রাজ্যে নতুন ক্রীড়া বিশ্ববিদ্যালয়, জাতীয় স্তরে পদকজয়ীদের সরকারি চাকরি

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে পালাবদলের পর বিজেপি সরকার বিধানসভায় প্রথম পূর্ণাঙ্গ বাজেটে পেশ করেছে। সেই বাজেটে ক্রীড়াক্ষেত্রের উন্নয়নের জন্য একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। ক্রীড়া ক্ষেত্রকে আরও এগিয়ে নিয়ে যেতে পরিকাঠামো উন্নয়ন, প্রতিভার বিকাশ এবং আন্তর্জাতিক মানের সুযোগ-সুবিধা তৈরির উপর বিশেষ গুরুত্ব দিয়েছে শুভেন্দু অধিকারীর সরকার। এই বাজেটে ক্রীড়ামহল বয়ে গিয়েছে খুশির বন্যা।

বাজেটে অর্থমন্ত্রী জানিয়েছেন , রাজ্যে চালু হবে ‘খেলো ইন্ডিয়া’ কার্যক্রম। পাশাপাশি, ক্রীড়া শিক্ষার প্রসারে চালু করা হবে থ্রি-ডি অ্যানিমেশন কোর্স এবং গড়ে তোলা হবে একটি স্পোর্টস ইউনিভার্সিটি। উত্তরবঙ্গে আন্তর্জাতিক মানের ইনডোর ও আউটডোর স্টেডিয়াম নির্মাণের জন্য বরাদ্দ করা হয়েছে ২০ কোটি টাকা । এছাড়াও রাজ্যের প্রতিটি বিধানসভা এলাকায় ৫ কোটি টাকা ব্যয়ে মিনি ইনডোর স্টেডিয়াম তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে।

আরও পড়ুন:  স্কুল-কলেজ-মন্দিরের ১ কিমির মধ্যে মদের দোকান নয়, বাজেটে ঘোষণা অর্থমন্ত্রীর

পাশাপাশি ক্রীড়া সংগঠন ও ক্লাবগুলিকেও উৎসাহিত করতে বিশেষ পদক্ষেপের কথা ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। জানিয়েছেন, কোনও ক্লাব জাতীয় স্তরের প্রতিযোগিতায় অংশ নিলে সেই ক্লাবকে ১ কোটি টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হবে। একইসঙ্গে, আন্তর্জাতিক ও জাতীয় স্তরে পদকজয়ী ক্রীড়াবিদদের সরকারি চাকরি দেওয়ার আশ্বাস দিয়েছে রাজ্যের নতুন সরকার। পুরস্কার প্রদানের জন্য বাজেটে ৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। অর্থমন্ত্রী জানিয়েছেন, বিজেপি সরকারের লক্ষ্য, রাজ্যের প্রত্যন্ত এলাকা থেকে প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে আধুনিক প্রশিক্ষণ, উন্নত পরিকাঠামো এবং আন্তর্জাতিক মানের সুযোগ-সুবিধা প্রদান করা। সেই সঙ্গেই বাংলার ছেলেমেয়েরা যাতে ভবিষ্যতে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে দেশের মুখ উজ্জ্বল করতে পারে সেই দিকেও বিশেষ নজর দেওয়া হবে।

‘ক্রাইম পেট্রোল’ ছাড়লেন অনুপ সোনি, শোয়ের নতুন সঞ্চালক অজয় দেবগন

হাসিনাকে দ্রুত দেশে ফেরান, দীনেশ ত্রিবেদীকে কড়া বার্তা তারেকের

কৌশিকী অমাবস্যায় তারাপীঠে মদ বিক্রি বন্ধ, সিদ্ধান্ত মন্দির কর্তৃপক্ষের

সায়নী ঘোষের অফিসে তালা ঝুলিয়ে দিল কালীঘাটপন্থী তৃণমূল

স্লোভেনিয়ায় ভারতীয় দূতাবাসে তাণ্ডব, কড়া ব্যবস্থা নেওয়ার দাবি বিদেশমন্ত্রকের

শিল্পপতি রত্ন টাটার ডিপফেক ভিডিও দেখিয়ে প্রতারণা, ৪.০৯ লক্ষ টাকা খোয়ালেন নার্স

পাঠ্যবইয়ে পালাবদলের হাওয়া! ‘আফ্রিকা’র জায়গায় ‘শিবাজী উৎসব’, ‘সিরাজউদ্দৌলা’র বদলে প্রতাপাদিত্য

৩১ বছরের অপেক্ষার অবসান, ক্রিকেটে ইতিহাস গড়ল ফুটবলের দেশ ব্রাজিল

তারেক-দীনেশ বৈঠকের আগেই ঢাকায় ‘র’ প্রধান পরাগ জৈন, জোর জল্পনা

ঝাড়খণ্ডে ‘বিধানসভা ঘেরাও’ কর্মসূচিতে উত্তেজনা, পড়ুয়াদের উপর জলকামান-লাঠিচার্জ পুলিশের

হালিশহর থানার লকআপে তৃণমূলকর্মীর মৃত্যু, সাসপেন্ড তদন্তকারী অফিসার

ফিলিপাইনে ঘূর্ণিঝড় ‘কুজিরো’ ও ‘ডলফিন’-এর তাণ্ডব! বন্যা-ভূমিধসে মৃত ১২, নিখোঁজ ৮

অভিষেকের বিদেশযাত্রায় শর্তসাপেক্ষে অনুমতি দিল সুুপ্রিম কোর্ট

‘নরেন্দ্র নামটাকে ঘৃণা করি’, ভারতীয় বক্সারকে বলেছিলেন পাক খেলোয়াড়! শুনে যা করলেন মোদি…