিবিরের ভোটের পার্থক্য সাত শতাংশ। একলা লড়তে যাওয়া কংগ্রেসের ভোট শতাংশ তলানিতে ঠেকছে। শতাব্দী প্রাচীন দল পেতে পারে ৩.৬ শতাংশ ভোট। বামফ্রন্ট পেতে পারে ৪.১ শতাংশ ভোট। অন্যান্যরা পেতে পারে ২.৫ শতাংশ ভোট। ১৩ শতাংশ ভোটার অবশ্য এখনও মনস্থির করতে পারেননি। জনমত সমীক্ষাতেই স্পষ্ট, কংগ্রেস ও বাম প্রার্থীরা শূন্যের গেরো নাও কাটাতে পারেন। শুধু তাই নয়, দুই শিবিরের প্রার্থীদের জামানত খোয়ানোর লজ্জা পেতে হবে।

মুখ্যমন্ত্রী হিসাবে পছন্দের দিক থেকে বিজেপির মুখ তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর চেয়ে কয়েক যোজন এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী হিসেবে তৃণমূল সুপ্রিমোকে চান ৪৮.৫ শতাংশ উত্তরদাতা। আর শুভেন্দুকে পছন্দ করছেন ৩৩.৪ শতাংশ উত্তরদাতা৷ অর্থা‍ৎ বিজেপিকে যারা মসনদে দেখতে চান তাদের ১.৫ শতাংশ শিশিরপুত্রকে মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চান না।

গত পাঁচ বছরের কাজের নিরিখে বাংলার মানুষের কাছে পাশ মার্কের চেয়েও বেশি নম্বর পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। গত পাঁচ বছরে তৃণমূল সরকারের কাজকে ভাল অথবা খুব ভাল বলে মত দিয়েছেন ৪৩.৩ শতাংশ উত্তরদাতা৷রাজ্য সরকারের গত পাঁচ বছরের পারফরম্যান্সকে খারাপ বলে মত দিয়েছেন ১৮.৩ শতাংশ৷ আর ২০.৬ শতাংশ উত্তরদাতা রাজ্য সরকারের কাজকে খুব খারাপ বলে মত দিয়েছেন৷

রাজনীতি থেকে সন্ন্যাস নিচ্ছেন? বড় ইঙ্গিত নিতিন গড়কড়ির

চাকরি না পেয়ে আমেরিকায় আত্মঘাতী ভারতীয় পড়ুয়া, দেহ দেশে ফেরানোর আর্জি পরিবারের

দলবদল নিয়ে কাকলি-সুদীপ সহ ২০ বাগি সাংসদকে নোটিস ধরাল শীর্ষ আদালত

রাইফেল শুটিং প্রশিক্ষককে দায়ী করে স্ত্রী, মেয়ে, নাতিকে নিয়ে গোদাবরী নদীতে ঝাঁপ ইঞ্জিনিয়ারের

ডুরান্ড জয়ের পর সুখবর, ইস্টবেঙ্গলের ডিফেন্স মজবুত করতে যোগ দিলেন ক্রোয়েশিয়ার ফুটবলার

একঘেয়ে ঢ্যাঁড়শ খেয়ে ক্লান্ত? রোজকার খাবারে বানান এই বিশেষ পদ!

WHO-র শীর্ষ পদে হানান বালখিকে প্রার্থী করল সৌদি আরব

২৬ হাজার চাকরি বাতিল মামলায় যোগ্যদের স্বস্তি দিল সুপ্রিম কোর্ট

‘ইসলাম ধর্মে বাধ্যতামূলক নয়’, ছাত্রীর হিজাব পরে স্কুলে যাওয়ার আর্জি খারিজ এলাহাবাদ হাইকোর্টের

বারুইপুরে বিজেপি কর্মী খুনে পাকড়াও পদ্ম শিবির থেকে সাসপেন্ড হওয়া নেতা

নিম্নচাপ সরে গেলেও বৃষ্টির বিরাম নেই, মঙ্গলবারও ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ

‘হেফাজতে নেওয়ার প্রয়োজন নেই’, অভিষেকের বিরুদ্ধে FIR সংক্রান্ত মামলায় নির্দেশ হাইকোর্টের

‘পশ্চিমবঙ্গে দুর্নীতি ছাড়া রাজনীতি হয় না,’ বিস্ফোরক দাবি দিলীপ ঘোষের

পারিশ্রমিক চাইতেই কাঠমিস্ত্রিকে মারধর, খুনের হুমকি! সোহমের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের