স্কুল-কলেজ-মন্দিরের ১ কিমির মধ্যে মদের দোকান নয়, বাজেটে ঘোষণা অর্থমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে মদের দোকানের লাইসেন্স প্রদানের ক্ষেত্রে  কড়া নীতি গ্রহণের ঘোষণা করল রাজ্য সরকার। নতুন নিয়ম অনুযায়ী, স্কুল-কলেজ, বিশবিদ্যালয়, হাসপাতাল কিংবা ধর্মীয় স্থানের আশেপাশে আর সহজে মদের দোকান খোলার অনুমতি মিলবে না। বাজেটে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত জানান, এই ধরনের প্রতিষ্ঠানের ১ কিলোমিটারের মধ্যে কোনও নতুন মদের দোকানের লাইসেন্স মঞ্জুর করা হবে না। তবে কলকাতা পুরসভার আওতাধীন এলাকায় জনঘনত্ব ও নগর কাঠামোর কথা বিবেচনা করে কিছুটা ছাড় রাখা হয়েছে। সেখানে শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল বা ধর্মীয় স্থানের ৫০০ মিটারের মধ্যে নতুন মদের দোকান খোলার অনুমতি দেওয়া হবে না।

সরকারের এই ঘোষণার মূল উদ্দেশ্য হল সংবেদনশীল এলাকাগুলোকে মাদকদ্রব্যের প্রভাব থেকে দূরে রাখা। কারণ, শিক্ষা প্রতিষ্ঠানের আশপাশে শিক্ষার্থীরা প্রতিদিন যাতায়াত করে। একইভাবে হাসপাতাল এলাকায় রোগী ও তাদের পরিবারের সদস্যরা মানসিক ও শারীরিকভাবে সংকটাপন্ন অবস্থায় থাকেন। ধর্মীয় প্রতিষ্ঠান যেমন মন্দিরের আশপাশে একটি শান্ত ও পবিত্র পরিবেশ বজায় রাখা জরুরি। এই সব বিষয় বিবেচনা করেই নতুন দূরত্ব নীতি প্রণয়ন করা হয়েছে। 

আরও পড়ুন: জল যন্ত্রণা মুক্ত শহর গড়তে ১ সেপ্টেম্বর থেকে কড়া নিয়মবিধি চালু করছে হাওড়া পুরসভা

নতুন নীতির ফলে ভবিষ্যতে লাইসেন্স প্রদানের ক্ষেত্রে আরও কঠোর বিধিনিষেধ কার্যকর হবে। প্রশাসনিক সূত্রে খবর, শুধু নতুন আবেদনই নয়, প্রয়োজনে বিদ্যমান মদের দোকানগুলির অবস্থানও খতিয়ে দেখা হতে পারে। নির্ধারিত মানদণ্ড লঙ্ঘিত হলে সংশ্লিষ্ট দোকানগুলিকে স্থানান্তর বা প্রয়োজনীয় নিয়ম মেনে চলার নির্দেশ দেওয়া হতে পারে। সরকারের দাবি, এই পদক্ষেপের মাধ্যমে শিক্ষা, স্বাস্থ্য এবং ধর্মীয় পরিমণ্ডলের মর্যাদা অক্ষুণ্ণ রাখার পাশাপাশি নাগরিকদের জন্য আরও নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।

খুব সহজে বাড়িতেই বানিয়ে নিন রেস্তরাঁ স্টাইলের প্রন মিক্সড স্যালাড

নন্দীগ্রাম উপনির্বাচনের আগে স্বস্তি, অন্তর্বর্তী জামিন পেলেন কংগ্রেস প্রার্থী মিলন প্রধান

FBI-এর ‘টেন মোস্ট ওয়ান্টেড’-এ ভারতীয় গ্যাংস্টার গোল্ডি ব্রার, ধরিয়ে দিলে মিলবে কোটি টাকার পুরস্কার

ECINet-এর কার্যপদ্ধতি নিয়ে প্রশ্ন, ৫ পরিবর্তনের দাবি জানিয়ে কমিশনকে চিঠি মহারাষ্ট্রের CEO-র

স্বাদ ও স্বাস্থ্যের পারফেক্ট কম্বো, বানিয়ে নিন মেথি কুমড়োর তরকারি

মুক্তির আগেই সমস্ত রেকর্ড ভেঙে ফেলল ‘দৃশ্যম ৩’, অগ্রিম বুকিংয়ে ১০ কোটি ছাড়াল ছবির আয়

নামতে গিয়ে চলন্ত ট্রেনের নিচে মহিলা, ৫ মিনিটের মধ্যে যা ঘটল….

সম্ভল হিংসা মামলায় যোগী সরকারকে ১০ লক্ষ টাকা জরিমানা সুপ্রিম কোর্টের

জঙ্গিযোগের সন্দেহে দক্ষিণ দিনাজপুরে NIA-র তল্লাশি

IAS-এর চাকরি ছেড়ে রাজনীতিতে দিব্যা মিত্তল, কোন দলে যোগ দিচ্ছেন?

টানা বৃষ্টির পর স্বস্তি, তবে বাড়বে অস্বস্তি! আজ কেমন থাকবে কলকাতা-সহ বাংলার আবহাওয়া?

পুজোর ভিড় সামলাতে কতটা তৈরি তিলোত্তমা? মণ্ডপে মণ্ডপে ঘুরে কড়া নজরদারি পুলিশের

এশিয়াডের মঞ্চে ভারতের জয়জয়কার, শুটিংয়ে সোনা জিতলেন নীরু ধান্দা

স্বস্তিতে নন্দীগ্রামের বিজেপি প্রার্থী, শিক্ষাগত বিতর্ক নিয়ে দায়ের মামলা খারিজ